প্রতীমা কেন পূজা শেষে বিসর্জন দেয়া হয়?
পুজার শেষে মুর্তিগুলোকে কেন ফেলে দেওয়া হয় বা বিসর্জিত করা হয়?
বর্তমানে বাংলাদেশে হিন্দুদের মধ্যে- সাইকোলজিক ইসলামিক আগ্রাসনের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলো কলেজ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রীরা, তারপরেই হিন্দু ছাত্ররা। কারণ, হিন্দুরা, জীবনটাকে সুন্দর করার জন্য, সবচেয়ে বেশি প্রাধান্য দেয় বাস্তব শিক্ষাকে, তাই ছেলে মেয়েদেরকে ধর্মীয় ব্যাপারে শিক্ষা দেওয়াকে তেমন প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বলে মনে করে না! এজন্যই হিন্দু ছেলে-মেয়েরা তেমন কোন ধর্মীয় জ্ঞান ছাড়াই বড় হয়, আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে মুসলিম ক্লাসমেটদের কাছে ধর্মীয় ব্যাপার নিয়ে নাস্তানাবুদ হতে হতে একসময় তার মনে হয়, ধুর, হিন্দুধর্ম একটা ভুয়া ধর্ম, আর তারপর কোন এক সময় লাভজিহাদের চক্করে পড়ে হিন্দু ধর্ম ও সমাজ ত্যাগ করে ইসলাম গ্রহন করে নিজেকে ধন্য মনে করে!
হিন্দুসমাজের মাথা-মুরুব্বীদের, হিন্দুধর্ম শিক্ষা নিয়ে এই উদাসীনতা ও অবহেলার ফলে প্রতিবছর বাংলাদেশে কিছু পরিবার হয়তো লাভ জিহাদের ছোবলে সরাসরি ক্ষত বিক্ষত হচ্ছে, কিন্তু যন্ত্রণা ভোগ করছে পুরো হিন্দু সমাজ, সারা বছর ধরে।
বাংলাদেশের হিন্দু সমাজকে বাঁচাতে হলে রুট লেভেলের প্রতিটি হিন্দু পরিবারকে এসব ব্যাপারে সচেতন করতে হবে। কিন্তু এই দায়িত্ব কার বা কাদের ?
কে বা কারা পালন করবে এই দায়িত্ব ?
আমাদের সাধু সন্ন্যাসী আশ্রমগুলোর দায়িত্ব কি শুধু ঘরে বসে হরিনাম জপ করা এবং শুয়ে শুয়ে ঘুমানো আর নিজেদের মোক্ষ লাভের চিন্তা করা ?
নিজেদের মুক্তি, নিরাপত্তা ও টিকে থাকার চিন্তার কথা ছেড়ে দিয়ে তাদের মুক্তির জন্য আমাদের হিন্দু সমাজ তাদের পেটের ভাত আর কতদিন যোগাবে ?
হিন্দু সমাজ আর কতদিন এসব ব্যাপারে উদাসীন থাকবে ?
যাই হোক আজকের আলোচনায় আসি, মুসলমানদের প্রশ্ন হচ্ছে- শুধু দুর্গাকেই নয়, যেকোন মূর্তিকে, তাদের ভাষায় লাথি দিয়ে কেন ফেলে দেওয়া হয় ?
এই প্রশ্ন শোনার পর আপনি হয়তো ভাববেন, এই প্রশ্নের কী জবাব দেব ?
আপনি যদি প্রকৃত হিন্দু হোন এবং আপনার মধ্যে যদি প্রকৃত হিন্দুত্ববোধ থাকে, তাহলে শুধু এই প্রশ্নের জবাব , আপনাকে মুসলমানদের কোন প্রশ্নেরই জবাব দিতে হবে না। কারণ, মুসলমানরা আপনার কোন প্রশ্নের জবাব কোনদিন দেবে না, দিতে পারবে না বা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তাদেরকে প্রশ্ন করার সাহসই করবেন না। তাদের হিংস্রতার কারণে যেখানে আপনার মুখ বন্ধ, আপনার যেখানে মুখ খোলার অধিকারই নেই, সেখানে আপনি ওদের প্রশ্নের জবাব দিতে যাবেন কেন ?
