মেডুসা বনাম নাগদেবী
গ্রীক লোকগাথায় রয়েছে এক বিশেষ প্রজাতির রাক্ষসীদের বর্ণনা রয়েছে। প্রাচীন গ্রীক পৌত্তলিকদের নিকটে এই রাক্ষসীরা গরগন নামে সুপরিচিত ছিল। গ্রীক লোকগাথা অনুসারে এই গরগনদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন মেডুসা বোনেরা। এরা গভীর সাগরের তলদেশে বসবাসকারী ফরকিস নামক এক ভয়ানক সামুদ্রিক রাক্ষসের কন্যা ছিলেন। ফরকিসের তিন কন্যার নাম ছিল মেডুসারা, স্থেনো আর ইউরায়েল। এদের মধ্যে স্থেনো আর ইউরায়েল অমরত্ব লাভ করলেও মেডুসা মরণশীল ছিলেন।
গ্রীক পুরান অনুসারে মেডুসা এবং তাঁর দুই বোনেরই মাথায় কেশের পরিবর্তে লম্বা লম্বা বিষধর সর্প কিলবিল করতো। এদের মুখ ভয়ানক রকমের কুৎসিত দর্শন ছিল। এদের শরীরের ঊর্ধ্বাংশ মানব নারীর ন্যায় ছিল আর তলদেশে সর্পের ন্যায়। এরা শূন্যে ভাসমান হয়ে পলায়নরত শিকারকে ধরতে সক্ষম ছিল। এদের দুই চোখের দৃষ্টিও এতটাই বিষধর ছিল যে পৃথিবীবাসী মানুষ সহ যে কোনো প্রাণী এদের সাথে দৃষ্টি বিনিময় করলেই পাষাণ মূর্তিতে পরিনত হতো। গ্রীক পুরানের বর্ণনা অনুসারে বিভিন্ন সময়ে রাক্ষসী মেডুসা অপরূপা সুন্দরী আর মোহময়ী নারীর রূপ ধারন করে গ্রীক পুরুষদের ভুলিয়ে নিজের বাসস্থানে নিয়ে এসে শিকার করতেন। আবার গ্রীক নারীরাও রক্ষা পেতেন না মেডুসার সন্ত্রাস থেকে। বহু গ্রীক নারীকে পাষাণ মূর্তিতে পরিনত করেছিলেন তিনি। অবশেষে গ্রীক উপদেবতা পারসিউস মেডুসাকে বধ করে মানবজাতিকে মেডুসার সন্ত্রাস মুক্ত করেছিলেন।
গরগনের বর্ণনা রয়েছে ভারতবর্ষের প্রাচীন সনাতনী বেদ-পুরানেও। সংস্কৃত ভাষায় গরগণকে গর্জন বা গর্জনা নামে উল্ল্যেখ করা হয়েছে। সংস্কৃত ভাষায় গর্জন শব্দের অর্থ ভয়ঙ্কর শব্দ যা নিহিত হয় কেবলমাত্র কোন ভয়ানক শক্তিশালী রাক্ষস বা দানবের মুখ থেকেই। এমনকি মেডুসার সাথে সাদৃশ্যযুক্ত নাগদেবী নামের এক রাক্ষসী-দেবীর বর্ণনাও রয়েছে প্রাচীন হিন্দু পুরানে। এই নাগদেবীরও মাথা ভর্তি কেশের পরিবর্তে বিষধর সর্প বিরাজ করতো এবং নাগদেবীর অবয়বের ঊর্ধ্বাংশ নারীর ন্যায় হলেও নিমাংশ সর্পের ন্যায় ছিল।
