শ্যামাপ্রসাদ মুখার্জী : কলকাতাকে তিনি রক্ষা করেছিলেন পাকিস্তানের অংশ হওয়া থেকে
৫ই ডিসেম্বর ২০১৫, সাপ্তাহিক বর্তমান পত্রিকা'টিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে । যদিও বর্তমান পত্রিকা গোষ্ঠী এই প্রসঙ্গে বারবার তুলে ধরেছেন । তার জন্য তাদের ধন্যবাদ জানানো উচিত। ... বিশেষ করে রন্তিদেব সেনগুপ্ত'কে যিনি বারবার এই প্রসঙ্গ টেনে এনেছেন । বাস্তবিকই, শ্যামাপ্রসাদকে অস্বীকার করে যারা তার অবদান আড়াল করার চেষ্টা করেছেন, ... ইতিহাস তাদের বিচার করবে।
১৯৪৭ সালে বাংলা ও পাঞ্জাব ভাগের ভিতর দিয়ে ভারত ভাগ সম্পন্ন হল। বাংলার পূর্ব অংশটি পাকিস্থানের ভাগে পড়ে আর পশ্চিম অংশটি পায় ভারত। যদিও মহাম্মদ আলি জিন্না অবশ্য সমগ্র বাংলাকেই পাকিস্থানে চেয়েছিলেন। কলিকাতা হবে পাকিস্থানের মাথার মুকুট। আর ...তাই, - কলিকাতা ও নোয়াখালী তে রক্তগঙ্গা বইয়ে দিতে তিনি দ্বিধা করেন নি। একমাত্র শ্যামাপ্রসাদই পেরেছিলেন, জিন্নার আগ্রাসী থাবা থেকে পশ্চিমবাংলাকে ছিনিয়ে আনতে। তাই তিনিই বলতে পারেন ...." ওহে জিন্না, তুমি ভারত ভেঙ্গেছো ... আর আমি ভেঙ্গেছি .. পাকিস্থান ! ( Jinna divide India and I divide Pakistan) । ... এবং অদ্ভুত ব্যাপার এই যে, ধর্মের ভিত্তিতে ভারত ভাগের পর জন্ম নেওয়া দুটি রাষ্ট্রের একটি হল ইসলামিক পাকিস্থান ...অথচ, দ্বিতীয়টি ধর্মনিরপেক্ষ হয়ে, হিন্দুস্থান না হয়ে হল ...... ইন্ডিয়া বা ভারত ..!! - মদ্দা কথা, ... কোরান ভিত্তিক ইসলামিক রাষ্ট্র পাকিস্থান আর গণতান্ত্রিক দেশ ভারত ।
একমাত্র ব্যক্তি, ... শ্যামাপ্রসাদই অবিভক্ত বাংলার হিন্দু জনগোষ্ঠীর স্বার্থের কথা চিন্তা করে পশ্চিম বঙ্গ রাজ্যটির জন্ম দানে সক্ষম হয়েছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই পর্বটি সম্পর্কে নিরপেক্ষ ও যথাযথ মূল্যায়ন করা আজ ভীষণ জরুরী।
... কংগ্রেস - কমিউনিস্ট, তাদের কর্মী সমর্থকদের মাঝে এই ইতিহাস কে রেখেছে অত্যান্ত গোপন ভাবে। উল্টে ... সাম্প্রদায়িকতা বিরোধী হিসাবে চিহ্নিত বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে, ... এরাই ইতিহাস বিকৃত করেছে ভয়ঙ্কর ভাবে ।
যদি তথ্যনিষ্ঠভাবে আলোচনা করা যায়, তাহলে বলতে হয় ... পশ্চিম বঙ্গের জনক - জনসঙ্ঘ নেতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী। তাঁর রাজনৈতিক সক্রিয়তা এবং নিখুঁত দুরদর্শিতা ছাড়া একাজ সম্ভব ছিল না। তাই নিঃসন্দেহে, তিনি না থাকলে, আজ আমরা পাকিস্থান অথবা বাংলাদেশে'র অধিবাসী হতাম। তার বাগ্মিতা ,আপোষহীন মনোভাব, দূরদর্শিতা, ..... জাতীয় রাজনীতিতে তাঁকে এক স্বতন্ত্র ও সুউচ্চ জায়গায় নিয়ে গিয়েছিল।
