সাগরমন্থনের কাহিনীর মূল রহস্য
বিভিন্ন সনাতনী লোকগাথার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সাগর মন্থন। ভগবত পুরান, মহাভারত আর বিষ্ণু পুরানের বর্ণনা অনুসারে অমরত্বের ঔষধি অমৃতের সন্ধানে সাগর বা সমুদ্র মন্থন করা হয়েছিল।
সাগর মন্থনের লোকগাথা অনুসারে একবার দেবরাজ ইন্দ্র তাঁর বাহন ঐরাবত হস্তীর পৃষ্ঠে সওয়ার হয়ে ভ্রমন করছিলেন। এমন সময় দুর্বাসা মুনি ইন্দ্রের সম্মুখে উপস্থিত হয়ে তাঁকে কোন এক দেবীর দ্বারা নির্মিত পুষ্পমালা উপহার হিসেবে প্রদান করেন। অনেক লোকগাথা অনুসারে সেই পুষ্পমালা স্বয়ং দেবী লক্ষ্মী তৈরি করেছিলেন। কিন্তু উদ্ধত দেবরাজ দুর্বাসার দেওয়া মালাটি গ্রহণ না করে সেটি ঐরাবতের শুঁড়ে পড়িয়ে দেন। এদিকে জড় বুদ্ধির অধিকারী হস্তী সেই মালাটি নিজের শুঁড় থেকে ছুঁড়ে নিচে ফেলে দিয়ে পা দিয়ে মাড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে অপমানিত দুর্বাসা যারপরনাই ক্রোধিত হন। তিনি ইন্দ্রকে অভিশাপ দেন যে তাঁর এই কৃতকর্মের জন্য অবিলম্বে সব দেবতারা নিজেদের দৈহিক বল আর সৌভাগ্য খুইয়ে শক্তিহীন এক দুর্বল জাতিতে পরিনত হবে।
কিছুকালের মধ্যেই দুর্বাসার অভিশাপে শক্তিহীন আর দুর্বল হয়ে পড়লো দেবতারা। গুপ্তচর মারফৎ এই সংবাদ শুনে অসুররাজ তাঁর বিশাল অসুর বাহিনী সমেত স্বর্গলোক আক্রমন করলো। অসুরদের বিরুদ্ধে যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে স্বর্গ্যলোক থেকে পলায়ন করতে বাধ্য হলো দেবতারা। পরে পলাতক ইন্দ্র বিষ্ণুর শরণাপন্ন হয়ে কূটবুদ্ধির সাহায্যে অসুরদের পরাজিত করে স্বর্গ্যলোক মুক্ত করবার আবেদন জানালেন। শ্যাম-ধাম-দন্দভেদ রণনীতির জন্য পরিচিত চতুর বিষ্ণু ইন্দ্রকে পরামর্শ দিলেন অবিলম্বে সাগর মন্থন করে সেখান থেকে উদ্গত পানীয় অমৃত পান করে অভূতপূর্ব শক্তি সঞ্চয় করে অসুরদের পরাজিত করবার। কিন্তু নির্বোধ ইন্দ্র জানালেন যে যেহেতু দেবতারা এখন শক্তিহীন সেহেতু তাঁদের একার পক্ষে সুবিশাল আর সুগভীর সাগর মন্থন এক অসম্ভব কার্য। তখন চতুর বিষ্ণুর পরামর্শে দেবতারা অসুরদের সাথে সন্ধি চুক্তি সম্পাদিত করে সাগর মন্থনের কার্য শুরু করলেন। চুক্তি অনুসারে মন্থন সমাপ্ত হবার পর সাগর থেকে নির্গত আলৌকিক পানীয় অমৃত দুই সমান ভাগে বিভক্ত করে পান করবে দেবতা আর অসুররা।
