রাম ও বিশ্বসভ্যতা: শুভঙ্কর ভট্টাচার্য্য

দুর্ভাগ্যজনক এটাই যে সনাতন ভারতীয় হিন্দুর বংশোদ্ভূত হয়েও রামের মাহাত্ম নিয়ে চর্চা করতে দ্বিধাবোধ করি ও নিজেদের পিছিয়ে পড়া হিন্দুত্ববাদী রাজনীতির শরীক বলে ভাবি ! অথচ শ্রী রাম চরিত্র বা জীবনী শুধু যে ভারতীয় সংস্কৃতির ধারক বা বাহক নয়, আপামর বিশ্বে মানবতার স্বার্থে, জাতি, ধর্ম নির্বিশেষে তার প্রভাব অনস্বীকার্য যার সীমারেখা উত্তরে অযোধ্যা থেকে সোনার লঙ্কা বা শ্রীলঙ্কার মধ্যে টানলে হয়তো ভূল হবে। প্রাসঙ্গিকভাবে এই লেখাটা তুলে ধরার প্রয়াস করছি সকলের মতামতের জন্য।

বৈদিক যুগে আনুমানিক সাত হাজার বছর আগে ত্রেতা যুগে বাল্মীকি মুনি রচিত রামের ঐতিহাসিক অস্তিত্ত্ব নিয়ে যে গবেষণা চলছে সেটা চলুক। তবে আবহমানকাল ধরে সেই অযোধ্যা, বয়ে চলা সরয়ূ নদী, চিত্রকূট, দন্ডকারন্য, রামসেতুর ভৌগলিক অবস্থান ও অস্তিত্ত্ব, সেই সোনার দ্বীপ লঙ্কা আজও স্থানমাহাত্বে অপরিবর্তিত হয়ে রয়েছে। কোনো মহম্মদ, খিলজি, তুঘলক বা আরংজেব তার নাম পরিবর্তনে সফল হন নি। মহমেডান প্রভাবে বাবর যে রামমন্দির ধ্বংশ করেই সেই ভিতএর উপরেই মসজিদ গড়ে রাম মাহাত্বকে খর্ব করার অপপ্রয়াস করেছিলেন সেটা এখন পুরাতাত্ত্বিক খননে প্রতীয়মান হয়েছে যার পুরোধা ছিলেন বিশেষজ্ঞ কে কে মহম্মদ যিনি এই নিরীক্ষনে বহূসংখ্যক মুসলমান লেবার নিযুক্ত করেন ধর্মনিরপেক্ষতার স্বার্থে। খননে যে মন্দিরের কমপক্ষে চৌদ্দটি থাম পাওয়া গিয়েছে শুধুু তাই নয়, রাবন বধের কাহিনীর ফলকের পূনরুদ্ধার করা গিয়েছে। মন্দিরের মকরমূখী পয়ঃপ্রনালীর অবস্থান বাবরি মসজিদের মধ্যে নজর করা গিয়েছে।
রামায়নের রচনাকার যে মহাকাব্য রচনা করেছিলেন সেটার প্রভাব যে পৃথিবীর অন্য দেশে বা মহাদেশে ছিল তার বহূ এমন অত্যাশ্চার্য নিদর্শন পাওয়া গিয়েছে ভারতবর্ষের বাইরেও।
সাহিত্যে, ধর্মে ও সংস্কৃতিতে রামায়নের প্রতিফলন পৃথিবীতে বিভিন্ন দেশে পাওয়া যাওয়াতে এর জনপ্রিয়তা সম্বন্ধে এক সম্যক ধারনা পাওয়া যায়। হয়তো তার মধ্যে কিছু প্রাদেশিক প্রভাব থাকলেও থাকবে, কিন্ত রামায়নের উদ্ধৃতি রয়েছে তিব্বত, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার, ক্যাম্বোডিয়া, চীন, মঙ্গোলিয়া, জাপান, সুমেরীয়, আজটেক, মায়া সভ্যতায়। রামায়ন থেকে কোথাও কোথাও কোনো বিশেষ ঘটনাবলী সেই দেশগুলোর কলা ও সংস্কৃতিতে পাওয়া গিয়েছে যেখানে রাম হল শ্রেষ্ঠ মানবাদর্শের প্রতীক। আসুন বিভিন্ন দেশের কিছু নিদর্শন নিয়ে আলোচনা করা যাক,
শ্যামদেশ বা থাইল্যান্ডে রামায়নের প্রভাব :
আজও থাইল্যান্ডের জাতীয় গ্রন্থ হল রামায়ন । আগে এই দেশকে শ্যামদেশ বলে জানা যেত এবং এই দেশের রাজধানীর নামও রাখা হয়েছিলো রামায়নুসারে " আয়ুত্থায়া " এবং রামায়নের দেশীয় অপভ্রংশ হল " রামাকিন "। শ্যামদেশীয় রাজারা নিজেদের রামচন্দ্র বংশোদ্ভূত বলে গর্ববোধ করতেন। সেজন্য প্রায় সকল রাজন্যবর্গ নিজেদের নামের আগে বা পরে রাম শব্দটা জুড়ে দিতেন। জানি না এ তথ্য জানলে বাংলার পাঠ্যপুস্তকে রামধনু নামটা ফিরে আসবে কিনা। প্রসঙ্গত শ্যাম নামটাও তো রামের অন্য নাম তার গাত্রবর্ণের জন্য। এই দেশের শেষ রাজবংশের নামও রাম বংশ।১৯৩৯ সালে শ্যামের নাম হয় থাইল্যান্ড মানে স্বাধীন দেশ। শুধু এই দেশে কেন, আজও রামায়নের জনপ্রিয়তা এতটাই যে প্রতিবেশি লাওস, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতেও রামায়নের খন্ড নিয়ে সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান হয়ে থাকে।

