Posts

Showing posts from September, 2020

মারাঠা সাম্রাজ্যের উদ্ধারক পেশোয়া মাধবরাও ভাট

Image
পানিপথের তৃতীয় মহাযুদ্ধ সবে শেষ হয়েছে তখন। শুরুটা ব্যপক করেও সেনাপতি সদাশিব রাও ভাউয়ের অহেতুক গোঁয়ার্তুমি আর ভ্রান্ত রণনীতির ফলে যুদ্ধে পরাজিত হয়েছে মারাঠা বাহিনী। ১০,০০০ মারাঠা বাহিনীর সাথে মৃত্যু হয়েছে আরও প্রায় ৩০,০০০ অসামরিক মারাঠা তীর্থযাত্রীর। মৃত্যু হয়েছে খোদ সেনাপতি সদাশিব রাও ভাউ, ইব্রাহিম গর্দি আর তৎকালীন পেশোয়া বালাজি বাজি রাওয়ের জ্যৈষ্ঠ সন্তান বিশ্বাসরাও ভাটের। কিছুদিন বাদে এই শোচনীয় পরাজয়ের আর একাধিক নিকট আত্মীয়ের মর্মান্তিক মৃত্যু সংবাদ শুনে মারাঠা সাম্রাজ্যকে ঘোরতর অনিশ্চয়তার মুখে রেখে ভগ্ন হৃদয়ে মৃত্যুর মুখে পতিত হলেন খোদ পেশোয়া বালাজি বাজিরাও। এহেন অবস্থায় সাময়িকভাবে ঘোরতর বিপন্ন হয়ে পড়েছিল মারাঠা সাম্রাজ্য। একদা ভাট বংশের দ্বিতীয় পেশোয়া বাজিরাও প্রথম প্রায় ৪১টি যুদ্ধে জয়লাভ করে যে শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পানিপথের যুদ্ধের পরে সেই সাম্রাজ্যই যেন রাহুগ্রস্ত হয়ে পড়লো। দুর্বল মোগল সাম্রাজ্য, আওয়াধ আর রোহিলা-পাশতুনের পাঠান আফগানরা আবার নিজেদের স্বাধীনতা ঘোষণা করলো, হায়দ্রাবাদের নিজাম শাহী পুনরায় প্রতিবেশি মারাঠাদের বিরুদ্ধে নিজেদের দাঁতনখ উন্মুক্...

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ

Image
পৌত্তলিক ধর্মাবলম্বী সভ্যতাগুলির মধ্যে অন্যতম প্রাচীনতম দুটি ধর্ম আর সভ্যতার নাম হল গ্রীক আর হিন্দু সভ্যতা। হিন্দু পুরাণের মতো গ্রীক পুরাণেও যেমন স্থান পেয়েছে অসংখ্য কোটি দেব-দেবীর, তেমনই হিন্দু আর গ্রীক পুরাণের মধ্যেও রয়েছে বেশ কয়েকটি মহা আশ্চর্যজনক মিল। হিন্দু পুরাণের দুই মহাকাব্য রামায়ন আর মহাভারতের মতো গ্রীক পুরাণেও আছে দুই মহাকাব্য, ট্রয়ের মহাযুদ্ধ আর দা ওডিসি। ওই দুই গ্রীক মহাকাব্যে সন্ধান করে হিন্দু পুরাণের সাথে একাধিক মিল খুঁজে পাওয়া যায়। আসুন আজ জেনে নেই সেই অদ্ভুত মিলগুলি ঠিক কি কিঃ ১) হিন্দু পুরাণ অনুসারে হিন্দু ধর্মের তিন মূল ঈশ্বর হলেন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ঠিক তেমনই গ্রীক পুরাণ অনুসারে তিনজন মূল গ্রীক ইশ্বর হলেন জিউস, পসিডন আর হাদেস। তিনজন মূল হিন্দু দেবতার মতোই এরাও যথাক্রমে স্বর্গ, মর্ত্য আর পাতালের অধীশ্বর। ২) হিন্দু পুরাণ অনুসারে ইন্দ্রদেব হলেন দেবরাজ এবং তিনি অন্তরীক্ষ, বজ্রপাত আর বৃষ্টিপাতের দেবতা। ইন্দ্রের মূল অস্ত্র বজ্রয়ুধ যা মূলত বজ্রদ্বারা নির্মিত একটি বিশেষ ধনুক বা গাণ্ডীব। দেবরাজ ইন্দ্রের বাসথান হল মেরু পর্বতে। গ্রীক পুরাণ অনুসারে গ্রীকদের দেবরাজের নাম ...

