অগ্নিযুগের বিপ্লবী সিরিজ : বীরেন্দ্রবাথ দত্তগুপ্ত

বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। ঢাকা বিক্রমপুরের বালিগাঁও গ্রামের উমাচরণ ও বসন্তকুমারীর দ্বিতীয় পুত্রসন্তান বীরেন।  ছেলেবেলায় বাবা মারা যান। কলকাতায় এসে কোন কাজকর্মের চেষ্টায় ঘুরতেন। অার ছিলেন দাদার একনিষ্ঠ ভক্ত ও অনুগামী। তাঁর খুব সাধ হয়েছিল সে কোন এক বিশ্বাসঘাতককে মেরে কানাইলালের মতো ফাঁসিতে প্রাণ দেবে। হাজার হাজার মানুষের হৃদয়ে জায়গা হবে তাঁর। নাছোড়বান্দা বীরেন রোজই এসে দাদার কাছে ঘ্যানঘ্যান করে। অবশেষে দাদা তাঁকে নির্দেশ দিতে বাধ্য হল। হাইকোর্টের ভিতরে বীরেন দত্তগুপ্তের গুলিতে নিহত হল গোয়েন্দা পুলিশের ডি এস পি সামসুল অালম। অালিপুর বোমার মামলায়, হাওড়া ষড়যন্ত্র মামলা, নেত্রা ডাকাতি মামলায় বিপ্লবীদের ফাঁসাতে সামসুলের কোন জুড়ি ছিল না। যাকে নিয়ে যুগান্তরের বিপ্লবীরা গান বেধেঁছিল ---- সরকারের শ্যাম তুমি, অামাদের শূল। তোমার ভিটেয় কবে চরবে ঘুঘু, তুমি দেখবে চোখে সরষে ফুল। বীরেন হাতে-নাতে ধরা পড়ে। বিচারে তাঁর ফাঁসির সাজা হয়। তার পরেও জেলের ভেতরে তাঁর উপরে পুলিশের পাশবিক অত্যাচার। তবুও বীরেনের পেট থেকে পুলিশ একটা কথাও বের করতে পারেনি। অথচ পুলিশের সন্দেহ বীরেনের নেতা হলেন যতীন মুখার্জি। শেষে টেগার্টের মাথায় একটা বুদ্ধি এলো। জাল সংবাদপত্র ছাপিয়ে তাতে যতীন মুখার্জির বয়ানে বলা হল যে, সামসুল অালমের হত্যার জন্য এককভাবে দায়ী শুধু বীরেন। মৃত্যুপথযাত্রী বেচারা বীরেন ভেঙ্গে পড়লো এবার। শেষে দাদাও অামার সাথে বিশ্বাসঘাতকতা করলো ! এই খুনের পেছনে যে দাদারও কিছু অবদান অাছে সেটা সে পুলিশকে জানিয়ে দিল। পুলিশ যতীন্দ্রনাথকে গ্রেপ্তার করলো। কিন্তু সাক্ষী বীরেনকে জেরা করার অাগেই তাঁর ফাঁসি হয়ে যাওয়ায় যতীনকে অাদালতের নির্দেশে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হল। এই ঘটনার পরেও দাদা যতীন্দ্রনাথের কিন্তু বীরেনের প্রতি ভালবাসায় কোন চিড় ধরেনি। দু-বছর পরে তাঁর যখন ছোট ছেলে জন্মালো দাদা তাঁর কনিষ্ঠ ছেলের নাম দিলেন বীরেন্দ্রনাথ | বীরেন দত্তগুপ্তের ফাঁসি হয়েছিল ২১শে ফেব্রুয়ারি, ১৯১০ অালিপুর জেলে। অাজ তাঁর ১১০ তম প্রয়াণদিবস। প্রণাম জানাই এই বিপ্লবীকে। বন্দেমাতরম। তথ্যসূত্র : অগ্নিযুগের ফাঁসি --- শুভেন্দু মজুমদার।

Comments

Popular posts from this blog

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