হিন্দুধর্মের গ্রন্থগুলোতে ‘হিন্দু’ শব্দের উল্লেখ নেই কেন ?
হিন্দুধর্মের গ্রন্থগুলোতে ‘হিন্দু’ শব্দের উল্লেখ নেই কেন ? বা সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি হওয়ায়, হিন্দুদের কি এতে কোন দায় বা দোষ আছে ? (১) একই ধর্মের মধ্যে থেকেও কি করে এক শ্রেণির মানুষ ( ব্রাহ্মণ) বাকী অন্য তিন শ্রেণীর উপরে হয় ? (২)শুধু জন্মগত ভাবে যদি ব্রাহ্মণ না হওয়া যেত তবে ব্রাহ্মণের অশিক্ষিত, মূর্খ, গোঁয়ার ছেলেকে পূজা পাঠের অধিকার কে দেয় ? (৩) আমাদের এই হিন্দু ধর্মের মধ্যে যে কয়েক হাজার জাতি আছে সেখানেও ব্রাহ্মণ সবার উপরে । তাহলে একটা জিনিস লক্ষ্য করুন বর্ণ এবং জাতি দুই ক্ষেত্রেই ব্রাহ্মণ সবার উপরে । তাহলে এই বর্ণ আর জাতি ব্যবস্থা কারা সৃস্টি করেছে ? অনেক প্রশ্ন থাকলেও এটাই শেষ (৪) হিন্দু ধর্মের প্রবক্তা কে , হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি ,আর বর্তমান হিন্দুদের যে সকল ধর্মগ্রন্থগুলি খ্রীষ্টপূর্ব 1920 আগে ছাপানো হয়েছিল সেগুলির কোথাও হিন্দু শব্দের উল্লেখ নেই কেন ?” প্রশ্নের উত্তর মানুষকে সন্তুষ্টি প্রদান করে। নিজ ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে সকল প্রশ্নের উত্তর জানা থাকলে মানুষ আত্মতৃপ্তি পায়, এর ফলে মানুষ অন্যের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হয় না, ফলে আপন ধর্ম-সংস্কৃতি রক...