সাগরমন্থনের কাহিনীর মূল রহস্য

Image
বিভিন্ন সনাতনী লোকগাথার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সাগর মন্থন। ভগবত পুরান, মহাভারত আর বিষ্ণু পুরানের বর্ণনা অনুসারে অমরত্বের ঔষধি অমৃতের সন্ধানে সাগর বা সমুদ্র মন্থন করা হয়েছিল। সাগর মন্থনের লোকগাথা অনুসারে একবার দেবরাজ ইন্দ্র তাঁর বাহন ঐরাবত হস্তীর পৃষ্ঠে সওয়ার হয়ে ভ্রমন করছিলেন। এমন সময় দুর্বাসা মুনি ইন্দ্রের সম্মুখে উপস্থিত হয়ে তাঁকে কোন এক দেবীর দ্বারা নির্মিত পুষ্পমালা উপহার হিসেবে প্রদান করেন। অনেক লোকগাথা অনুসারে সেই পুষ্পমালা স্বয়ং দেবী লক্ষ্মী তৈরি করেছিলেন। কিন্তু উদ্ধত দেবরাজ দুর্বাসার দেওয়া মালাটি গ্রহণ না করে সেটি ঐরাবতের শুঁড়ে পড়িয়ে দেন। এদিকে জড় বুদ্ধির অধিকারী হস্তী সেই মালাটি নিজের শুঁড় থেকে ছুঁড়ে নিচে ফেলে দিয়ে পা দিয়ে মাড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে অপমানিত দুর্বাসা যারপরনাই ক্রোধিত হন। তিনি ইন্দ্রকে অভিশাপ দেন যে তাঁর এই কৃতকর্মের জন্য অবিলম্বে সব দেবতারা নিজেদের দৈহিক বল আর সৌভাগ্য খুইয়ে শক্তিহীন এক দুর্বল জাতিতে পরিনত হবে। কিছুকালের মধ্যেই দুর্বাসার অভিশাপে শক্তিহীন আর দুর্বল হয়ে পড়লো দেবতারা। গুপ্তচর মারফৎ এই সংবাদ শুনে অসুররাজ তাঁর বিশাল অসুর বাহিনী সমেত স্বর্গল...

মেডুসা বনাম নাগদেবী

Image
গ্রীক লোকগাথায় রয়েছে এক বিশেষ প্রজাতির রাক্ষসীদের বর্ণনা রয়েছে। প্রাচীন গ্রীক পৌত্তলিকদের নিকটে এই রাক্ষসীরা গরগন নামে সুপরিচিত ছিল। গ্রীক লোকগাথা অনুসারে এই গরগনদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন মেডুসা বোনেরা। এরা গভীর সাগরের তলদেশে বসবাসকারী ফরকিস নামক এক ভয়ানক সামুদ্রিক রাক্ষসের কন্যা ছিলেন। ফরকিসের তিন কন্যার নাম ছিল মেডুসারা, স্থেনো আর ইউরায়েল। এদের মধ্যে স্থেনো আর ইউরায়েল অমরত্ব লাভ করলেও মেডুসা মরণশীল ছিলেন। গ্রীক পুরান অনুসারে মেডুসা এবং তাঁর দুই বোনেরই মাথায় কেশের পরিবর্তে লম্বা লম্বা বিষধর সর্প কিলবিল করতো। এদের মুখ ভয়ানক রকমের কুৎসিত দর্শন ছিল। এদের শরীরের ঊর্ধ্বাংশ মানব নারীর ন্যায় ছিল আর তলদেশে সর্পের ন্যায়। এরা শূন্যে ভাসমান হয়ে পলায়নরত শিকারকে ধরতে সক্ষম ছিল। এদের দুই চোখের দৃষ্টিও এতটাই বিষধর ছিল যে পৃথিবীবাসী মানুষ সহ যে কোনো প্রাণী এদের সাথে দৃষ্টি বিনিময় করলেই পাষাণ মূর্তিতে পরিনত হতো। গ্রীক পুরানের বর্ণনা অনুসারে বিভিন্ন সময়ে রাক্ষসী মেডুসা অপরূপা সুন্দরী আর মোহময়ী নারীর রূপ ধারন করে গ্রীক পুরুষদের ভুলিয়ে নিজের বাসস্থানে নিয়ে এসে শিকার করতেন। আবার গ্রীক নারীরাও রক্ষা প...

নরকলোকের রহস্য

Image
 প্রায় সব প্রান্তের প্রাচীন পৌরাণিক লোকগাথা অনুসারে আত্মা অবিনশ্বর। যে কোন ব্যক্তির মৃত্যুর পর তাঁর আত্মা সংশ্লিষ্ট ব্যক্তির নশ্বর দেহ পরিত্যাগ করে সাময়িকভাবে মহাশূন্যে বিচরণ করে। সেই সময় ঈশ্বরের দরবারে সংশ্লিষ্ট আত্মার পাপ-পুণ্যের বিচার হয়। পুণ্যের পরিমান অধিক হলে আত্মা স্বর্গ ভ্রমনের অনুমতি লাভ করেন। পাপ কার্যের পরিমান অধিক হলে আত্মাকে নরকে নিলম্বিত করা হয়। হিন্দু পুরান ছাড়াও প্রাচীন মিশরীয়, সুমেরীয়, মায়ান, নর্স, কেলটিক, গ্রীক, পৌত্তলিক রোমান, চিনা, জাপানি সহ বিশ্বের প্রায় সব সুপ্রাচীন ধর্মগুলিতেই নরকের বর্ণনা রয়েছে। এমনকি নরকের বর্ণনা রয়েছে অধুনা আব্রাহামিক খ্রিষ্ট আর ইসলাম ধর্মেও। বিভিন্ন প্রাচীন পৌত্তলিক পুরান অনুসারে নরক বা হেল হলো পৃথিবীর তলদেশে অবস্থিত এক চির অন্ধকারাছন্ন স্থান যেখানে সর্বদা আগ্নেয়গিরির লাভাস্রোত প্রবাহিত হয়। নরক বা পাতাললোকের ঘন আধারে বসবাস করে ভয়ানক সব রাক্ষস, দৈত্য আর ভূত-প্রেতের দল।  এই পাতাল বা নরকলোক শাসন করেন এক দেবতা। নর্স পুরান অনুসারে নরকলোক শাসন করেন মৃত্যুর দেবী হেল। দেবী হেল হলেন ট্রিকস্টার দেবতা লোকি আর তাঁর রাক্ষসী স্ত্রী অ্যাংগ্রেবোদার কন্যা। গ্...