হিন্দু থেকে হিন্দুস্থান

প্রথমদিকে হিন্দু শব্দটি ধর্মবর্ণ নির্বিশেষে ভারতীয় উপমহাদেশের সকল অধিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। হিন্দুস্তান নামটিও এসেছে ফার্সি শব্দ "হিন্দু" তথা আরবীয় 'আল-হিন্দ' এর অপভ্রংশ থেকে। ফার্সি ভাষায় সিন্ধু নদকে বলা হত হিন্দু নদ। তার সঙ্গে যুক্ত হয়েছিল জনপ্রিয় স্তান অনুসর্গটি, ফার্সি ভাষায় যার অর্থ স্থান।  আধুনিক ফার্সিতে "হিন্দ" বা "হিন্দুস্তান" বলতে ভারতকেই বোঝায়।


সুদূর অতীতে, হিন্দুস্তান বলতে বোঝাত উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলটি; অর্থাৎ উত্তরে হিমালয় ও দক্ষিণে বিন্ধ্য পর্বতমালার মাঝের অংশটুকু। ১১শ-১৩শ শতকে ভারত আক্রমণকারী তুর্কি-আফগান মুসলিম শাসকেরা ভারতের উত্তরাঞ্চলকে হিন্দুস্তান নামে অভিহিত করে।


বার্হস্পত্য সংহিতা'য় পাই,


    "হিমালয়ম সমারভ্য

    যবদিন্দুসারোভরং

    তাং দেবনির্মিতং দেশং

    হিন্দুস্থানং প্রচক্ষতে"


অর্থাৎ, দেবতা-নির্মিত যে দেশ হিমালয় থেকে ভারত মহাসাগর বা ইন্দু সরোবর পর্যন্ত প্রসারিত, তারই নাম হিন্দুস্থান। আর হিন্দুস্তানের অধিবাসীরাই ছিল হিন্দু। তাই হিন্দু শব্দটি কোন বিশেষ সম্প্রদায়ের কুক্ষিগত একক সম্পত্তি ছিল না।


কেবলমাত্র ষোড়শ হতে অষ্টাদশ শতাব্দীর বাংলা গৌড়ীয় বৈষ্ণব ধর্মগ্রন্থ,  চৈতন্যচরিতামৃত ও চৈতন্য ভাগবতে যবন বা ম্লেচ্ছদের থেকে হিন্দুধর্মাবলম্বীদের পৃথক করার জন্য শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। ম্লেচ্ছ কারা? অনার্য জাতি;  যবন;  বৈদেশিক জাতি; চণ্ডালাদি অন্ত্যজ শ্রেণি; অহিন্দু। অর্থাৎ যাদের আচার-আচরণ অনার্যসুলভ; যবনিক;  পাপিষ্ঠ, কদাচারী। তারমানে হিন্দুস্তানের আপামর জনসাধারণের জাতিগত সামষ্টিক পরিচয় কেড়ে নিয়ে বহিরাগত একটি বিশেষ সাম্প্রদায়িক শ্রেণী বৈদিক বামুনেরা বেদখল করেছিল, যাতে মোটাদাগে বিভাজিত হয় হিন্দু-অহিন্দু নামে। বৈদিক বিষ্ণুপন্থী এই আপাত নীরিহ বৈষ্ণবদের বশ্যতা মেনে নেয়ায় লিখিত ভাষা-সংস্কৃতিতে পশ্চাদপদ অতিপ্রাচীন মাতৃপুজারী শাক্ত এবং শৈবরা তাদের স্বাতন্ত্র্য পরিচয় হারিয়ে ফেলে হিন্দুত্বের গহ্বরে। সাংখ্য এবং যোগ ন্যায়ের মত সুপ্রাচীন নীরিশ্বরবাদী লোকায়ত দর্শনগুলোও তালগোল পাকিয়ে ঢুকে পড়ে বেদকেন্দ্রিক বৈদিক দর্শনে।