শুধু তাই নয়, অধিকাংশ মুসলমানই জানে না যে, নিজেদের ধর্ম ইসলাম সম্পর্কে তাদের নিজেদেরই প্রশ্ন করার কোন অধিকার নেই; কারণ, কোরানের ৫/১০১, ১০২ সূরায় স্পষ্ট করে লিখা আছে, ইসলাম সম্পর্কে কোন বিষয়ে প্রশ্ন করলে সে কাফের হয়ে যাবে। তো যাদের নিজেদের ধর্ম সম্পর্কে প্রশ্ন করার কোন অধিকার, তাদের ধর্ম তাদেরকে দেয় নি, তারা হিন্দু ধর্ম সম্পর্কে কোন প্রশ্ন করার অধিকার রাখে কিভাবে ?
যদিও অন্য কোন ধর্ম সম্পর্কে কোন প্রশ্ন করার কোন অধিকার মুসলমানদের নেই, তবুও সংখ্যার জোরে তারা বাংলাদেশের হিন্দুদেরকে প্রতিনিয়ত এই ধরণের প্রশ্ন করে বিব্রত ক’রে, হিন্দুধর্মকে ভুয়া প্রমানিত করার চেষ্টা করে এবং এর মাধ্যমে হিন্দু ছেলে মেয়েদেরকে ইসলামের দিকে টানার চেষ্টা করে; তাদের এই অপচেষ্টা যে একেবারে বিফলে যায় তা তো বলা যাবে না, কিছু ছেলে মেয়েকে তো তারা প্রতিবছর বিভ্রান্ত করতে পারে বা পারছে।
যাই হোক, যখনই কোন মুসলমান হিন্দুধর্ম সম্পর্কে কোন প্রশ্ন করে চুলকানোর চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে বলবেন, এটা আমাদের ধর্মীয় সিস্টেম, এটা নিয়ে আপনাকে কথা বলতে কে বলেছে ?
আমাদের মুনি ঋষিরা যে বিধান দিয়ে গেছে, সেই ব্যাপারে আমরা কিছু না জানলেও সেটাই সত্য এবং আমরা সেটাকেই মানি আর মানবো। যেমন- আমাদের মুনি ঋষিরা ৮/১০ হাজার বছর আগে বেদের অঙ্গ জ্যোতিষ শাস্ত্রে বলে গেছে মঙ্গল গ্রহের রং লাল, আর বিজ্ঞান সে দিন প্রমান করেছে যে, হ্যাঁ, মঙ্গলের রং লাল। আমাদের মুনি ঋষিরা ৮/১০ হাজার বছর আগে কি মঙ্গলে গিয়ে দেখে এসেছিলো যে মঙ্গলের লাল রং ?
তাহলে তারা কিভাবে সেটা বলতে পারলো ?
আর একটা কথা মনে রাখবেন, আমাদের মুনি-ঋষিরা বেদ এ যখন সৌরজগত আর গ্রহগুলোর কথা বলে গেছে, তখন কিন্তু বিজ্ঞানের জন্মই হয় নি; আমাদের মুনি-ঋষিরা আরো বলে গেছে নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে করবে না, আর এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, নিকটাত্মীয়দের মধ্যে বিবাহ হলে ছেলে মেয়ে মানসিক বা দৈহিক পঙ্গুত্ব নিয়ে জন্মাতে পারে। আর এ ব্যাপারে আপনাদের ধর্মের বিধান কী, সেটা আপনারা নিজেই জানেন। তারপরেও কি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কোন ধর্ম সত্য ?
