অগ্নিযুগের বিপ্লবী সিরিজ : শহীদ রামেশ্বর বন্দ্যোপাধ্যায়

১৯৪৫ সালের ২১শে  নভেম্বর পুলিশের গুলিতে শহীদ হন  রামেশ্বর বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর ৭৩ তম আত্মবলিদান দিবস। 

১৯৪৫ সালের নভেম্বর মাসে আজাদ হিন্দ বাহিনীর ধৃত সৈনিকদের মুক্তির দাবিতে কলকাতায় একটি বিশাল ছাত্র জমায়েত হয়৷ সেই জমায়েতে গুলি চলে৷ নিহত হন রামেশ্বর বন্দ্যোপাধ্যায় নামে এক ছাত্র৷ কলকাতা উত্তাল হয়ে ওঠে৷ তার পরের দিন এক অভূতপূর্ব হরতাল এবং সাধারণ ধর্মঘট পালিত হয়৷ সেই ধর্মঘটে কংগ্রেস, হিন্দু মহাসভা ,  কমিউনিস্ট পার্টির পতাকাকে এক সঙ্গে দেখা যায় বিক্ষোভ মিছিলে৷সন্ধ্যার কংগ্রেস , কমিউনিস্ট , হিন্দু মহাসভা এবং অন্যান্য সংগঠনের পতাকা নিয়ে দীর্ঘ দুইমাইল এক মিছিল রামেশ্বররের শাবনুগম করতে থাকে । মিছিলের সামনে থাকে ডাক্তার বিধানচন্দ্র রায় , শ্যামাপ্রসাদ মুখার্জি , অধ্যাপক ক্ষিতিশ প্রসাদ চট্টপাধ্যায় , ডক্টর নলিনাক্ষর সান্যাল , শ্রীমতি মীরা দত্তগুপ্ত , ও কমিউনিস্ট নেতৃবৃন্দ এক সাথে শহীদ রামেশ্বরের শেষকৃত্য সম্পন্ন করার জন্য এগিয়ে যেতে থাকেন পিছনে লক্ষাধিক মানুষের জন স্রোত।  

এই আন্দোলনের পটভূমিতে মানিক বন্দ্যোপাধ্যায় বসুমতী পত্রিকায় লিখলেন ‘চিহ্ন’ উপন্যাস৷ নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখলেন ‘শহিদ রামেশ্বর’ নামে একুশ পঙ্ক্তির একটি কবিতা, যার প্রথম লাইন ছিল, ‘হে অশ্বারোহী! বাঁধ ভেঙে গেছে, শোনো প্লাবনের ডাক শোনো’৷

Comments

Popular posts from this blog

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