কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কোথায় হারিয়ে গেলো এসব অঞ্চলের হিন্দুরা:

বাংলাদেশের রাজধানী ঢাকা। আবার ঢাকার রাজধানী পুরাণ ঢাকা। একটা সময় ছিলো ঢাকা বলতে পুরান ঢাকাকেই বুঝাতো। ঢাকার শাহবাগ থেকে গাজীপুর পর্যন্ত এ এলাকার মূলতঃ ক্রমান্বয়ে বেড়েছে ষাটের দশক থেকে আজ অবধি সময়ের মধ্যে।  পুরান ঢাকায় এখনো অবধি ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত। 

পুরান ঢাকার  অলিগলি রাস্তাঘাটের যেন শেষ নেই । কোন কোন এলাকার রাস্তার নাম শুনলে আপনার মনে হবে আজই কোন বনেদী হিন্দু অঞ্চলে এসে গেছেন। যদিও শুধু তাঁতীবাজার ও শাখারী বাজার এলাকা ব্যতিত হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ীঘর নেই বললেই চলে। 

প্রাচীন ঢাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা এককভাবে বসবাস করতো এক এক অঞ্চলে। কোন কোন অঞ্চলে একএক সম্প্রদায়ের মানুষ একক ভাবে বসবাস করতো বিধায় ঐ সব অঞ্চলে নাম সেভাবে চলে এসেছে। যেমন সুত্রধর সম্প্রদায়ের লোকেরা বসবাস করতো যে অঞ্চলে তার নাম  কালক্রমে “সুত্রাপুর”।  এভাবে মূলতঃ এলাকার নাম গুলো এসেছে।  পেশা ভিত্তিক সম্প্রদায় এক একটা অঞ্চল বেচে নিয়ে বসবাস করেছিলো বলেই পুরাণ ঢাকার বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের নাম যুক্ত হয়ে আছে।

আজ সবই অতীত। হিন্দু নামীয় রাস্তার বা গলির নাম হলেও এসব এলাকার প্রায় প্রতিটি বাড়ী বড় বড় ব্যবসা বাণিজ্যের মালিকানা এককভাবে মুসলিম সম্প্রদায়ের। এই এলাকায় বর্তমানে প্রায় প্রতি ৫০ মিটার অন্তর বড় বড় সুরম্য মসজিদ পাওয়া যায়, এবং বড় বড় মাদ্রাসা ও ইসলামী স্থাপনা দেখতে পাওয়া যায়।

আমি প্রথমে একটি মাত্র থানার সবগুলো রাস্তার নাম উল্লেখ করছি এবং সেটি হলো ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ থানা। এই থানার বয়েছে শায়েস্তা খানের অনেক কৃত্তি, যেমন লালবাগ দূর্গ, শাহী মাসজিদ, দেশ সেরা কওমী মাদ্রাসা (যার অবস্থান হাটহাজারী মাদ্রাসার পরেই)। 
মুসলিম শাসকরা শাসন করলেও এই এলাকা এককালে শতভাগ হিন্দু অধ্যুশিত এলাকা ছিলো, যা কিছু রাস্তা ঘাটের নাম থেকে যেমন জানা যায়, তেমনি এখনো বড় বড় পরিত্যক্ত প্রাচীন অবকাঠামো থেকেও স্পষ্ঠ ধারণা নেয়া যায়।   

লালবাগ থানা হিন্দুনামীয়  রাস্তার ও অলিগলি নামঃ-

অক্ষয় দাস লেন (লালবাগ); অতুষ মদন লেন (লালবাগ); এ সি রায় লেন (লালবাগ); এসি রায় রোড (লালবাগ); এসি রায় রোড (বাদামতলী); কায়ের টুলি (নবাবগঞ্জ, লালবাগ); গঙ্গারাম বাজার (লালবাগ); জগন্নাথ সাহা রোড (নবাবগঞ্জ-লালবাগ); ঢাকেশ্বরী রোড (লালবাগ); নগর বেলতলী লেন (লালবাগ); পুস্পরাজ সাহা লেন (লালবাগ); বিসি দাস রোড (লালবাগ); ললিত মোহন দাস লেন (লালবাগ); শুকল রাজ সাহা লেন (লালবাগ); শ্মশান ঘাট (লালবাগ); হরমোহন শীল ষ্টীট (লালবাগ); হরনাথ ঘোষ রোড; (উর্দূরোড, লালবাগ); কে সি রুদ্র রোড (উর্দুরোড); উমেষ দত্ত (উর্দুরোড, লালবাগ); গৌর সন্দর লেন (লালবাগ); জয়নাগ রোড (উর্দু রোড); আর এন ডি রোড (লালবাগ)।

