অগ্নিযুগের বিপ্লবী সিরিজ: শহীদ তারকেশ্বর দস্তিদার

ভারতের স্বধীনতা সংগ্রামে যে ৪১ জন তরতাজা বাঙালি যুবকের ফাঁসি হয়েছিল তাঁদের মধ্যে তারকেশ্বর দস্তিদার অন্যতম মাস্টার দার অন্যতম সহযোগী ও প্রিয়পাত্র ছিলেন দুজনেরই একই দিনে একই জেলে (চট্টগাম) ১২-১-১৯৩৪ ফাঁসি হয় হয় আজ দুজনেরই আত্মবলিদান দিবস। 

সবাই মাস্টার দা সূর্য সেন কে মনে রেখেছে তাঁর আত্মবলিদান কে মনে রেখেছে কিন্তু তারকেশ্বর দস্তিদার কে ভুলে গেছে। তার জন্ম ১৯০৯ সালে। বাবার নাম চন্দ্রমোহন দস্তিদার। মায়ের নাম প্রমিলা। বাড়ি সরোয়াতলী গ্রাম। থানা বোয়ালখালী। জেলা চট্টগ্রাম।

সরোয়াতলী স্কুলে পড়ার সময় তিনি বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন। সরোয়াতলী গ্রামে বীণাপাণি লাইব্রেরী ও একটি ব্যায়ামাগার স্থাপন করেন। গ্রামের স্কুল থেকে মেট্রিকুলেশান পরীক্ষায় পাশ করে চট্টগ্রাম শহরের গভর্নমেন্ট কলেজে আই এস সি পড়ার জন্য ভর্তি হলে তার বিপ্লবী কাজের পরিধি আরো বেড়ে যায়।

মাস্টারদা গ্রেপ্তার হওয়ার পর তারকেশ্বর চট্টগ্রাম বিপ্লবী সংগঠনের সম্পূর্ণ দ্বায়িত্বে ছিলেন।

ডাক নাম ছিল ফুটু চট্টগ্রাম গভর্মেন্ট কলেজে পড়াশুনা করেছিল। আসকার দিঘীর পশ্চিমপাড়ে অবস্থিত কংগ্রেস অফিসে বোম বিস্ফোরণ হয়। বোমার আঘাতে অর্ধেন্দু দস্তিদার ও তারকেশ্বর দস্তিদারে শরীর সংঘটিত ভাবে পুরে যায়। মাস্টার দা ধরা পড়বার তিনমাস পরে (১৮মে ১৯৩৩)কল্পনা দত্ত ও তারকেশ্বর দস্তিদার বঙ্গোপসাগর তীরবর্তী গহিরা গ্রামে পূর্ণ তালুকদারের বাড়ি থেকে ধরা পরে!। ধরা পড়বার আগে পুলিশের সাথে প্রচুর গুলি বিনিময় হয়েছিল । পুলিশের গুলিতে বৃদ্ধ পূর্ণ তালুকদার তাঁর ভাই নিশি তালুকদার, এবং মনোরঞ্জন দাশগুপ্ত নামে এক বিপ্লবী মারা যান। চট্টগ্রামে ধৃত বিপ্লবীদের বিচারের জন্য মোট তিনটে স্পেশাল ট্রাইবুনাল গঠিত হয়। তৃতীয় স্পেশাল ট্রাইবুনালের রায়ে মাস্টার দা এবং তারকেশ্বর দস্তিদারের ফাঁসির সাজা হয় এবং কল্পনা দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

 বৃটিশ শাসক ভারতীয় দণ্ডবিধি আইনের ১২১ নং ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

চট্টগ্রাম জেল থেকে ফাঁসীর আগে তারকেশ্বর তার বৌদিকে যে চিঠিটা লিখেছিলেন-

" বৌদি, তোমাদের স্নেহ ভালবাসা থেকে চিরদিনের মত চলে যাচ্ছি। মাকে বলো, আমার যে টাইফয়েড হয়েছিল, তখনও তো মারা যেতে পারতাম। কত লোক যে প্রতিদিন নানাভাবে মারা যাচ্ছে! আমার মৃত্যূ তা থেকে অনেক শ্রেয়। মনকে প্রবোধ দিও।"

সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারকে ব্রিটিশ সেনারা নির্মম ভাবে হাতুড়ী পেটা করল প্রথমে । হাতুড়ীঘাতে মুখমণ্ডল থেঁতলে গেল তাদের , ভেঙ্গে গেল সবকটা দাঁত। হাতের নখ উপড়ে তুলে ফেলা হল একের পর এক। হাঁটু থেকে শুরু করে সমগ্র শরীরের প্রতিটি জয়েন্টে চলল নির্বিচারে আঘাতের পর আঘাত । শরীরের সকল হাড় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এক পর্যায়ে তারা নিস্তেজ হয়ে জ্ঞান হারালেন। তারপর মৃতপ্রায় শরীর দুটিকে টানতে টানতে , তাদের গলায় বেঁধে দেয়া হয় হল ফাঁসীর দড়ি । মৃত্যু নিশ্চিত করতে ফাঁসীর মঞ্চে ঝুলে পড়লেন সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদার।

 তাঁদের ফাসুড়ে ছিল শিবু ডোম যিনি ছিলেন নাটা মল্লিকের বাবা । মাস্টার দা তারকেশ্বর দস্তিদার সহ বহু বিপ্লবীর ফাঁসির কারিগর ছিল শিবু ডোম। জেল কোড কে লঙ্ঘন করে রাতদুপুরে ফাঁসির প্রহসন ঘটানো হয়েছিল সেই দিন(সে দিনের ফাঁসির ঘটনার বিবরণ পাওয়া যায় শিবু ডোমের কাছ থেকে )।ফাঁসির পর দুজনের প্রাণহীন নিথর দেহ তাঁদের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়নি । তাই গোপনে ব্রিটিশ রণতরী আইচ এম এস এফিনগাম এ চাপিয়ে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়ে মাস্টার দা এবং তারকেশ্বর দস্তিদারের শবদেহ দুটির বুকে পাথর চাপিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছিল বঙ্গোপসাগরের গভীর জলে। তাঁদের ফাঁসির প্রহসন নিয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন কালীচরণ ঘোষ " The Roll Of Honour " নামক মহাগ্রন্থে। চট্টগ্রামের অভু্যত্থানের থানের সাথে যুক্ত প্রায় ৮৭ জনের নাম পাওয়া যায় যাদের ফাঁসি , গুলি করে অত্যাচার করে হত্যা কিংবা যাবজ্জীবন জেল এবং কারাদণ্ড হয় দীর্ঘদিনের এছাড়া আরও অনেক মানুষ এই বৈপ্লবিক ঘটনার সাথে প্রত্যক্ষ ব পরোক্ষ ভাবে যুক্ত ছিল তাঁদের সকলের নাম ও পরিচয় আমরা আজও জানতে পারিনি ।

Comments

Popular posts from this blog

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