অগ্নিযুগের বিপ্লবী সিরিজ : শহীদ মৃগেন্দ্রনাথ দত্ত

স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের বিপ্লবী

শহীদ মৃগেন্দ্রনাথ দত্ত  (জন্মঃ- ২৭ অক্টোবর, ১৯১৫ - মৃত্যুঃ- ৩ সেপ্টেম্বর, ১৯৩৩)


তিনি ছিলেন বিপ্লবী দল বেঙ্গল ভলান্টিয়ার্সের সক্রিয় সদস্য। পেডি ও ডগলাস নিহত হবার পর বার্জ নামে এক চরম অত্যাচারী ইংরেজ মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। ১৯৩৩ সালের ২ সেপ্টেম্বর শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেট বার্জ সাহেব মেদিনীপুর কলেজ মাঠে মোহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে মেদিনীপুর ক্লাবের হয়ে ফুটবল খেলতে নামেন। খেলা প্র্যাকটিসের ছল করে বল নিয়ে মাঠে নামেন অনাথবন্ধু ও মৃগেন্দ্রনাথ দত্ত। মাঠেই দুই বন্ধু বার্জ সাহেবকে আক্রমণ করলে তিনি মারা যান। জোন্স নামে একজন আহত হন। পুলিস প্রহরী দুজনের উপর পাল্টা গুলি চালায়। এতে তাঁরা দুজন নিহত হন এবং অপর সঙ্গীরা পলায়ন করতে সক্ষম হন। এই ঘটনার পর ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায়, নির্মলজীবন ঘোষ, নন্দদুলাল সিং, কামাখ্যা ঘোষ, সুকুমার সেন, সনাতন রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা হয়। বিচারে ব্রজকিশোর, রামকৃষ্ণ ও নির্মলজীবনের ফাঁসি হয় মেদিনীপুর সেন্ট্রাল জেলে। নন্দদুলাল, কামাখ্যা ঘোষ, সুকুমার সেন এবং সনাতন রায়-এর যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড হয়।

জন্ম শিক্ষাজীবন

মৃগেন্দ্রনাথ দত্তের জন্ম মেদিনীপুরের জেলার পাহাড়িপাড়ায়। তাঁর পিতার নাম বেণীমাধব দত্ত। মৃগেন্দ্রনাথ মেদিনীপুর টাউন স্কুলের ছাত্র ছিলেন।

Comments

Popular posts from this blog

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