এছাড়াও পুরাণ ঢাকার অন্যান্য থানার রাস্তাগুলোর নাম গুলো সম্মিলিতভাবে নিচে দেয়া হলোঃ-

এ কে সেন রোড (ওয়ারী);  অভয় দাস লেন (হাটখোলা); আর কে মিশণ রোড (টিকাটুলী); এইচ কে দাস রোড (ঢালকা নগর); আতিশ মহন দাস লেন (ফরাশগঞ্জ); ঈশ্বর চন্দ্র ঘোষ ষ্ট্রিট (বাদামতলী); ঋষিকেশ দাস রোড (বানিয়া স্টেশন); কমল দহ রোড (বকশিবাজার); কালীচরণ সাহা রোড (ঢালকা নগর); কায়ের টুলি (আগা সাদেক লেন); কেদারনাথ দে লেন (বেচারাম দেউরী); কেশব ব্যানার্জী রোড (ঢালকা নগর); কেপি ঘোষ স্টিট (বাবু বাজার); কুমার টুলি (ওয়াইজ ঘাট); কুন্ডার ষ্ট্রিট (ওয়ারী); গোলাক পাল লেন (মালিটোলা); গোলার টেক (জহুরাবাদ); গোপী বসাক লেন (মানিক নগর); গোপী কৃষ্ণাণ লেন (ওয়ারী); গোপী মোহন বসাক লেন (নবাবপুর রোড); গোপিনাথ দত্ত কবিরাজ ষ্টিট (নয়াবাজার); গোলক পাল লেন (মালিটোলা); গোবিন্দ দাস লেন (বংশাল); গেন্ডারিয়া (সূত্রাপুর-পোস্তগোলা); গোয়াল নগর লেন (রায় সাহেব বাজার); গোয়াল ঘাট লেন (ইংলিশ রোড); গুরুদাস সরকার লেন (নারিন্দা); আর এম দাস রোড (সুত্রাপুর); গাংগুলি বাগিচা (স্বামীবাগ); চম্পাটুলি ঘাট (সুন্দরী ঘাট); চম্পাটুলি লেন (বাবু বাজার); চন্দ্রমোহন বসাব ষ্টিট (যোগী নগর); চাকদা (শ্যামপুর); চিত্তরঞ্জন এভিনিউ (নয়া কাটরা); চন্ডি চরণ বোস ষ্ট্রিট (বাবর রোড); জয় চন্দ্র ঘোষ লেন (শ্যামবাজার); দিগু বাবু লেন (মিটফোর্ড); ডি সি রায় রোড (মিটফোর্ড); ছোট কাটরা (চকবাজার); দেবি দাস ঘাট (চক বাজার); নালগোলা (চকবাজার); জে এন শীল লেন (চক বাজার); জনসন রোড (রায়সাহেব বাজার); জয়কালী মন্দির রোড (গুলিস্তান-ওয়ারী); জি এল ঘটক লেন (ওয়াইজ ঘাট); জেলে পাড়া (দয়াগঞ্জ); জগন্নাথবাগ (বাবর রোড); টিকাটুলি (মতিঝিল, অভিসার মোড়); ঠাটারি বাজার (গুলিস্তান); ডিষ্টিলারী রোড (ধুপখোলার মাঠ); তনুগঞ্জ লেন (সূত্রাপুর); দীন নাথ সেন রোড (গেন্ডারিয়া); দত্তপাড়া (মাদারটেক); নারিন্দা রোড (ওয়ারী-দোলাইপাড়); নবীব চন্দ্র গোস্বামী রোড (ব্যাংক কলোনী); নরেন্দ্রনাথ বসাক লেন (নবাবপুর রোড); নবদ্বীপ বসাক লেন (লক্ষ্মী বাজার); উমাচাস পেদ্দার লেন (শাখারী বাজার); নবরায় লেন (শাখারী বাজার); প্রসন্ন পোদ্দার লেন (তাঁতী বাজার); তাতী বাজার (কোর্ট কাচারী)