এরপর শুরু হলো সাগর মন্থন। মন্দরা পর্বতকে সাগর মন্থনের মূল দণ্ড হিসেবে ব্যবহার করে নাগরাজ বাসুকিকে দড়ির ন্যায় মন্দরা পর্বতের গাত্রে বাঁধা হলো। এরপর বাসুকির একপ্রান্ত দেবতারা আর আরেকপ্রান্ত অসুররা আঁকড়ে ধরে শুরু করলো ক্ষীর বা দুধ সাগর মন্থন প্রক্রিয়া। মন্থনের সময় অতিরিক্ত ঘর্ষণের ফলে বাসুকির মুখ থেকে বিষ নির্গত হবার সম্ভাবনার কথা ভেবে বিষ্ণু অসুরদের বাসুকির মস্তকের দিক আর দেবতাদের ল্যাজের দিক ধরবার নির্দেশ দিলেন। প্রথমে অসুররা রাজি হবার পরে চতুর বিষ্ণু অসুরদের জানালেন যে যদি তাঁরা নিজেদের দেবতাদের চেয়েও অধিক শক্তিশালী মনে করেন তবে তাঁরা যেন বাসুকির মস্তকের প্রান্ত ধরেন আর দুর্বল মনে করলে ল্যাজের দিক ধরেন। এই প্রক্রিয়ায় কাজ হলো। আত্মসম্মানে ঘা খেয়ে নির্বোধ অসুররা বাসুকির মস্তকের প্রান্তই আঁকড়ে ধরলো। মন্থন কার্য শুরু হবার পর মুহূর্তে সাগরে আছড়ে পড়ে তলদেশে প্রায় ডুবে যেতে বসলো মন্দরা পর্বত। সেই সময় বিষ্ণু কূর্ম বা কচ্ছপের রূপ ধারন করে সাগরের তলদেশে গিয়ে মন্দরা পর্বতকে সলিল সমাধি প্রাপ্ত হবার হাত থেকে রক্ষা করলেন।
মন্থনের সময় বাসুকির মুখ থেকে নির্গত বিষের প্রভাবে ক্ষতিগ্রস্ত হলো অসুররা। তবুও অমরত্ব আর অতিশয় শক্তি লাভের আশায় মন্থন চোয়াল চেপে মন্থন কার্য চালিয়ে গেল অসুররা। মন্থনের পর ক্ষীর সাগরের তলদেশ থেকে উঠে এলো অমৃত সহ আরও নানাবিধ পদার্থ। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হলাহল বিষ। সমগ্র সৃষ্টিকে মুহূর্তের মধ্যে বিনাশ করবার মতো মারাত্মক ক্ষমতার অধিকারী হলাহল বিষ দর্শন করে সন্ত্রস্ত্র হলেন দেবতারা। দেবতাদের কাতর আবেদনে সাড়া দিয়ে মহাদেব ক্ষীর সাগরে উপস্থিত হয়ে সেই হলাহল বিষ পান করে বিষের প্রভাব থেকে সৃষ্টিকে রক্ষা করলেন। এই কাণ্ড করতে গিয়ে বিষের প্রভাবে শিবের কণ্ঠ নীলবর্ণ আকার ধারন করলো।
এদিকে এইসব ঘটনা যখন সংগঠিত হচ্ছে, ঠিক সেই সময় রাহু আর কেতু নামের দুই অসুর, দেবতাদের রূপ ধারন করে ধন্বন্তরির কাছ থেকে সমগ্র অমৃতের পাত্র নিয়ে চম্পট দিলেন। কিছুদূরে গিয়ে তাঁরা সেই অমৃত আকণ্ঠ পান করা শুরু করলেন। এদিকে সূর্য আর চন্দ্রদেব সেই দৃশ্য দেখেই তৎক্ষণাৎ নালিশ জানালেন বিষ্ণুকে। বিষ্ণু আর কালবিলম্ব না করে নিজের শক্তিশালী মারণাস্ত্র সুদর্শন চক্র দিয়ে শিরচ্ছেদ করলেন রাহু আর কেতুর। যেহেতু এই দুই অসুরের কণ্ঠদেশ পর্যন্ত পৌঁছেছিল অমৃত, সেহেতু শিরচ্ছেদ হলেও তাঁদের মস্তক অমর হয়ে গেল। এরপর প্রতিশোধ নেবার জন্য সেই বিছিন্ন মস্তক দিয়েই রাহু আর কেতু সূর্য আর চাঁদকে গিলে ফেললো। কিন্তু মস্তকের অপরপ্রান্ত দিয়ে পলায়ন করে নিজেদের প্রান রক্ষা করলো সূর্য আর চন্দ্র (সূর্য আর চন্দ্র গ্রহণ)।