ভারতের স্বাধীনতার পুর্বে মহাম্মদ আলী জিন্নার থাবা থেকে পশ্চিমবঙ্গ ছিনিয়ে আনা আর কাশ্মীরে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শেখ আব্দুল্লার কারাগারেই তাকে হত্যা করা হয়েছিল, ভুল ঔষধ প্রয়োগ করে। তাই তিনি ছিলেন সেই অর্থে স্বাধীন ভারতের প্রথম হুতাত্মা।
১৯৩০ সালে মুসলিম লীগের সন্মেলনে উর্দু কবি ইকবাল, মুসলমানের বসবাসের জন্য একটি ভুমি দাবি করেন। ইকবালের দাবির ভিতরেই আগামীদিনের পাকিস্থানের বিষবৃক্ষের বীজ লুকিয়ে ছিল।
মোঃ ইকবাল, ইসলামী শাস্ত্র পড়াশুনা করে এসেছেন জার্মানি থেকে। .... গান্ধী বা নেহেরুর কংগ্রেস, এদের মাঝে কেউই কিন্তু বুঝতে পারেননি তাঁকে। সাঁরে জাহা সে আচ্ছা ... হিন্দুস্থান হামারা এর লেখক ইকবাল। ...যার মানে কি জানেন ..?
- " আমরা মুসলমান, আর তাই ... সমগ্র বিশ্ব আমাদের।"....
.... কিন্তু একমাত্র, বাবা সাহেব আম্বেদকারই এদের লুকানো অভিসন্ধিটি বুঝেছিলেন ...।। তাই গান্ধীকে বলেছিলেন গোল টেবিল বৈঠকে যোগ দিতে যাতে এই... বিচ্ছিন্নতা বাদীরা সামনে আসতে না পারে ।
১৯৩৪ সালে নবাবজাদা লিয়াকত আলি আর উর্দু কবি ইকবাল লন্ডনে গিয়ে কোরান ভিত্তিক মুসলিম আবাস ভুমিতত্ত্ব (দার-উল-ইসলাম) নিয়ে জিন্নাকে বোঝান।... এ বোঝানোতে-ই কাজ হল। জিন্না আবার ভারতে ফিরে এলেন। এক্ষেত্রে বলা প্রয়োজন ..... তিনি কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে প্রাথমিকভাবে অতটা সচেতন ছিলেন না ।
বাবা সাহেব আম্বেদকর লিখেছেন, "জিন্নার আগ্রাসী ইসলামিক রুপ আমরা এই পেলাম যে, ইসলামের জন্য মৃত্যুবরন করতেও তারা এককথায় প্রস্তুত। এই সময় যথারীতি, ... তার জনসভা ...... "আল্লা হু আকবর" দিয়ে শুরু হত আর "কয়েদ-ই-আজম" দিয়ে শেষ হত।
অবশেষে লাহোর প্রস্তাবে মুসলিম লীগ ভারত ভাগের কথা প্রকাশ্যে ঘোষণা করল (১৯৪০)। তাদের বক্তব্য ছিল " হিন্দু মুসলমান আলাদা জাতি । এরা এক দেশে বাস করতে পারে না"। এখানে উল্লেখ্য ... গান্ধী কিন্তু তখনও কোনমতেই দেশ ভাগের পক্ষে ছিলেন না।
মুসলিম লীগের নেতৃত্বে কট্টর হিন্দুবিরোধী মানসিকতা ও মুসলিম লীগের রাজনীতি অনুধাবন করে বাবা সাহেব আম্বেদকর বুঝেছিলেন " অখণ্ড ভারত থাকবে, এটা কল্পনা করাও কষ্টসাধ্য এবং আগামী বেশ কয়েকশো-বছরের মধ্যেও ভারতবাসী একটি জাতি হিসাবে গড়ে উঠবে এমন কোন সম্ভাবনাও নেই ! এরা মাতৃভূমির একই সন্তানরূপে বেড়ে উঠবে তাও মিথ্যা আশা মাত্র ।"