তাহলে হিন্দুধর্ম কী এবং হিন্দু কারা? যদিও হিন্দুধর্মের মূল কথা পরমেশ্বরের সঙ্গে মিলিত হওয়ার একটা পদক্ষেপ হিসেবে আত্মার বিশুদ্ধতা অর্জন এবং সেটা ভক্তি, জ্ঞান ও কর্ম বা সৎ কাজের দ্বারা অর্জিত হতে পারে। শর্ত জুড়ে দেয়া হয়, হিন্দুধর্মে বিশ্বাস করতে হলে বেদ, পুরাণ, শাস্ত্র ও শ্লোকে বিশ্বাস করতে হবে। তাই বলে ধর্মীয় আচার মানা না মানার ব্যাপারে কঠোর বাধ্যবাধকতা নেই বরং বৈচিত্র ছিল। কেউ হয়ত পূজা করে না, মন্দিরে যায় না, এমনকি সে যদি নাস্তিকও হয়, তার পরও তার হিন্দুত্ব খারিজ হয়ে যায় না। তাই হিন্দুস্তানের সকল ধর্মমত জাতীয়তাবাদের সামষ্টিক অর্থেই প্রথম দিকে হিন্দুত্ব বোঝানো হতো।


তাহলে হিন্দুত্ববাদ?হিন্দুত্ববাদ শব্দটির উৎপত্তি হিন্দু থেকে হলেও হিন্দুধর্ম ও হিন্দুত্ববাদের মধ্যে মৌলিক ও ব্যবহারিক অনেক পার্থক্য রয়ে গেছে। কোন কোন ক্ষেত্রে ধারণা, প্রয়োগ ও পরিণতির দিক দিয়ে আজ হিন্দুধর্ম ও হিন্দুত্ববাদ একে অপরের বিরোধীও বটে।


অন্যদিকে হিন্দুত্ববাদ কথাটা প্রথম প্রয়োগ করেন হিন্দু জাতীয়তাবাদী নেতা ও হিন্দু স্বার্থের প্রবক্তা বিনায়ক দামোদার সাভারকার। ১৯২৩ সালে তার এই সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশিত হয় ‘হিন্দুত্ব : কে হিন্দু?’ তার ব্যাখ্যা মতে হিন্দুত্ববাদ একটা মতাদর্শ, যা হিন্দু মূল্যবোধের আলোকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত। তাই সাভারকার হিন্দুত্ববাদের প্রবক্তা হলেও, নেতাজী ক্ষুদিরাম ভাগত সিং-এর মত সমগ্র হিন্দুস্তান তথা হিন্দুত্বের প্রতিনিধিত্ব করেন না। ‘হিন্দুত্ববাদ’ শব্দটা ভারতের সর্ববৃহৎ হিন্দু জাতীয়তাবাদী জোট ‘সংঘ পরিবার’ ও এর অঙ্গ সংগঠনগুলো জনপ্রিয় করে তুলেছে। যদিও সংঘ পরিবার হিন্দুত্ববাদ শব্দটা ব্যাপক অর্থে বুঝিয়ে ব্যবহার করে থাকে, যার মধ্যে দেশজভাবে ভারতীয় এমন সবকিছুই অন্তর্গত। সেই সাথে প্রাচীন ভারতের ভৌগোলিক সীমান্তের বাইরে থেকে আগত অন্যান্য ধর্ম ছড়িয়ে পড়ার সঙ্গে-সঙ্গে আর যা কিছু আমদানি হয়েছে, অহিন্দু সে সবকিছুই পরিত্যাজ্য। তাহলে বৌদ্ধ জৈন শিখ বা অন্যান্য ধর্মাবলম্বীরা হিন্দুস্তান তথা হিন্দুত্বের অন্তর্ভূক্ত হলেও, মোটেও সাম্প্রদায়িক হিন্দুত্ববাদের অংশ নয়, হিন্দুত্ববাদ মূলত হিন্দুত্বের সাথে শুভঙ্করের ফাঁকি।


হিন্দুধর্ম একটা ধর্মীয় বিশ্বাসমাত্র, একটি জীবনধারা এবং অরাজনৈতিক দর্শন। অর্থাৎ রাজনীতির সঙ্গে এর কোন সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে হিন্দুত্ববাদ শব্দের অর্থ, ব্যঞ্জনা ও গুরুত্ব অধিকতর রাজনৈতিক। ‘সংঘ পরিবারের’ মতো গোঁড়া হিন্দু রাজনৈতিক-সাংস্কৃতিক ছত্রছায়ায় সংগঠনগুলো হিন্দুত্ববাদকে অতি শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। অসংখ্য অঙ্গ সংগঠনের মাধ্যমে এই সংঘ পরিবার এমন এক রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে শুধু হিন্দুদের একাধিপত্য থাকবে, যার লাটাই সেই বামুনদের হাতেই। তাই নমঃশুদ্রেরা পুরোপুরি হিন্দু হয়ে ওঠতে পারে না, হয় উচ্চবর্ণীয় বামুনদের সেবাদাস।


