হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ
পৌত্তলিক ধর্মাবলম্বী সভ্যতাগুলির মধ্যে অন্যতম প্রাচীনতম দুটি ধর্ম আর সভ্যতার নাম হল গ্রীক আর হিন্দু সভ্যতা। হিন্দু পুরাণের মতো গ্রীক পুরাণেও যেমন স্থান পেয়েছে অসংখ্য কোটি দেব-দেবীর, তেমনই হিন্দু আর গ্রীক পুরাণের মধ্যেও রয়েছে বেশ কয়েকটি মহা আশ্চর্যজনক মিল। হিন্দু পুরাণের দুই মহাকাব্য রামায়ন আর মহাভারতের মতো গ্রীক পুরাণেও আছে দুই মহাকাব্য, ট্রয়ের মহাযুদ্ধ আর দা ওডিসি। ওই দুই গ্রীক মহাকাব্যে সন্ধান করে হিন্দু পুরাণের সাথে একাধিক মিল খুঁজে পাওয়া যায়। আসুন আজ জেনে নেই সেই অদ্ভুত মিলগুলি ঠিক কি কিঃ
১) হিন্দু পুরাণ অনুসারে হিন্দু ধর্মের তিন মূল ঈশ্বর হলেন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ঠিক তেমনই গ্রীক পুরাণ অনুসারে তিনজন মূল গ্রীক ইশ্বর হলেন জিউস, পসিডন আর হাদেস। তিনজন মূল হিন্দু দেবতার মতোই এরাও যথাক্রমে স্বর্গ, মর্ত্য আর পাতালের অধীশ্বর।
২) হিন্দু পুরাণ অনুসারে ইন্দ্রদেব হলেন দেবরাজ এবং তিনি অন্তরীক্ষ, বজ্রপাত আর বৃষ্টিপাতের দেবতা। ইন্দ্রের মূল অস্ত্র বজ্রয়ুধ যা মূলত বজ্রদ্বারা নির্মিত একটি বিশেষ ধনুক বা গাণ্ডীব। দেবরাজ ইন্দ্রের বাসথান হল মেরু পর্বতে।
গ্রীক পুরাণ অনুসারে গ্রীকদের দেবরাজের নাম জিউস। ইন্দ্রের মত জিউসদেবও অন্তরীক্ষ, বজ্র আর বৃষ্টির দেবতা। জিউসের অস্ত্রও বজ্র দ্বারা নির্মিত একটি তীক্ষ্ণ খণ্ড এবং দেবরাজ জিউসের বাসস্থানও অলিম্পাস পর্বতে।
৩) আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা মহেশ্বর বা মহাদেবের অস্ত্র হল মহাকায় ত্রিশূল। ঠিক তেমনই গ্রীকদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা পসিডনের অস্ত্রও একটি মহাকায় ত্রিশূল।
৪) গ্রীক পুরাণ ইলিয়াডের কাহিনী অনুসারে জলের দেবী থেটিস তাঁর ট্রয়ের মহাযুদ্ধের বহু পূর্বেই দিব্যদৃষ্টিতে তাঁর সন্তান অ্যাকিলিসের মৃত্যু দৃশ্য দেখতে পেয়েছিলেন এবং এরপরে পুত্র অ্যাকিলিস যাতে ট্রয়ের যুদ্ধ যাত্রায় অংশগ্রহণ না করতে পারেন তার জন্য বহু প্রয়াস করেও ব্যর্থ হয়েছিল।
ঠিক তেমনই হিন্দু পুরাণ মহাভারতের কাহিনী অনুসারে দেবী গঙ্গা দিব্য দৃষ্টিতে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তাঁর সন্তান পিতামহ ভীষ্মের মৃত্যু দৃশ্য দেখতে পেয়ে ভীষ্মকে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ না করবার পরামর্শ দিয়েছিলেন।