- বাবা সাহেব তাই সম্পূর্নভাবে ... সংখ্যালঘু বিনিময়ের কথা তুলেছিলেন .... ( Complete population exchange)। কিন্ত যদিও তৎকালীন অনেকেই বাবা সাহেবের সেই বক্তব্যের সঠিক অর্থ অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন। তাই গান্ধিজি বলেছিলেন "সংখ্যালঘু বিনিময়ের কথা আমি ভাবতেই পারছিনা। ... আমি মনে করি এটা সম্পূর্ণ অবাস্তব প্রস্তাব"।
এবার আসি শ্যমাপ্রসাদের কথায়। ... তিনি সক্রিয় রাজনীতিতে আসেন ত্রিশের দশকে। ১৯৪০ সালে হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি নির্বাচিত হন। ইতিমধ্যে, ... ১৯৪১ এ বাংলার রাজনীতিতে এক অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হল। ... ১৯৪০ সালে, লাহোরে পাকিস্থানের প্রস্তাব পেশকারী ফজলুল হকের সাথে জিন্নার তুমুল দ্বন্ধ দেখা দিল। ফজলুল হক সাহেব, তার সঙ্গী সাথীদের নিয়ে মুসলিম লীগ ত্যাগ করলেন। তিনি বাংলার বিধানসভায় হিন্দু সদস্যদের সমর্থন নিয়ে সরকারে থাকার চেষ্টা করলেন। ফজলুল হক'কে জিন্না কবল মুক্ত করতে শ্যামাপ্রসাদ প্রগ্রেসিভ কোয়ালিশন গড়ে তুললেন আর গঠিত হল শ্যামা-হক মন্ত্রী সভা। শ্যামাপ্রসাদের এই রাজনৈতিক পদক্ষেপ তখন সুভাষচন্দ্র বসু সহ অন্যান্য রাজনৈতিক পক্ষও সমর্থন জানিয়েছিলেন।
কিন্তু এই মন্ত্রী সভা দীর্ঘস্থায়ী হয় নি। বাংলার রাজনৈতিক দলিলের ইতিহাসে বাংলার গভর্নর স্যার জন হার্বার্ট'কে দেওয়া হক সাহেবের পদত্যাগ পত্রে, তার পরিষ্কার চিত্র ফুটে ওঠে। ( যা... এক জ্বালাময়ী রচনা হিসাবে চিহ্নিত)।
এরপরেই ... জিন্না প্রত্যক্ষ সংগ্রাম শুরু করার জন্য বেছে নিলেন অবিভক্ত বাংলাকে। তার প্রধান কারন, - বাংলায় তখন মুসলমানরা সংখ্যাগরিষ্ট আর বাংলায় ছিল শহিদ সুরাবর্দীর নেতৃত্বে মুসলিম লীগ সরকার।
জিন্না তাকেই কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম শুরুর দায়িত্ব দিয়েছিলেন। পাশাপাশি ... দলিত নেতা (নমঃশুদ্র) যোগেন মণ্ডলকে মন্ত্রিত্বের টোপ দিয়ে হিন্দুদের থেকে বিচ্ছিন্ন করা হল।
"পাকিস্থান" আদায়ের দাবিতে মুসলিম লীগ কতটা আগ্রাসী এবং মারমুখি তার প্রমান তাদের প্রচার পত্র ...। জিন্নার তরবারি হাতে ছবি দেওয়া প্রচার পত্রে লেখা...- " স্বর্গেও ইসলামের তরবারি, ... সূর্য কিরনের ন্যায় জ্বল জ্বল করবে এবং সব অশুভ পরিকল্পনা কে নস্যাৎ করে দেবে। আমরা মুসলমানরা রাজমুকুট পরে এই দেশ শাসন করেছি। উৎসাহ হারিয়ো না , প্রস্তুত হও , অস্ত্র তুলে নাও। .... একবার ভেবে দেখ, ... হে মুসলমানগন, ... আজ আমরা কাফেরদের অধীন। কাফেরদের ভালবাসার পরিণাম ভাল নয়। হে কাফের গন, সুখ বা গর্ব অনুভব করো না। তোমাদের শেষ বিচার বেশি দূরে নয়। সার্বিক ধবংস ঘনিয়ে আসছে। "