কৈলাস ঘোষ লেন (কোর্টকাচারী); ঝুলন বাড়ী লেন (তাঁতী বাজার); গোবিন্দ দত্ত লেন (বাংলা বাজার); জাষ্টিস লাল মোহন দাস লেন (বাংলাবাজার); ঠাকুর দাস লেন (বাংলাবাজার); নর্থ ব্রক হল রোড (বাংলাবাজার); নন্দকুমার দত্ত রোড (বাংলাবাজার); প্যারিদাস রোড(বাংলাবাজার); কে জি গুপ্ত লেন (বাংলা বাজার); প্রতাপ দাস লেন (শিংটোলা, বাংলাবাজার); গোপাল সাহা লেন (শিংটোলা, বাংলা বাজার); ঈশ্বর দাস লেণ (শিংটোলা, বাংলা বাজার); 

প্রেম বাগান (গাওয়াইব); পদ্মা লোচন রায় রোড (বেচারাম দেউরী); পদ্মনিধি লেন (নারিন্দা); পি কে রায় রোড (বাংলাবাজার); পি কে রায় লেন (কলাপট্টি-বাদামতলী); পূর্ণচন্দ্র ব্যানার্জি লেন (শিংটোলা, বাংলা বাজার); পন্নিটোলা শাখারী বাজার); বি কে গাঙ্গুলি লেন (কায়েল টুলি); বি এন দাস লেন (ফরাশগঞ্জ); বি কে রায় লেন (বেচারাম দেউরী); বংশী বাজার (মিটফোর্ড); বি সি সি রোড (কাপ্তানবাজার); বেচারাম দেউরী (নাজিমুদ্দিন রোড); বিষ্ণুচরণ দাস ষ্টিট (লালবাগ); ভজহরি সাহা ষ্টিট (ওয়ারী); ভগবতি ব্যানার্জি লেন (হাটখোলা); ভবানী বাগিচা (মুরাদপুর); মনেশ্বর রোড (ঝিগাতলী); মদন সাহা লেন (সূত্রাপুর); মদন পাল লেন (নবাবপুর রোড); মোহনী মোহন দাস লেন (শ্যামনগর); মায়া কাটারা (সদরঘাট); যোগিন্দ্র নারায়ন লেন (বেচারাম দেউরী); যাদব নারায়ন দাস লেন (মিটফোর্ড); যদুনাথ বসাক লেন (সুত্রাপুর); যুগী নগর লেন (ওয়ারী); রজেন্দ্র ব্যানার্জী ষ্টিট (মিটফোর্ড); রজনী চৌধুরী রোড (গেন্ডারিয়া); রাজা বাড়ি লেন (পোস্তগোলা); রাজচন্দ্র লেন (বাংলা বাজার); রাজ নারায়ন ধর রোড (ইসলাম বাগ); রূপলাল দাস লেন (সদর ঘাট); রূপচাঁন লেন (সূত্রাপুর); রাম কৃষ্ণ মিশন রোড (টিকাটুলী); রামাকান্ত নন্দী লেন (পাটুয়াটুলী); রামেশ্বরী কাটেরা চিত্ত (সদরঘাট); রাধা শ্যাম সাহা ষ্টিট (ওয়ারী); বারিকা মোহন বসাক লেন (রাজার দেউরী); রঘনাথ দাস লেন (কলতা বাজার); রায় ঈশ্বর চন্দ্রশীল বাহাদুর ষ্টীট (ইমামগঞ্জ); রায় সাহেব বাজার (কোট কাচারী); রায়েশ্বর চন্দ্রশীল রোড (ইমামগঞ্জ); রবি দাস পাড়া (ওয়ারী); রতখোলা (নবাবপুর রোড); র‌্যাংকিং ষ্টিট (ওয়ারী); রুদ্র রোড (চকবাজার); লাল মোহন সাহা ষ্টিট (নারিন্দা); লাল মোহন পোদ্দার লেন (ব্যাংক কলনী); লালকুটি (শ্যামবাজার); লালা সরাই (দামাল কোট); লারমিনি ষ্টিট (ওয়ারী); শ্যামা প্রসাদ রায় চৌঃ লেন (পাতলা খান লেন); শশীভূষণ চ্যাটার্জি লেন (ধূপখোলার মাঠ); শশী মোহন বসাক লেন (যুগী নগর); শারী নগর লেন (ঢালকা নগর); শাখারী বাজার (কোর্ট কাচারী); শিংটোলা (বাংলাবাজার)