এরপর অমৃত ভাণ্ডারের দখল নেবার জন্য দেবতা বনাম অসুরদের মধ্যে শুরু হলো এক ভয়ানক মহাযুদ্ধ। দেবতাদের পরাজয় যখন সুনিশ্চিত সেই সময় এক অপরূপা নর্তকী মোহিনীর রূপ ধারন করে রনাঙ্গনে উপস্থিত হয়ে নির্বোধ অসুরদের ভুলিয়ে অমৃতের পাত্র ছিনিয়ে নিলেন চতুর বিষ্ণু। অতঃপর বিষ্ণু তাঁর বাহন গারুদা পক্ষীর পৃষ্ঠে সওয়ার হয়ে রনাঙ্গন ত্যাগ করে চম্পট দিতে উদ্যত হলেন। কিন্তু গারুদা আকাশে উড্ডীন হবার সময় জনাকয়েক অসুর মরিয়া হয়ে চেপে ধরলেন গারুদার ল্যাজ। তার ফলে সাময়িকভাবে ভারসাম্য হারিয়েও নিজেকে সামলে নিলো গারুদা। এর ফলে অমৃতের পাত্র থেকে কয়েক বিন্দু অমৃত গড়িয়ে পড়লো প্রাচীন ভারতবর্ষের অন্তর্গত উজ্জয়ন, নাসিক, এলাহাবাদ আর হরিদ্বারে। অমৃতের স্পর্শে বিশুদ্ধ হলো এই চার প্রাচীন নগরী। এরপর এখানে শুরু হলো সনাতনী ধর্মাবলম্বীদের পবিত্র কুম্ভ মেলা যাত্রা।
সাগর মন্থনের আসল বৈজ্ঞানিক ব্যাখ্যা
============================
এতো গেল বিভিন্ন হিন্দু পুরানের সাগর মন্থনের বর্ণনা। কিন্তু অমৃত মন্থন শুধুই কি বিভিন্ন হিন্দু পুরানে বর্ণিত কোন কাল্পনিক আখ্যান নাকি বাস্তবে সত্যিই ঘটেছিল অমৃত মন্থন পর্ব ? অধ্যাপক দীপক সিমখাড়া, প্রবীণ মোহন, ডেভিড চাইল্ডরেস সহ দেশ বিদেশের বিভিন্ন বৈজ্ঞানিক আর প্রাচীন ভিনগ্রহীদের আগমনী তত্ত্বে বিশ্বাসী পণ্ডিতদের মতে সাগর মন্থন অবশ্যই এক ঐতিহাসিক বাস্তব ঘটনা। প্রাচীনকালের ভারতবর্ষে সত্যিই ঘটেছিল সাগর মন্থন আর বর্তমান যুগে সমগ্র বিশ্ব জুড়ে ঘটে চলেছে সাগর মন্থন।
বৈজ্ঞানিকরা প্রমান করেছেন যে পৃথিবীর বিভিন্ন সাগরের তলদেশে রয়েছে ক্রুড তেল, মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বনডাইঅক্সাইড, নিওন, হিলিয়াম, ক্রিপ্টন, কার্বনমনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, আর্গন আর জেননের মতো বিভিন্ন প্রাকৃতিক গ্যাসের প্রভূত ভাণ্ডার। এর মধ্যে রয়েছে যেমন রয়েছে জীবনদায়ী গ্যাস অক্সিজেন আর নাইট্রোজেন, তেমনি রয়েছে ভয়ানক মারনক্ষমতা সম্পন্ন বিষাক্ত গ্যাস কার্বনডাইঅক্সাইড, কার্বনমনোঅক্সাইড আর নাইট্রাস অক্সাইডের। আবার রয়েছে হাইড্রোজেন। পদার্থ বিজ্ঞানের পিরিয়ডিক টেবিলের বর্ণনা অনুসারে এই হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি করা হয় বিভিন্ন মহাকাশযানের ইন্ধন শক্তি, অমরত্ব লাভের ক্রায়োজনিক স্লিপের ক্ষেত্রেও ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস। আবার হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি করা হয় ভয়ানক শক্তিশালী হাইড্রোজেন পরমানু বোমা। এছাড়াও জীবন ধারনের জন্য অপরিহার্য হাইড্রোজেন। পৃথিবীর প্রায় সব জীবের অনুর মধ্যে রয়েছে হাইড্রোজেন গ্যাসের অস্তিত্ব। সাগরের তলদেশ থেকে প্রাপ্ত অপরিশোধিত ক্রুড তেল শোধিত করে পেট্রোলে