এছাড়াও অ্যাকিলিসের সাথে সূর্যপুত্র কর্ণের অদ্ভুত মিল রয়েছে। অ্যাকিলিস এবং কর্ণ দুজনেই গ্রীক ও হিন্দু পুরাণ অনুসারে উপদেবতা ছিলেন এবং দুজনেরই মূল অস্ত্র ছিল তাঁদের দুর্ভেদ্য বর্ম। পুরাণ অনুসারে যতক্ষণ এই বর্ম তাঁদের শরীরে থাকবে ততক্ষণ শত্রুপক্ষের কোন অস্ত্রই তাঁদের বধ করতে পারবে না। এছাড়াও দুজনেই গ্রীক এবং কৌরব পক্ষের দুই মহাযোদ্ধা ছিলেন।
৫) গ্রীক পুরাণ ট্রয়ের কাহিনী অনুসারে ট্রয়ের মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল ট্রয়ের রাজকুমার প্যারিস দ্বারা গ্রীসের রাজকুমারী তথা দেবরাজ জিউসের কন্যা হেলেনের অপহরণের ফলে। ঠিক তেমনই রামায়ণের রাম-রাবনের মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল লঙ্কেশ্বর রাবণ দ্বারা রামের পত্নী সিতার অপহরণের ফলে। অর্থাৎ দুটি যুদ্ধই সংগঠিত হয়েছিল মহিলা ঘটিত কারনেই
৬) হিন্দু ধর্ম অনুসারে জমরাজ হলেন পাতাল বা নরকের দেবতা। গ্রীক পুরাণ অনুসারে হাদেস হলেন পাতাল বা নরকের দেবতা।
৭) আমরা হিন্দু ধর্মে সপ্তর্ষি মণ্ডলের কাহিনী জানি। হিন্দু পুরাণ অনুসারে এই সপ্তর্ষি হল সাতটি উজ্জ্বল নক্ষত্র যারা সূর্যের চলাফেরা নিয়ন্ত্রণ করে।ঠিক তেমনই আমরা গ্রীক পুরাণে সাত কন্যা প্লিয়াডেসের কাহিনী জানতে পারি। সপ্তর্ষির মত এরাও সাতটি উজ্জ্বল নক্ষত্র।
৮) হিন্দু ধর্মে যেমন জটায়ু আর সম্পাতি নামে দুই পক্ষী দেবতা রয়েছেন গ্রীক পুরাণেও ইকারুস আর ডেয়দুলাস নামক ঠিক অনুরুপ দুই পক্ষী দেবতা রয়েছেন।
হিন্দু পুরাণের কাহিনী অনুসারে অন্তরীক্ষে ভ্রমণ করতে করতে একবার জটায়ু ভুলবসত সূর্যের অত্যন্ত নিকটে পৌঁছে গিয়েছিলেন। তখন জটায়ুকে সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা করবার জন্য সম্পাতি সেখানে উপস্থিত হন এবং জটায়ুকে রক্ষা করেন। তবে জটায়ুকে রক্ষা করতে গিয়ে নিজে সূর্যের প্রখর তাপে প্রান বিসর্জন দেন। মৃত্যুর পর সম্পাতির মরদেহ অন্তরীক্ষ থেকে পৃথিবীর ভূমিতে আছড়ে পড়ে। গ্রীক পুরাণেও ডেয়দুলাসকে সূর্যের তাপের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রান হারান ইকারুস।
৯) গ্রীক পুরাণে দেবরাজ জিউসের পুত্র হলেন হারমেস। গ্রীক পুরাণে বর্ণিত আছে হারমেস ছিলেন স্বর্গের দেব-দেবীদের একজন সংবাদ বাহক। সংবাদ বাহক হারমেস ছিলেন অত্যন্ত চতুর আর ধুরন্দর ব্যক্তিত্ব। ঠিক তেমনই হিন্দু পুরাণ অনুসারে নারদ ছিলেন বিষ্ণুর মানসপুত্র। হারমেসের মতোই নারদও স্বর্গের দেব-দেবীদের সংবাদ বাহক ছিলেন এবং অত্যন্ত চতুর আর ধুরন্দর ব্যক্তিত্ব ছিলেন।
১০) হিন্দু পুরাণে দেবী সরস্বতী হলেন বিদ্যা আর জ্ঞানের দেবী। গ্রীক পুরাণে দেবী এথেনা হলেন বিদ্যা আর জ্ঞানের দেবী।