যতদূর জানা যায় হিন্দুধর্ম অন্যান্য ধর্মের প্রতি যথেষ্ঠ  সহনশীল, অন্যদিকে যে হিন্দু নয় বা হিন্দুদের ধর্মীয় রাজনীতির আধিপত্য মেনে নেয় না, হিন্দুত্ববাদে তার কোন স্থান নেই।


হিন্দুধর্ম চরিত্রগতভাবে গণতান্ত্রিক এবং এমন এক বহুদলীয় ও বৈচিত্র্যময় সমাজের সমার্থক, যা অন্যান্য গোষ্ঠীর বৈচিত্রময় মতামতের প্রতি শ্রদ্ধাশীল। অন্যদিকে হিন্দুত্ববাদ মনোলিথিক সমাজে বিশ্বাসী, যেখানে হিন্দু ধর্মীয় রীতিনীতি, আচার, প্রথা ও ঐতিহ্যের বাইরে অন্য কিছু থাকবে না। যদিও ভারতীয় জনগণের প্রায় ৮২ শতাংশ হিন্দুধর্মের অনুসারী; তবে তারা সবাই হিন্দুত্ব মতবাদ বা হিন্দুত্ববাদের সমর্থক নয়। সার্বিক জনগোষ্ঠীর ক্ষুদ্র এক অংশই মাত্র হিন্দুত্ববাদের সমর্থক এবং নিয়ন্তা।


হিন্দুধর্মের অনেক শাখা-প্রশাখা এবং সনাতনী বৈচিত্রময় অনেক ধর্মীয় ও লোকায়ত আচার আছে। এই ধর্মের বিভিন্ন জাত-পাতের লোকেরা বিভিন্ন দেবদেবীর পূজা আর্চনা করে আর সব ধরনের দেবদেবীই হিন্দুধর্মে পূজিত হয়ে আসছে।


অন্যদিকে হিন্দুত্ববাদ মুখে এই  বৈচিত্র্যে বিশ্বাসী হলেও অন্তরে শুধু জয় শ্রীরাম স্লোগানে রামচন্দ্রকেই হিন্দুত্বের একক আইকন হিসেবে তুলে ধরে।


হিন্দুধর্ম তথা হিন্দুত্ব এক অরাজনৈতিক জীবনধারা, এর কোন সংগঠন নেই, একক কাঠামো নেই, প্রাতিষ্ঠানিক গঠনতন্ত্রও নেই। অন্যদিকে, হিন্দুত্ববাদ ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাসের এক জটিল মিশ্রণ থেকে সৃষ্ট একটি রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জাতীয়তাবাদী মতবাদ। এটা ধর্মও নয়, আবার জীবনধারাও নয়। এটা এক সাম্প্রতিক উদ্ভূত সাম্প্রদায়িক ও আগ্রাসী রাজনৈতিক দর্শন যার, মধ্যে জিঙ্গোইজম বা উগ্র স্বদেশপ্রেম, উৎকট জাতীয়তাবাদ ও ধর্মীয় সত্তা জটিলভাবে সংমিশ্রিত হয়ে আছে। হিন্দুত্ববাদী জাতীয়তাবাদকে একটা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস ও আনুগত্যের সঙ্গে মিশিয়ে ফেলে এবং চূড়ান্তভাবে  ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে দাঁড়ায়। তাই প্রাচীন ভারতের স্থানীয় ধর্মমত জৈন বৌদ্ধ নাস্তিক বা আদিবাসী উপজাতি ক্ষূদ্র নৃগোষ্ঠি অহিন্দু বনে যায়।


সারাংশে একটি কথা বলা যায়, "হিন্দুধর্ম বা হিন্দুত্ব যথেষ্ঠ সহিষ্ণু হলেও হিন্দুত্ববাদ পরমত অসহিষ্ণু।


#ভবঘুরে_বিদ্রোহী

Comments

Popular posts from this blog

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