ব্রহ্মদেশ বা বার্মা বা মায়ানমারে রামায়নের প্রভাব :
রামায়নের অপভ্রংশ " য়ামায়না " দেশের জাতীয় গ্রন্থ। য়ামা হল রামা আর মা সীতা হল "মে থীডা"। সাংস্কৃতিক প্রভাবে ভারতীয়তা বলতে রামায়ন আর বৌদ্ধপ্রভাব পরিলক্ষিত হয় ব্রহ্মদেশে। এখানে জাতকের অপভ্রংশ হয়েছে " জাদাও" । রাজা কায়ানজিতা ( ১০৮৪-১১১২) নিজেকে রাজা রামের বংশজ বলে মানতেন। পনেরশো শতকে বর্মী ভাষায় রচিত কাব্য " কাব্যাদর্শ " ও " শুভাষিত রতনিধি " রামায়নের কাহিনীর উপরেই আধারিত।তারানাথের লেখা রামায়নের বিবৃতির সংগ্রহ " ঝ্যাং ঝুঙ্গপা " এর ম্যানুস্ক্রিপ্টটা পাওয়া যায় না আজ। বর্মাতে রামায়নের কান্ডের উপর নাটিকার প্রচলন যথেষ্ঠ।

কম্বোজ বা ক্যাম্বোডিয়াতে রামের প্রভাব :
কম্বোজ বা কাম্বোডিয়া দেশেও রামায়নের প্রভাব একই রকমের আর এদেশের সেই জাতীয় গ্রন্থ " রামাকীর্তি" বা "রামকের" । হিন্দু সাহিত্যের সঙ্গে বৌদ্ধ জাতকের ধারনার সংমিশ্রনের ফলস্বরূপ এই গ্রন্থ জীবনধারনে শুভ শক্তির আনয়ন ও অশুভের বিনাশের বার্তাবাহক। আনুমানিক সাতশো খ্রীষ্টাব্দের বহূ পাথরে খোদাই করা চিত্র ও লিপি এদেশে ক্ষের অঞ্চলে পাওয়া গেছে যেগুলো রামায়নের কাহিনীগুলোকে তুলে ধরেছে । ক্ষের রাজত্বকালের মন্দিরের লিপিগুলোও একইরকম। আঙ্কোরভাট মন্দির গাত্রেও রামায়ন, মহাভারতের গল্প চিত্রিত রয়েছে যেটা আনুমানিক চারশো থেকে সাতশো খ্রীষ্টাব্দে তৈরি। হনুমানের ও বানরের খোদাই করা মূর্তিগুলো এদেশের ধার্মিক কারনে লেজবিহীন করে বানানো হয়েছিলো।
মালয় বা মালেশিয়াতে রামের প্রভাব
রামের মালয় সংস্করন হল " হিকায়ত সেরি রামা " যেটা ভারতীয় সংস্করনেরই পরিমার্জিত ও বর্ধিত রূপ যেটা চৌদ্দশ খ্রীষ্টাব্দে রচনা করা হয়। মালয়ের দালং সোসাইটি এর উপরে প্রায় দুশো, তিনশো নাটিকা আয়োজন করেছে যার শুরুতে রাম ও সীতার প্রতি সমবেত প্রার্থনাসঙ্গীত গাওয়া হয়েছে।

