Posts

Showing posts from February, 2020

লাভ জিহাদের মধুর কৌশল : শ্রীতিলেখা চক্রবর্তী

Image
আমার এক বান্ধবী ছিল। পাড়ারই মেয়ে, খুব সাধারণ বাঙালি পরিবার। মুখটা খুব মায়া মায়া আর মনটা ভীষণ নরম। পাড়ারই একটি ছেলেকে ওর ভীষণ পছন্দ ছিল। দাদা বলে ডাকত আর সবসময় ছেলেটার খেয়াল রাখত। ছেলেটাকে আমিও চিনতাম। দেখতে-শুনতে খারাপ না, পরিবারটাও ভাল। তবে ছেলেটার মেয়েটাকে পছন্দ ছিল বলে মনে হত না। অহরহ পিছনে লাগত, ঠাট্টা করত, মাঝে মাঝে ইয়ার্কি মেরে মেয়েটাকে পেত্নী বলে ডাকত। একবার পুজোর দিন বেশ সেজেগুজে পাড়ায় অঞ্জলি দিতে গেছি, ছেলেটা মণ্ডপের সামনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। আমরা তখন ১২ ক্লাসে উঠেছি, সবে মেকআপে হাতেখড়ি হচ্ছে। ওই মেয়েটা সেদিন প্রচুর সেজেছিল, ছেলেটাকে দেখানোর ইচ্ছাই যে প্রবল ছিল, সে বিষয়ে কোন সন্দেহ নেই।  এখনো ছবির মত মনে আছে ঘটনাটা। অঞ্জলি দিয়ে বেরোচ্ছি। মেয়েটা পুরো নায়িকার স্টাইলে গিয়ে দাঁড়াল ছেলেটার সামনে। হয়তো ইচ্ছে ছিল জিজ্ঞেস করার- "আমাকে কেমন লাগছে?" তার আগেই মুখ খুলে গেল ছেলেটার- "কি রে পেত্নী, এত সেজেছিস যে? কাজল যে গড়িয়ে গাল অব্দি নেমে এসেছে!" বলে নিজের রসিকতায় হো হো করে সে কি হাসি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মেয়েটার চোখমুখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। ব...