Posts

Showing posts from June, 2020

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

Image
কোথায় হারিয়ে গেলো এসব অঞ্চলের হিন্দুরা: বাংলাদেশের রাজধানী ঢাকা। আবার ঢাকার রাজধানী পুরাণ ঢাকা। একটা সময় ছিলো ঢাকা বলতে পুরান ঢাকাকেই বুঝাতো। ঢাকার শাহবাগ থেকে গাজীপুর পর্যন্ত এ এলাকার মূলতঃ ক্রমান্বয়ে বেড়েছে ষাটের দশক থেকে আজ অবধি সময়ের মধ্যে।  পুরান ঢাকায় এখনো অবধি ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত।  পুরান ঢাকার  অলিগলি রাস্তাঘাটের যেন শেষ নেই । কোন কোন এলাকার রাস্তার নাম শুনলে আপনার মনে হবে আজই কোন বনেদী হিন্দু অঞ্চলে এসে গেছেন। যদিও শুধু তাঁতীবাজার ও শাখারী বাজার এলাকা ব্যতিত হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ীঘর নেই বললেই চলে।  প্রাচীন ঢাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা এককভাবে বসবাস করতো এক এক অঞ্চলে। কোন কোন অঞ্চলে একএক সম্প্রদায়ের মানুষ একক ভাবে বসবাস করতো বিধায় ঐ সব অঞ্চলে নাম সেভাবে চলে এসেছে। যেমন সুত্রধর সম্প্রদায়ের লোকেরা বসবাস করতো যে অঞ্চলে তার নাম  কালক্রমে “সুত্রাপুর”।  এভাবে মূলতঃ এলাকার নাম গুলো এসেছে।  পেশা ভিত্তিক সম্প্রদায় এক একটা অঞ্চল বেচে নিয়ে বসবাস করেছিলো বলেই পুরাণ ঢাকার বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের নাম যুক্ত হয়ে আছে। আজ সবই অতীত। হিন্দু নামীয় রাস্তার বা গলি...