যবদ্বীপ, বালি ও সুমাত্রা বা ইন্দোনেশিয়াতে রামায়নের প্রত্যক্ষ প্রভাব :
পৃথিবীর বৃহত্তম ইসলাম অধ্যূষিত দেশ ইন্দোনেশিয়াতে শান্তি বিরাজমান হবার মূল কারন সম্ভবত দেশের ভারতীয় সংস্কৃতির প্রত্যক্ষ প্রভাব ও রামায়ন, মহাভারতের প্রচলন। সংযোজনা হওয়া বিভিন্ন কান্ড বা পর্ব নিয়ে যাত্রা পালা ও নৃত্যনাটিকার চল এদেশে বহূল। ইন্দোনেশিয়ান সংস্করনটির নাম " কাকাওইন রামায়না " । এটি অন্য সংস্করন প্রম্বনন থেকে একটু ভিন্ন। প্রম্বনন মন্দিরে রামায়নের ব্যালেতে অংশগ্রহনকারী সকল মুসলমানরা তাদের হিন্দু সংস্কৃতির প্রতি আনুগত্য বজায় রেখে চলেছেন। ইসলাম ধর্মাবলম্বী এই দেশে রামের এমন প্রভাব দেখে বাংলার হিন্দুরা যারা রামধনুকে রংধনু বানিয়ে ধর্মনিরপেক্ষতার ভন্ডামি করছেন, না জানি কি বলবেন ! তারা জানেন কি পৃথিবীতে রামায়নের উপর প্রথম আন্তর্জাতিক সমাবেশটি কিছু বছর আগে এই ইসলাম ধর্মাবলম্বী দেশটিতেই হয়ে গেছে ?
এদেশে চন্ডী লোরো জোংগ্রোং নামে একটি মন্দিরে রামায়নের কাহিনী খোদিত রয়েছে সম্ভবত নবম শতকে তৈরি।

নেপালে রামায়নের প্রভাব :
হিন্দু রাষ্ট্র নেপালে স্বাভাবিকভাবে প্রত্যক্ষ প্রভাব রয়েছে ও রামায়নের ১০৭৫ সালে নেপালি ভাষার সংস্করনটি প্রচলিত।

শ্রীলঙ্কাতে রামের প্রভাব :
রাবনরাজার সোনার লঙ্কাতে ৬১৭ সনে কুমারদাসা বা নরেশ কুমার ধাতুসেনার সংস্কৃতে রচনা বই হল " জানকীহরণ " । পরবর্তীকালে সি ডনবোস্টীন ও জন ডিসিলভাও রামায়ন ভিত্তিক বই লেখেন। এই দ্বীপে সীতা এবং রাম আরাধ্য দেবদেবী ও এখানে প্রাচীন বহূ অত্যাশ্চর্য নিদর্শন রয়েছে যার পুরাতাত্ত্বিক গবেষণা চলছে যেগুলো রাম ও রাবনের অস্তিত্ত্বকে প্রমান করে ।