মুসলমানরা হিন্দুধর্ম নিয়ে যে প্রশ্নই করুক, মুখে হাসি না এনে যদি এইভাবে ঠাণ্ডা মাথায় আক্রমন করতে পারেন, দেখবেন কোন প্রশ্নের উত্তর না দিয়েই আপনি আপনার প্রতিপক্ষকে ঘায়েল করতে পেরেছেন। এটাই প্রকৃত রাস্তা, কারণ প্রশ্নের উত্তর দিয়ে যুক্তিহীন মুসলমানদের সাথে আপনি কখনোই পেরে উঠবেন না; সংখ্যায় বেশি হওয়ার ফলে ওরা একেকজন একেকরকম প্রশ্ন করে আপনাকে নাজেহাল করে ফেলবে; ফলে জানা থাকলেও কোন প্রশ্নের উত্তর আপনি ঠিক মতো দিতেই পারবেন না। আর সেরকম যদি কাউকে পান, যে নাছোড়বান্দা অথবা যুক্তিবাদী, শুধু তাকে নিয়ে আলাদা রুমে বসবেন, যেখানে দ্বিতীয় কেউ থাকবে না, এতে হিন্দুধর্ম সম্পর্কে জানা থাকা সাপেক্ষে আপনার জয় হতে পারে।
যাই হোক, ওপরে, কোন প্রশ্নের উত্তর না দিয়েই জেতার যে থিয়োরি বললাম, সেটা প্রাথমিক ধাক্কা সামলানোর জন্য, কিন্তু আপনাকে ধর্মের মূল ব্যাপারটা যুক্তি ও বিজ্ঞানসম্মতভাবে জানতে হবে, তাহলেই কেবল আপনার আত্মবিশ্বাস আসবে এবং আপনি যেকোন পরিস্থিতিতে আমার মতো কথা বলতে পারবেন।
প্রথাগত শিক্ষায় এম.এ পাশ করার পরেও একসময় আমি মুসলমানদের এইসব প্রশ্নের মুখে পড়ে নিজেই নাজেহাল হতাম বা মুখে হাসি এনে সিচুয়েশন ম্যানেজ করে এড়িয়ে অর্থাৎ পালিয়ে বাঁচতাম। কিন্তু মাত্র কয়েক বছরের পড়াশুনা ও চেষ্টায় বর্তমানে হিন্দুধর্মের ভিত আমার কাছে এমনই শক্ত যে, চাপাতি ছাড়া জাকির নায়েক কেন, স্বয়ং মুহম্মদ এবং আল্লা এলেও ইসলাম ও হিন্দুধর্মের ব্যাপারে আমার কোন যুক্তিকে খণ্ডাতে পারবে না।
যাই হোক, মুসলমানদের ভাষায়- আজকের প্রশ্ন হচ্ছে হিন্দুরা কেন মূর্তিকে লাথি মেরে ফেলে দেয়- এবার সেদিকে নজর দিই। যখন কোন মুসলমান আপনাকে এই প্রশ্ন করবে, তখনই আপনি বলবেন, আপনাদের প্রধান সমস্যা হলো, আপনারা মনে করেন, হিন্দুরা তাদের মূর্তিগুলোকে তাদের সৃষ্টিকর্তা মনে করে, কিন্তু ব্যাপারটা তা নয়।
তাহলে ব্যাপারটা আসলে কী ?
দেব-দেবীদেরকে সাধারণভাবে মূর্তি বলা হয়, মূর্তির আরেকটি লিখিত বিবর্তিত রূপ হলো প্রতিমূর্তি, আর প্রতিমূর্তি মানে প্রতিচ্ছবি বা প্রতীক; অর্থাৎ দেব-দেবীর মূর্তি হলো ঈশ্বরের প্রতিচ্ছবি বা প্রতীক, সরাসরি ঈশ্বর নয়; এর প্রমাণ হলো- হিন্দুরা যদি তাদের দেব-দেবীকে সৃষ্টিকর্তা বলে মনে করতো তাহলে তাদেরকে ফেলে দিতো না। এছাড়াও আমরা দেব-দেবীগুলোকে মনে মনে করি সৃষ্টিকর্তার সাথে যোগাযোগের মিডিয়া বা মাধ্যম। এইসব দেব-দেবীর পূজার পক্ষে প্রমান আছে আমাদের প্রধান ধর্মগ্রন্থগুলোতে, কারণ ঋগ্বেদ (১/১৬৪/৪৬) এ বলা হয়েছে,
"একং সদ্বিপ্র বহুদাবদন্তি।"
এর অর্থ হলো, পরমেশ্বর এক ও একের মধ্যে বহুশক্তি।
এই বহুশক্তিই যে দেব দেবী, সেটা বলা আছে ঋগ্বেদের ১/১১৪/৫ নং শ্লোকে,
"একং সত্যং বহুদা কল্পয়ন্তি।"
এর অর্থ, দেব-দেবী, পরমেশ্বরের বিভূতি ও অনন্ত শক্তির প্রকাশ।
