বাস্তুত্যাগের বেদনা
আমরা যারা বহুদিন যাবত আমাদের জন্মভূমির বাইরে থাকি আমাদের জীবন স্বাচ্ছন্দ্যে ভরা, আমরা নিরাপদ, জীবনের অনেক অবশ্য প্রয়োজনীয় জিনিষ খুব স্বাভাবিকভাবেই পেয়ে থাকি তবুও ফেলে আসা জন্মভূমির জন্য আমাদের মন কেন উতলা হয়? সেদিন আগরতলা থেকে একজন বন্ধু ফোন করেছিলেন আর কথা বলতে বলতে ফুঁপিয়ে কাঁদছিলেন। জানা গেল তিনি আমার পাশের গ্রামের মানুষ ১৯৭৫ সালে কিছু স্থানীয় প্রভাবশালী মানুষ নামমাত্র মূল্যে তার সবকিছু আত্মসাৎ করে তাকে প্রাণভয়ে অস্থির করে দেশ ছাড়তে বাধ্য করেছিল। ত্রিপুরা সীমান্ত যেহেতু আমাদের গ্রামের খুবই কাছে এই এলাকার হিন্দুরা অধিকাংশই আগরতলা আর তার আশেপাশেই আশ্রয় নেয়। বললেন সেই যে নিঃস্ব হয়ে এসেছিলেন আজ পর্যন্ত তার কোন সহায় সম্বল গড়ে উঠেনি। বললেন, দাদা চাকুরী করে দিন যাপন করি যদি চাকুরীটা যায় না খেয়ে মরতে হবে। মানুষের জীবনের সবচেয়ে হৃদয়বিদারক দিন বুঝি সেটিই যেদিন তাকে ভীতির মুখে অন্যায় ভাবে পিতৃ পিতামহের আজন্মকালের ভিটেমাটি ত্যাগ করে অনিশ্চিতের পথে পা বাড়াতে হয়। এই অপমান আর অন্যায়ের বেদনা অসহনীয়। ছেলেবেলায় দেখেছি আমাদের গ্রামের প্রায় অর্ধেকটুকু ভর্তি ছিল হিন্দুদের দিয়ে। আমাদের পাশের বাড়িতে ...