মেডুসা বনাম নাগদেবী ================ গ্রীক লোকগাথায় রয়েছে এক বিশেষ প্রজাতির রাক্ষসীদের বর্ণনা রয়েছে। প্রাচীন গ্রীক পৌত্তলিকদের নিকটে এই রাক্ষসীরা গরগন নামে সুপরিচিত ছিল। গ্রীক লোকগাথা অনুসারে এই গরগনদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন মেডুসা বোনেরা। এরা গভীর সাগরের তলদেশে বসবাসকারী ফরকিস নামক এক ভয়ানক সামুদ্রিক রাক্ষসের কন্যা ছিলেন। ফরকিসের তিন কন্যার নাম ছিল মেডুসারা, স্থেনো আর ইউরায়েল। এদের মধ্যে স্থেনো আর ইউরায়েল অমরত্ব লাভ করলেও মেডুসা মরণশীল ছিলেন। গ্রীক পুরান অনুসারে মেডুসা এবং তাঁর দুই বোনেরই মাথায় কেশের পরিবর্তে লম্বা লম্বা বিষধর সর্প কিলবিল করতো। এদের মুখ ভয়ানক রকমের কুৎসিত দর্শন ছিল। এদের শরীরের ঊর্ধ্বাংশ মানব নারীর ন্যায় ছিল আর তলদেশে সর্পের ন্যায়। এরা শূন্যে ভাসমান হয়ে পলায়নরত শিকারকে ধরতে সক্ষম ছিল। এদের দুই চোখের দৃষ্টিও এতটাই বিষধর ছিল যে পৃথিবীবাসী মানুষ সহ যে কোনো প্রাণী এদের সাথে দৃষ্টি বিনিময় করলেই পাষাণ মূর্তিতে পরিনত হতো। গ্রীক পুরানের বর্ণনা অনুসারে বিভিন্ন সময়ে রাক্ষসী মেডুসা অপরূপা সুন্দরী আর মোহময়ী নারীর রূপ ধারন করে গ্রীক পুরুষদের ভুলিয়ে নিজের বাসস্থানে নিয়ে এসে শিকার করতেন। আবার গ্রীক নারীরাও রক্ষা পেতেন না মেডুসার সন্ত্রাস থেকে। বহু গ্রীক নারীকে পাষাণ মূর্তিতে পরিনত করেছিলেন তিনি। অবশেষে গ্রীক উপদেবতা পারসিউস মেডুসাকে বধ করে মানবজাতিকে মেডুসার সন্ত্রাস মুক্ত করেছিলেন। গরগনের বর্ণনা রয়েছে ভারতবর্ষের প্রাচীন সনাতনী বেদ-পুরানেও। সংস্কৃত ভাষায় গরগণকে গর্জন বা গর্জনা নামে উল্ল্যেখ করা হয়েছে। সংস্কৃত ভাষায় গর্জন শব্দের অর্থ ভয়ঙ্কর শব্দ যা নিহিত হয় কেবলমাত্র কোন ভয়ানক শক্তিশালী রাক্ষস বা দানবের মুখ থেকেই। এমনকি মেডুসার সাথে সাদৃশ্যযুক্ত নাগদেবী নামের এক রাক্ষসী-দেবীর বর্ণনাও রয়েছে প্রাচীন হিন্দু পুরানে। এই নাগদেবীরও মাথা ভর্তি কেশের পরিবর্তে বিষধর সর্প বিরাজ করতো এবং নাগদেবীর অবয়বের ঊর্ধ্বাংশ নারীর ন্যায় হলেও নিমাংশ সর্পের ন্যায় ছিল। আবার মনসা নামেও আরেক সর্পদেবীর উল্লেখ পাওয়া যায় হিন্দু পুরানে। এই মনসা দেবী আর নাগদেবী একই দেবী কিনা সে ব্যপারে কোন তথ্য পাওয়া যায়নি।
আবার মনসা নামেও আরেক সর্পদেবীর উল্লেখ পাওয়া যায় হিন্দু পুরানে। এই মনসা দেবী আর নাগদেবী একই দেবী কিনা সে ব্যপারে কোন তথ্য পাওয়া যায়নি।



Comments
Post a Comment