হিন্দু ধর্মের সারগ্রন্থ গীতায় এ ব্যাপারে বলা আছে,
"যো যো যাং যাং তনুং ভক্ত শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি।
তস্য তস্যাচলং শ্রদ্ধাং তামেব বিদধাম্যহম।।" গীতা-৭/২১
এর অর্থ, যে যে স্বকামী ভক্ত যে যে দেবতার স্বরূপ শ্রদ্ধাপূর্বক অর্চনা করতে ইচ্ছুক, আমি তাদের শ্রদ্ধা সেই দেবতার প্রতি স্থির করি।
শ্রীকৃষ্ণ হলো হিন্দুধর্ম তথা সনাতন ধর্মের প্রধান পুরুষ, তিনি দেবতার বিভিন্ন রূপকে গীতায় তার বাণীর মাধ্যমে স্বীকার করে নিচ্ছেন।
এ ব্যাপারে গীতার ৭/২২ শ্লোকে আরো বলা আছে,
"স তয়া শ্রদ্ধয়া যুক্তস্তস্যারাধনমীহতে।
লভতে চ ততঃ কামান্ময়ৈব বিহিতান্ হিতান্।"
এর অর্থ, সেই পুরুষ শ্রদ্ধাযুক্ত হয়ে যেই দেব বিগ্রহের পূজায় তৎপর হন এবং সেই দেবতার মাধ্যমে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্য লাভ করেন।
এখানে শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি যে দেবতার পূজাই করুক, সে আমার দ্বারাই তার ফল লাভ করে। এভাবে দেবতাদের পূজাকে হিন্দুধর্মে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়াও গীতার ১১/১৫ শ্লোকের বাণী, যে শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলো, সেই বিশ্বরূপে অর্জুন দেখেছিলো-
"পশ্যামি দেবাংস্তব দেব দেহে সবাংস্তথাস ভূত বিশেষ সঙ্ঘান্ ।"
এর অর্থ হলো, হে দেব, আপনার দেহে আমি সমস্ত দেবতা এবং বহুভূতের সমুদায়, পদ্মের আসনে অবস্থিত ব্রহ্মা মহাদেব, সমস্ত ঋষিগণ এবং দিব্যসর্পসমূহ দেখছি। কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে গিয়ে অর্জুন তার মধ্যে বহুদেবতাকে দেখেছিলো। এই ঘটনাও প্রমান করে যে, হিন্দুধর্মে দেবতার পূজার স্বীকৃতি শ্রীকৃষ্ণ নিজে দিয়ে গেছেন বা তাদেরকে স্বীকার করে নিয়েছেন । তর্ক বিতর্কের সময় মুসলমানদেরকে এত কিছু বলার প্রয়োজন নেই, এত কিছু রেফারেন্স দিলাম শুধু আপনাদের জানার জন্য, যাতে আপনাদের আত্মবিশ্বাসে কোন ঘাটতি না থাকে।
মুসলমানদেরকে শুধু বলবেন, আমাদের শাস্ত্রে দেব-দেবীর পূজার স্বপক্ষে বহু প্রমান আছে। আর যদি এত কিছু বলতে পারেন, তাহলে বলবেন, আপনারা মাঝে মাঝেই জাকির নায়েকের কুযুক্তির প্রভাবে বলেন যে, বেদ এ মূর্তি পূজার কোন কথা নেই। সে জন্য শুধু বেদ নয়, হিন্দু শাস্ত্রের কোথায় এ সম্পর্কে কী লেখা আছে সব আপনাদেরকে বললাম।
এরপর বলবেন, কিভাবে আমরা দেব-দেবীর পূজার মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করি, এবার তার বাস্তব প্রমান দিই। এরপর সেই মুসলমানকে জিজ্ঞেস করবেন, আপনারা তো কোন মাধ্যম ছাড়াই আপনাদের সৃষ্টিকর্তার কাছে শুধু দু হাত তুলে প্রার্থনা করার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু বাস্তবে কোন মাধ্যম ছাড়া কি কারো সাথে যোগাযোগ করা সম্ভব ?