জাপানে রামের প্রভাব :
রামের জাপানী সংস্করন দুটি " হোবাৎসুসু" এবং " সাম্বোএকোতোবা"।
ফিলিপিন বা ফিলিপাইনসে রামায়ন :
রামায়ন এদেশে হয়েছে " মহারাদিয়া লাওয়ানা " । এদেশের বিখ্যাত নৃত্যানুষ্ঠান " সিংকিল" সেও তো রামায়নের উপরই আধারিত । দেশের পারম্পরিক সংস্কৃতি, জীবনশৈলীতে রামায়নের প্রভাব প্রকট। প্রোফেসর জুওন আর ফ্রানসিস্কো লক্ষ্য করেছেন যে দেশের মেরিনিও মুসলমানদের মধ্যেও রামায়নের প্রত্যক্ষ প্রভাব যারা রামকে দেবতার অবতার বলেই মেনে থাকে ! মাজিন্দানাও বা সুলু গোষ্ঠীর মুসলমানরাও একই রকম শ্রদ্ধা জ্ঞাপন করে।

চীন দেশেতে রামায়ন :
বিভিন্ন জাতকের গল্প এদেশে বহূল প্রচলিত সেই ২৫১ সন থেকেই যার প্রথমটির রচয়িতা কাং শেং হূয়া । ৭৪২সনের রচনা রাম ও দশরথের বনবাস নির্বাসনের পূর্বের ঘটনাকে বিবৃত করে। ১৬০০ সনে হিস য়ি চি এর রচনা কপি ( বানর) হনুমানের পর্ব নিয়ে রচিত। প্রথম রামায়নের উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ সাহিত্য "লিউডু জি জিং" এ। প্রচলিত আঞ্চলিক উপকথা " সান ঊকং" এর সেই বানররাজাও তো হনুমানের চৈনিক চরিত্রাঙ্কন !
লাওসে রামায়ন
লাওসের ইতিহাস তো লাওয়া বা রাম পুত্র লবের দেশ, যেটা সেই দেশে মানুষ বিশ্বাস করে। " ফ্রা লাক ফ্রা রাম" তো লাওসের জাতীয় গ্রন্থ যেটা বাল্মীকি রামায়নের এদেশীয় সংস্করন। লাওসের ভাট পা কেভ ও ভাট শি ফুম মন্দিরে রামায়নের গল্পচিত্র খুব মেলে। লাফঁ নামের ফরাসী পর্যটকের রচিত রামায়নের কাহিনী পা লাকা পা লামা এদেশে খুবই জনপ্রিয়।

ইরানে রামায়নের প্রভাব :
হায়দ্রাবাদের সালার জং মিউজিয়ামে রাখা বিশাল পাথর হাতে করা বানরটির পোট্রেট তো হনুমানেরই দ্রোনাগিরি উত্তোলনের প্রতিচ্ছবি। ঠিক তেমনই স্যর হেনরী য়্যুল অনূদিত মার্কো পোলোর বইএর ( দ্বিতীয় খন্ড ) তিনশো দুই পাতাতে আফগানিস্তান থেকে মরক্কো, আলজেরিয়ার মুসলমানদের এক অদ্ভুৎ বিশ্বাস যে ট্রেবিজোন্ড রাজপরিবারের সদস্যদের ল্যাজ ছিলো। মধ্যযুগে ইয়োরোপে এই বিশ্বাস ছিল যে ইসলাম বা ক্রীশ্চান ধর্মের আগে সেদেশে রামায়ন বা মহাভারতের বহূ নিদর্শন বিরাজ করতো যা বর্বরতার জন্য কালে কালে বিনষ্ট হয়ে যায়।

রাশিয়া ও মঙ্গোলিয়াতে রামায়ন :
রাশিয়ার কাল্মীক গোষ্ঠীর কাছে রামায়ন সবিশেষ জনপ্রিয় ।১৯৭২ সালে দ্য ডেকান হেরাল্ড তার প্রথম পাতাতে যে লেখাটি প্রকাশ করে সেটা এই বিশ্বাসের প্রমানস্বরূপ কাল্মীক গোষ্ঠীর গ্রন্থাগারের সংগ্রহে রাখা রামায়নের বহূ সংস্করনের কথা। কাল্মীকদের আদিনিবাস মঙ্গোলিয়াতে যেখানে একটি কাব্য বহূপ্রচলিত যার সাথে রামায়নের প্রচুর সামঞ্জস্য রয়েছে ।ডোমোডিন সুরেন নামে এক রাশিয়ান লেখকের রাময়নের বেশ কিছু বিশিষ্ট চরিত্রাঙ্কন কাল্মীক ও মঙ্গোলীয়দের কাছে সমান জনপ্রিয়। প্রোফেসর C. F. Glostunky এর ম্যানুস্ক্রিপ্ট "Academy of Sciences" রামায়ন সম্বন্ধে আলোকপাত করে যার অনেক চরিত্র ভোল্গা নদীর উপকূলবর্তীয় অাঞ্চলিক। লেলিনগ্রাডে রাশিয়ান ও মঙ্গোলীয় ভাষাতে বহূ বই উপলব্ধ আজও যা রামায়নের কাহিনীর উপর আধারিত।