.... জিন্না আরও বলতেন "আমার হাতে পিস্তল আছে এবং তা প্রয়োজনে ব্যবহার করতে দুবার ভাববো না। আমি কোন নীতিশাস্ত্র আলোচনা করতে যাচ্ছি না "।
....সেই উপলক্ষে ১৬'ই আগষ্ট ১৯৪৬ থেকে আজরাইল বাহিনীর নেতৃত্বে তিন দিন ধরে অবাধে চলেছিল লুঠতরাজ, অগ্নিসংযোগ, হত্যা ও ধর্ষণ। যা গ্রেটার ক্যালকাটা কিলিং নামে ইতিহাসে কুখ্যাত। সুরাবর্দী পুলিশ প্রশাসন কে নিষ্ক্রিয় করে রাখেন। এমনকি ... পলাশীর যুদ্ধ থেকেও গ্রেটার ক্যালকাটা কিলিং এ অনেক বেশি লোক মারা গিয়েছিলেন ।
.... সেদিন আবুল কালাম আজাদ বলেছিলেন " কলকাতা শহরে যখন নির্বিচারে নারী পুরুষ খুন হচ্ছিল ,তখন পুলিশ ,মিলিটারি চুপ করে ছিল "।
মুসলিম লীগ যে রক্তক্ষয়ী হামলার পথে যাবে তা অনুমান করেছিলেন শ্যামাপ্রসাদ। মুসলিম লীগের উত্থানের পিছনে ভারতের মহাবিপদ লুকিয়ে আছে, - শ্যামাপ্রসাদের এই বক্তব্যের উপলব্ধি করতে তৎকালীন রাজনৈতিক নেতারা প্রায় প্রত্যেকেই ব্যার্থ হয়েছিলেন। জিন্না চেয়েছিলেন সমগ্র পাঞ্জাব ও সমগ্র বাংলাকে পাকিস্থানে মিলিয়ে নিতে। ... তাই তিনি বলতেন ...."পোকায় কাটা পাকিস্থান আমি চাই না "।
শ্যামাপ্রসাদ চেয়েছিলেন, .... বাঙালি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিভক্ত বাংলার যে অংশটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সেটি ভারতের অংশ ভুক্ত করতে। ... তার জন্যে তিনি গান্ধীসহ কংগ্রেস নেতৃত্ব এবং অন্যান্য হিন্দু নেতৃত্বের কাছে সেদিন ছুটে গিয়েছিলেন বারবার। সেসময় তাঁকে সমর্থন করলেন হিন্দু নেতারা।
.... জিন্না তা বুঝতে পেরে তখন অখণ্ড বাংলার চাল দিয়ে বাংলা কে ভারত থেকে আলাদা করে দিতে চাইলেন। সেদিন কিরনশঙ্কর রায়, শরৎচন্দ্র বসু এবং সুরাবর্দী'র... স্বাধীন অখণ্ড বাংলা গড়ার ভাবনার পিছনে এই আশা ছিল যে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার জোরে সেইঅংশ কেও পরবর্তীকালে পাকিস্থানের অন্তর্ভুক্ত করে নিতে কোন অসুবিধাই হবে না।
- বাংলার হিন্দুদের জন্য স্বতন্ত্র আবাসভুমি আদায় করতে শ্যামাপ্রসাদের মরণপণ সংগ্রামে'র ফল মিলল। ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিলেন বঙ্গীয় আইন সভায় ভোটাভুটিতে জানতে চাওয়া হবে, ... কারা কারা আছেন, ... "ভারত-ভাগ আর বাংলা-ভাগের পক্ষে"।
.... ১৯৪৭ সালের ২০ শে জুন, কলিকাতার আইনসভার ভোটাভুটি হয়। জিন্না আগেই হুইপ জারি করেছিলেন। ২৫০ সদস্যের ২১৬ জন ভোট দেন। এর মধ্যে ১২৬ জন ভারত ভাগের আর বাংলা ভাগের বিপক্ষে ভোট দিয়েছিলেন।