চিঠি, ফ্যাক্স, ইমেইল, ফোন বা সরাসরি কোন লোক পাঠানো ছাড়া কি আপনি দূরে থাকা অন্য একজন লোকের সাথে যোগাযোগ করতে পারবেন ?
উত্তর হচ্ছে, না।
তার মানে শূন্য মাধ্যমে কারো সাথে যোগাযোগ করা সম্ভব নয়। তাহলে আপনারা যে শুধু দু হাত তুলে আল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তার ফলাফল কি ?
আপনারা যা ই বলেন, যুক্তিবিজ্ঞানের দৃষ্টিতে এর ফল শুন্য। কিন্তু আমরা হিন্দুরা দেবতাকে মিডিয়া হিসেবে ব্যবহার করে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করি বা করার চেষ্টার করি, যেমন- দূরের কোন ব্যক্তির সাথে তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য বর্তমানে আমরা ফোন ব্যবহার করি। এখন আপনারা তর্কের খাতিরে বলবেন, তাহলে কি ফোনই এখন আপনাদের নতুন দেবতা ?
তাই যদি হয় তাহলে ফোনের পূজা শুরু করেন।
রেগে না গিয়ে মাথা ঠাণ্ডা রেখে বলবেন, ফোন হলো সংবাদ বাহক, আমাদের হিন্দুশাস্ত্রে নারদ নামে একজন দেবতা আছে, যার কাজ হলো সংবাদ বহন করা, সেই হিসেবে ফোনও একপ্রকার দেবতা তো অবশ্যই এবং সেটা শুধু আমাদের নয়, আপনাদেরও এবং সেটা কিভাবে তা একটু পরই বুঝতে পারবেন এবং কিভাবে ফোনের পূজা করেন সেটাও বুঝতে পারবেন।
তারপর বলুন, পূজা হলো ভক্তি বা শ্রদ্ধা। তো আপনিই বলুন, আপনার ফোনকে কি আপনি ভক্তি বা শ্রদ্ধা করেন না ?
ফোন যাতে নষ্ট না হয় বা ভেঙ্গে না যায়, তার জন্য কি আপনি আপনার ফোনকে সাবধানে রাখেন না ?
এমনও তো হয়, অনেকে তার প্রেমিক প্রেমিকার সাথে ফোনে কথা বলতে গিয়ে ফোনেই চুমু খায়, এটা মানুষ করে কেন ? এই চুমু তো সেই মানুষের কাছে গিয়ে আর পৌঁছায় না ? কিন্তু তার ফিলিংসটা গিয়ে পৌঁছাচ্ছে, মূল ব্যাপারটা হলো এটাই। কোন একটা মাধ্যমে তার ফিলিংসটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। এভাবে আমরা দেব-দেবীর মাধ্যমে আমাদের ফিলিংসটাকে ঈশ্বরের কাছে পৌঁছে দিই। যদিও নেটওয়ার্কের মতো ঈশ্বর সব জায়গাতেই আছে, কিন্তু সেই নেটওয়ার্ককে আপনি কখনোই কাজে লাগাতে পারবেন না, যদি একটা ফোন আপনার কাছে না থাকে, সেই রকম আমাদের দেব-দেবী হলো ঈশ্বর নামক সেই নেটওয়ার্ককে ধরার বা কাজে লাগানোর উপায়। কিন্তু আপনাদের অদৃশ্য আল্লাহকে ধরার উপায় কি?
এরপর বলুন, আপনি আপনার ফোনকে সাবধানে রাখেন, তার মানে আপনার ফোনকে আপনি ভালোবাসেন, একটা যন্ত্রকে আপনার ভালোবাসার প্রয়োজন কি ?
ফোনকে আপনি ভালোবাসেন আবার আপনার নবী বা আল্লাকেও আপনি ভালোবাসেন; তার মানে কিন্তু ঘটনা এক, সেই ভালোবাসা; যেই ভালোবাসা থেকে আসে- শ্রদ্ধা, ভক্তি বা পূজা। আবার ফোনটাকে আপনি ভালোবাসেন, কারণ অন্যের সাথে যোগাযোগ করার মাধ্যম হিসেবে ফোনটা আপনার জন্য উপকারী; তাহলে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে আমাদের দেব-দেবীকে আমরা ভালোবাসবো না কেন ?