হিন্দু পুরাণে দেবী লক্ষ্মী হলেন যশ, সমৃদ্ধি আর সম্পদের দেবী। ঠিক তেমনই গ্রীক পুরাণ অনুসারে দেবী হেরা হলেন যশ, সমৃদ্ধি আর সম্পদের দেবী।
১১) হিন্দু পুরাণে বরুন দেব হলেন সাগরের দেবতা। ঠিক তেমনই গ্রীক পুরাণ অনুসারে পসিডন হলেন সাগরের দেবতা।
১২) হিন্দু পুরাণে বিশ্বকর্মা হলেন কারিগরদের দেবতা। গ্রীক পুরাণ অনুসারে হাফেস্টাস হলেন কারিগরদের দেবতা।
১৩) হিন্দু পুরাণের যুদ্ধের দেবতা মহাদেব পুত্র কার্তিকের মূল অস্ত্র হল একটি বর্শা।
সঠিকভাবে সন্ধান করলে হিন্দু ধর্মের প্রাচীন বেদ-পুরাণের সাথে গ্রীকদের প্রাচীন পুরাণের বহু মিল খুঁজে পাওয়া যাবে। হয়তো গ্রীকদের দিগ্বিজয়ী সম্রাট সিকান্দার (অ্যালেকজান্ডার) আর তাঁর বাহিনী বেশকিছু কাল ভারতীয় উপমহাদেশে বসবাস করেছিলেন এবং পরবর্তীকালে সিকান্দারের অন্যতম প্রধান সেনাপতি সেলুকাসের কন্যা হেলেনার সাথে ভারতের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের বৈবাহিক সম্পর্ক স্থাপন হবার ফলেই গ্রীক পুরাণের সাথে হিন্দু পুরাণের এহেন বহু আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় এই যে ইউরোপ মহদেশে খ্রিষ্ট ধর্মের উত্থানের সাথে সাথেই খ্রিষ্টান ধর্মাবলম্বী সম্রাট আর নাইটদের অত্যাচারে গ্রীস সহ সমগ্র ইউরোপ মহাদেশ থেকেই বলপূর্বকভাবে সম্পূর্ণ নির্মূল করে দেওয়া হয়েছে এই গ্রীক পুরাণে বর্ণিত এই প্রাচীন পৌত্তলিক দেব-দেবীদের। এখানেও গ্রীকদের সাথে রয়েছে হিন্দু ধর্মের এক আশ্চর্য মিল।
১০১০ খ্রিষ্টাব্দে মামুদ গজনীর আক্রমণকাল থেকে ১৭০৭ খ্রিষ্টাব্দে মোগল বাদশাহ আউরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত ইসলামিক ধর্মাবলম্বী তুর্কি আর মোগল জেহাদিদের অত্যাচারে ভারতবর্ষের মাটি থেকেও অনুরূপভাবে প্রায় নির্মূল হয়ে যেতে যেতেও শেষপর্যন্ত সম্রাট ভোজদেব পারমার, বাপ্পাদিত্য রাওয়াল, রানা হামির, রানা কুম্ভ, রানা সংগ্রাম সিংহ, রানা প্রতাপ সিংহ, রানা রাজ সিংহ, হরিহর আর বুক্কা রায়, সম্রাট কৃষ্ণদেব রায়, ছত্রপতি শিবাজী মহারাজ, পেশওয়া বাজিরাও প্রথম, স্বামী বিবেকানন্দ, আদি শঙ্করাচার্য সহ অগনিত হিন্দু যোদ্ধা আর সন্ন্যাসীগণের পাল্টা মরণপণ রক্তক্ষয়ী সংগ্রাম আর প্রচারের ফলেই আজও ভারতের মাটিতে বর্তমানেও অক্ষুণ্ণ রয়েছে শতাব্দী প্রাচীন হিন্দু ধর্ম আর সভ্যতা। কিন্তু দুঃখের বিষয় ইতিহাসের পাতায় আজ এই বরেণ্য যোদ্ধা আর সন্ন্যাসী ভারতবাসীদের অধিকাংশই বর্জিত, ব্রাত্য আর ঘৃণ্য ব্যক্তি।






Comments
Post a Comment