শরৎচন্দ্র চক্রবর্তী (বংশাল); শুকলাল দাস লেন (কাগজিটোলা); শিরিশ দাস লেন (বাংলা বাজার); শরৎচগুপ্ত রোড (নারিন্দা); শতীশ সরকার রোড (গেন্ডারিয়া); সুতার নগর (শাখারী নগর); সাচী বনস্পদ লেন (বাদামতলী); সিমসন রোড (সদর ঘাট); হেমেন্দ্র দাস রোড (বাংলাবাজার); সুভাষ বোস এভিনিউ (লক্ষ্মীবাজার); সূত্রাপুর (গেন্ডারিয়া-শ্যামবাজার); স্বামীবাগ (দয়াগঞ্জ); সনাতন ঘাট রোড (রায়ের বাজার); হরিশ চন্দ্র দাস রোড (ডালপট্টি); হারি নারায়ন ষ্টিট (নয়াবাজার); সিক্কাটুলি (নাজিরা বাজার); হেয়ার ষ্টীট (ওয়ারী); হাটখোলা রোড (টিকাটুলি); হরিচরণ রায় রোড (ব্যাংক কলোনী) হোসানী দালান রোড (চানখার পুল); সুবল দাস লেন (নবাবগঞ্জ); বরম টেক (ইসলামবাগ); বাঁশবাড়ী (মোহাম্মদপুর);  সুরিটোলা (সিদ্দিক বাজার);

এখন আসছে ষাটের দশক থেকে পত্তন হওয়া নতুন ঢাকার কিছু রাস্তার নাম নিয়েঃ- 

কেদারতলি (ঢাকা ক্যান্টঃ); টিক্কাপাড়া (মোহাম্মদপুর); অতিষ দিপঙ্কর রোড (বাসাবো); অজগা টোলা (ধানমন্ডি); আনন্দ নগর (গুলশান); গোলাপ বাগ (ধলপুর); গোবিন্দপুর (শনিআখড়া); ঘুন্ডিঘর (মিরহাজীর বাগ); জগন্নাথপুর (বারিধারা); তোপখানা রোড (প্রেস ক্লাব); দাম পাড় (ধনিয়া); নাপিতখোলা (বারিধারা); ব্রাহ্মণ চারণ (ধলপুর, সাইদাবাদ);  পিয়ারী বাগ (মগবাজার);মনিপুরি পাড়া (ফার্মগেট); মনিপুর (মিরপুর); মনিপুরি পাড়া (ফার্মগেট); মায়া কানন (বাসাবো); বনগ্রাম রোড (টঙ্গী); রাজারবাগ (তেজগাও); রায়ের বাজার (সোবহান বাগ); শ্যাম নগর (চিটাগাং রোড); শুক্রাবাদ (ধানমন্ডি); শনির আখড়া (চিটাগাং রোড); শংকর (ধানমন্ডি); সিদ্ধিশ্বরী রোড (মালিবাগ); সরাইগ্রাম (দনিয়া); সবুজ কানন (সবুজবাগ); সেন পাড়া (মিরপুর); সাতের কুল (গুলশান); সুগন্ধা রোড (ইব্রাহিমপুর); সবুজবাগ (বাসাবো); সেগুন বাগিচা (পল্টন); হরিরামপুর (মিরপুর)

উপসংহারঃ-

পুরাণ ঢাকা ও নতুন ঢাকায় বহু রাস্তার নাম পরিবর্তণ করা হয়েছে কালের পরিক্রমায়। তথাপি উপরে বর্ণিত রাস্তার নামগুলো এখনো অবধি অপরিবর্তিত রয়ে গেছে কোনটা কাগজে কলমে, কোনটা মুখে মুখে। এককালে এসব এলাকায় প্রায় শতভাগ ছিলো হিন্দু অধ্যুশিত অঞ্চল। মহাকালের পরিক্রমায় হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমে কমে কমে কোন কেনা অঞ্চল শূন্যের কোটায় এসে ঠেকেছে। এসব অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের  কিছু কিছু জায়গা বিক্রির মাধ্যমে মালিকানা বদল হলেও বিরাট অংশের বাড়ী, জমি রেখে এটা দেশান্তরী হয়েছিলো। বড় আকারে প্রথম দফা ছিলো চল্লিশের দশক থেকে ষাটের দশকের আয়ুব খানের শাসনামল এবং দ্বিতীয় দফা ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ চলাকালে। পুরাণ ঢাকার এখনো বিদ্যমান আছে বহু বাড়ী যেগুলো শুধু দখলী স্বত্বে বসবাস করে আসছে বংশ পরম্পরা। সেসব বাড়ীর স্মৃতি চিহ্ন এখনো বলে দেয় এসব বাড়ীতে কারা ছিলো। 

চিত্রগুপ্ত।
Priya Saha


Comments

Popular posts from this blog

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