এখন আপনি প্রশ্ন করতে পারেন, মূল প্রসঙ্গ তো এটা ছিলো না, মূল প্রসঙ্গ ছিলো পূজা শেষে মূর্তিগুলোকে কেন ফেলে দিই ?
এটা বোঝানোর জন্য এতক্ষণ এত কথা বললাম, একটু ধৈর্য ধরুন,ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে।
এরপর বলুন, ফোন কি আপনার দিন রাত ২৪ ঘন্টা কাজে লাগে বা সবার সাথে কি বছরের ৩৬৫ দিন এক মিনিটের জন্যও ব্রেক না দিয়ে লাগাতার কথা বলেন ? নিশ্চয় নয়। আপনি বলবেন, যখন প্রয়োজন হয় তখন কথা বলে আবার রেখে দিই। এই রেখে দেওয়াটাই কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো অবস্থা। তার মানে যখন আপনার প্রয়োজন, আপনি ফোনটাকে কাজে লাগান, প্রেমিক প্রেমিকার মতো ফিলিংস এলে ফোনকে চুমুও খান, তারপর কাজ শেষ হয়ে গেলে সেটাকে ফেলে রাখেন। মানে হলো- একটা নিয়মের মধ্যে আপনি ফোনটাকে কাজে লাগান। আমরাও আসলে একটা নিয়মের মাধ্যমে, তিথির হিসেব মেনে, আমাদের দেব-দেবীগুলোকে পূজা করি; যেমন- নিয়ম মেনে পৃথিবীর সকল সংস্কৃতিবান লোক, বছরের বিভিন্ন তারিখে, বিভিন্ন কারণে, বিভিন্ন দিবস পালন করে থাকে; যেমন আপনারাও পালন করে থাকেন শব-ই বরাত, শব-ই-কদর বা ঈদ-এ-মিলাদুন্নবী; এই দিনগুলো শেষ হলে, এই দিনগুলোর গুরুত্ব যেমন আপনাদের কাছে আর তেমন থাকে না, তেমনি যখন কোন দেব-দেবীর পূজা শেষ হয়ে যায়, অর্থাৎ যখন সেই পূজার তিথি শেষ হয়ে যায়, তখন সেগুলোর গুরুত্ব আর থাকে না, আর তখন সেগুলোকে, কাজ শেষে ফোন রেখে দেওয়ার মতো করেই বিসর্জন দিয়ে দিই এবং তারপর নিয়মানুসারে পরের বছর আবার সেগুলোকে বানাই, আবার পূজা করি, আবার বিসর্জন দিই।
এসবের মাধ্যমে আমরা শিল্পের চর্চা করি; প্রতিবছর নতুন ক’রে, নতুন ভাবনা নিয়ে, নতুন ক’রে তাদেরকে আবার গড়ি; কারণ, হিন্দু ধর্ম হলো শিল্প সংস্কৃতির ধর্ম। একবার মূর্তি বানিয়ে বছরের পর বছর ধরে পূজা করলে কি শিল্পের চর্চা সম্ভব হতো ? একটা শিল্পী কি একদিনে গড়ে ওঠে? একটা ছোট বাচ্চা কি, কোন ছবির জন্য কোন রং উপযোগী তা একদিনে বুঝতে পারে ? জয়নুল আবেদিন কি মায়ের পেট থেকে বের হয়েই তার বিখ্যাত ছবিগুলো আঁকতে পেরেছিলো ? পৃথিবীর সব বিখ্যাত ভাস্কর্যগুলো যারা বানিয়েছে, তারা কি একদিনের শিক্ষায় তা বানাতে পেরেছে, না বানাতে পারবে ? আসলে একদিনে বা এক বছরে কিছু্ই হয় না, কিছু একটা হয়ে উঠতে হলে বছরের পর বছর ধরে তার চর্চা করতে হয়, বছর বছর মূর্তি বানানোর মাধ্যমে আমরা আসলে সেই শিল্পের চর্চা করি; কারণ শিল্পের চর্চা মানুষকে সুন্দর