রূপান্তরিত করে চালানো সম্ভব বিভিন্ন যানবাহন। এছাড়াও মিথেন গ্যাসকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বাষ্প উৎপাদনকারী গ্যাস টারবাইনের জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাস্তবে সাগর মন্থন হলো আসলে সাগরের তলদেশ থেকে দেবতারূপী প্রাচীন উন্নত ভিনগ্রহী দেবতাদের দ্বারা এইসব ক্রুড তেল আর বিভিন্ন প্রাকৃতিক গ্যাস নির্যাসের প্রয়াস। প্রাচীনকালের আদিম মানব ভিনগ্রহী দেবতাদের দ্বারা ব্যবহৃত এইসব অত্যাধুনিক প্রযুক্তি দর্শন করে চরম বিস্ময়ে ভুলভাবে একে সাগর থেকে অমৃত মন্থনের আখ্যা দিয়েছিলেন।
সেকালে হয়তো অসুর রূপী অন্যকোন গ্রহের অধিবাসীদের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে দেবতাদের যাবতীয় জ্বালানি তেল আর হাইড্রোজেন গ্যাসের ভাণ্ডার নিঃশেষ হয়ে গিয়েছিল। এর ফলে দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন। পরে বিষ্ণু তাঁর অত্যাধুনিক দ্রোণ স্ক্যানারের সাহায্যে ভারতের কোন এক সাগরের তলদেশে (হয়তো মুম্বাই হাই বা বোম্বে হাই) প্রচুর পরিমানে ক্রুড তেল আর হাইড্রোজেন গ্যাসের ভাণ্ডার শনাক্ত করেছিলেন। দেবতাদের মূল উদ্দেশ্য ছিল সাগরের তলদেশ থেকে প্রভূত পরিমানে তেল আর হাইড্রোজেন গ্যাস নির্যাস করে সেগুলোর সাহায্যে নিজেদের যানবাহন আর মহাকাশযানের জ্বালানি আর ইন্ধন শক্তির সঞ্চয় করে পুনরায় শক্তি অর্জন করে অসুরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবার। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানি মুম্বাই থেকে ১৬৫ কিলোমিটার দূরে মুম্বাই হাই নামক স্থানে আরব সাগরের তলদেশে ONGCর তত্ত্বাবধানে আজ সংগঠিত হয়ে চলেছে সাগর মন্থন। এছাড়াও বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে তেল আর হাইড্রোজেনের সন্ধানে ঘটে চলেছে সাগর মন্থন প্রক্রিয়া।
দুঃখের বিষয় প্রাচীনকালে বিজ্ঞান আর প্রযুক্তিতে ভারতবর্ষ প্রভূত উন্নতি সাধন করলেও বর্তমান যুগের ভারতবাসী রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণকে দর্শন করেছে কেবলমাত্র আলৌকিক আর কাল্পনিক দৈবিক দৃষ্টিকোন থেকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, নাৎসি জার্মানি, সোভিয়েত রাশিয়া সহ বিভিন্ন উন্নত পশ্চিমী রাষ্ট্রের বৈজ্ঞানিক আর প্রযুক্তিবিদরা আমাদের প্রাচীন ধর্মীয় পুস্তকগুলিকে যথাযথ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দর্শন করে আমাদেরই মাতৃভূমির প্রাচীন জ্ঞান আর বিজ্ঞানের সাহায্যে নিজেদের রাষ্ট্রের উন্নয়ন সাধন করছে।
তথ্যসূত্রঃ ইন্টারনেট
#SR


Comments
Post a Comment