মধ্যপ্রাচ্যে রামের প্রভাব :
মেসোপটেমিয়া বা ইরাকের সিলেমানি প্রভিন্স, কুর্দিস্তানে পাওয়া রামের গুহাচিত্রটি দেখলে কিছুটা আন্দাজ পাওয়া যাবে। মিশরের ফ্যারাওরাও নিজেদের রাম বংশজ বলে ভাবতেন। রাম নাম নিজের নামের সাথে জুড়ে রামেসিস ১, ২, ৩ লেখার প্রচলন ছিল। ফ্যারাও রানী সিতাদেল নামটি মাতা সীতার অনুপ্রেরণাতে রাখা হয়েছিলো বলে বিশেষজ্ঞদের অনুমান ! প্রসঙ্গত কিছু চিত্রের ছবি দেওয়া হল যার মধ্যে ফ্যারাও আমূন বৈষ্ণব গোত্রীয়দের মতন চন্দন ও তিলকধারী ছিলেন সেটা বোঝা যায় আর একটি ছবি রাম, সীতা, লক্ষন ত্রযে়র প্রতীকী।

ইয়োরোপে রামায়নের প্রভাব :
ইতালিতে পুরাতাত্ত্বিক খননে প্রচুর ছবি পাওয়া গিয়েছে যা রামায়নের কান্ডের দৃশ্যাবলীর ওপর আধারিত। এমন প্রচুর ছবি দেখা যায় যেখানে দুজন তীর, ধনুক ধারী পুরুষ ও একজন মহিলার পাশে একজন মানুষ যার পশ্চাদ্দেশে লেজ বর্তমান ! দঃ আমেরিকা, ইয়োরোপ, মধ্য প্রাচ্যে এমন প্রচুর নমুনা পাওয়া গিয়েছে যা রামায়নেরই ইঙ্গিত বহন করে ।
ইরাকে সিলেমানি প্রদেশে এমন পাথরে খোদিত চিত্রাবশেষ রাম ও হনুমানকেই সূচিত করে।
দঃ ও মধ্য আমেরিকাতে রামের প্রভাব:
এছাড়া রামায়নের ত্রিশূল যে পেরুতে খোদিত পাওয়া গিয়েছে সেটা যে হিন্দু প্রভাবে সেটা বলাই বাহূল্য। গোয়াতেমালার অরন্যের গভীরে প্রাপ্ত রাম রাজ্যসভার খোদিত চিত্র বা মেক্সিকোর মায়া সভ্যতায় প্রাপ্ত গদাধারী হনুমানের চিত্র যে রামের প্রভাব সেটা কি বলতে বাধা থাকে ?
এহেন সর্বজন বিদিত ও গ্রাহ্য রাম আদর্শে যদি ভারতীয় রাজনৈতিক নেতাদের ঘোরতর আপত্তি থাকে সেটা সম্পূর্ন তাদের সংকীর্ণ স্বার্থের সঙ্গে জড়িত। কিন্ত দেশের একশো কোটির হিন্দু জনগোষ্ঠী যারা বিশ্বে তৃতীয় বৃহত্তম, তাদেরকে এক ছত্রছায়ার তলে আনতে ও অশুভ যবনের আঘাত প্রতিরোধ করতে একটিই ধ্বনি আগামী দিনে প্রতিধ্বনি হয়ে সারা ভূভারতে ছড়িয়ে পড়বেই। কোনো অসৎ প্রয়াস হিন্দুর এই নবজাগরনকে আর ঠেকিয়ে রাখতে সক্ষম হবে না। সেই মন্ত্র হোলো,

" জয় শ্রীরাম । "

Comments

Popular posts from this blog

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