করে। আমরা সেই সুন্দরের পূজারী এবং সুন্দর হওয়ার অনুরাগী, এজন্য আগের বছর যা হয়েছে, পরের বছর তার চেয়ে ভালো ভাবতে ও ভালো বানাতে চেষ্টা করি, এজন্যই পূজা শেষে মূর্তিগুলোকে ফেলে দিই এবং পরের বছর আবার বানাই। কারণ, দেব-দেবীর মূর্তি আমাদের কাছে ঈশ্বর নয়; যেমন- ফোনের কোন একটি মাত্র মডেল আমাদের কাছে পার্মানেন্ট নয়। আমরা যেমন প্রতিবছর নতুন নতুন মডেলের ফোন পেতে চাই, তেমনি প্রতিবছর নতুন নতুন রূপে আমাদের দেব-দেবীকে দেখতে চাই।
আজকের প্রশ্নের সাথে বলি দেওয়ার একটা প্রসঙ্গ আছে। এটার জবাব তো এক বাক্যেই দেওয়া যায়, আর সেটা হলো- ডাকাত হয়ে কারো চুরির ব্যাপারে কাউকে নিন্দা করা উচিত নয়। হিন্দুদের কালি পূজায় পাঁঠা বলি দেওয়ার বিধান আছে, কিন্তু এটা বাধ্যতামূলক নয় এবং সেইটা সবাই পালন করেও না, যাদের মানত থাকে তারাই শুধু বলি দেয়; এর বিপরীতে সারা পৃথিবীতে একদিনে কোটি কোটি প্রাণীকে মুসলমানরা কোরবানীর নামে হত্যা করে, যেটা মুসলমানদের জন্য বাধ্যতামূলক, কিন্তু কালী পূজার জন্য হিন্দুদের পাঁঠাবলির সংখ্যা সারা পৃথিবী মিলে এক বছরে ১ হাজারও হবে কিনা সন্দেহ। নিজের পাছার ফুটো কত বড়, সেটাকে খেয়াল না করে অন্যের ফুটোর দিকে তাকানো বা সেই বিষয় নিয়ে কথা বলা উচিত নয়।
কালী পূজায় পাঁঠা বলির সাথে দুর্গা পূজায় মোষ বলি দেওয়ারও একটা প্রসঙ্গ এখানে আছে এবং সেখানে বলা হচ্ছে, আগে দুর্গা পূজায় মোষ বলি দেওয়া হতো। পয়েন্ট তো এখানেই, আগে মোষ বলি দেওয়া হতো, এখন আর হয় না। এই পৃথিবীতে আগে দাস প্রথা ছিলো, যেখানে মানুষ কেনা বেচা হতো এবং কোরানে যার স্বীকৃতি আছে এবং এক সময় মানুষের মাংসও মানুষ খেতো। কিন্তু এখন কোরানের অপরিবর্তনীয় চিরকালীন বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকৃত অর্থে দাস প্রথা আর কোথাও নেই, আর মানুষের মাংসও মানুষ খায় না। কোরান এই পরিবর্তনকে স্বীকার না করলেও হিন্দু শাস্ত্র এই পরিবর্তনকে স্বীকার করে; কারণ, পরিবর্তনই জগতের নিয়ম এবং সেই পরিবর্তনকে স্বীকার করে দুর্গা পূজার মোষ বলি আর নেই, হয়তো এখন সীমিত পর্যায়ে কালী পূজায় যে পাঁঠা বলি আছে, সেটাও এক সময় উঠে যাবে, কিন্তু মুসলমানরা কোরবানীর নামে পশু হত্যা বন্ধ করে কি পশু থেকে মানুষ হতে পারবে ?
ইসলাম কি তাদেরকে মানুষ হতে দেবে ?
আশা করছি, পূজা শেষে মূর্তিগুলোকে কেন বিসর্জন দেওয়া হয়, সেই ব্যাপারটা আমার বন্ধুদেরকে বোঝতে পেরেছি।
জয় সনাতন।

Comments
Post a Comment