- এখানে উল্লেখ করা প্রয়োজন, ... বাংলার কমিউনিস্টরা সেদিন অজ্ঞাত কারনে ভোটদানে বিরত ছিলেন। যদিও কমিউনিস্ট পার্টী জিন্নার পাকিস্থান প্রস্তাবে সমর্থন জানিয়েছিল।
এই ভোটের ফলে বাংলার আইনসভা দুই ভাগে ভাগ করা হয়। পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ আইনসভা। পশ্চিমবঙ্গ আইন সভা বাংলা ভাগের সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে (... ৫৮ - ২১ ভোটে জয়ী হয়ে) হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পশ্চিমবঙ্গ ... ভারতভুক্তির জন্য স্বীকৃত হল। শ্যমাপ্রসাদ,... কংগ্রেসের তৎকালীন নেতৃত্বের সাহায্য নিয়ে জিন্নার হাত থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশকে ভারতের অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে ইতিহাস রচনা করলেন।
অতয়েব ... শ্যামাপ্রসাদ সেদিন গর্ব করে বলেছিলেন " জিন্নাহ ভারতকে ভাগ করেছে, আর ... আমি ভাগ করেছি পাকিস্থানকে।"....
..... আর পরিশেষে এল সেই বিয়োগান্তক দিন .... ১৯৪৭'এর ১৪ই আগষ্ট ...। স্বাধীনতা আন্দোলনে বিন্দুমাত্র অংশগ্রহন না করেও ... স্বাধীনতার নামে, ভারত মাতাকে তিন টুকরো করে নিজেদের অংশ বুঝে নিয়ে চলে গেল.... জিন্নারা ...।।
- কিন্তু না , ... সবাই গেল না। ... তাদের প্রতিভূ রূপে রেখে গেল ... গান্ধী - নেহেরূ আর মার্কস বাদী মর্কট'দের ... আবারও ভারত ভাগের আশায় ....!!
..... বন্দে মাতরম ...।
..... ভারত মাতা কি জয় ....।।
সুত্রঃ https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80
http://jongoner.blogspot.in/2015_12_01_archive.html
** বাঙালীর পরিত্রাতা শ্যামাপ্রসাদ
https://drive.google.com/file/d/0Bw59VpORbQaaM1pTVXdlZHo1UnM/view?usp=sharing&pref=2&pli=1
নোয়াখালি নোয়াখালি
https://drive.google.com/file/d/0Bw59VpORbQaaQjBTV1hsU0I0QVE/view?usp=sharing
শ্যামাপ্রসাদ, বঙ্গবিভাগ ও পশ্চিমবঙ্গ
https://drive.google.com/file/d/0Bw59VpORbQaaM2VnNGlHTWRWS1U/view?usp=sharing
অবহেলিত ও বিস্মৃত নায়ক ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
https://drive.google.com/file/d/0Bw59VpORbQaadHVET29nODFZUFE/view?usp=sharing
ভারত বিভাজন যোগেন্দ্রনাথ ও ডঃ আম্বেদকর
https://drive.google.com/file/d/0Bw59VpORbQaaWkRaZURiS2p2blE/view?usp=sharing
.... এবং ... Google.co.in ....
( ... কৃতজ্ঞতা স্বীকার ... শ্রী তপন কুমার ঘোষ, শ্রী শান্তনু সিংহ, শ্রী মোহিত রায় এবং শ্রী অভিজিৎ মাহাতো ...)
Comments
Post a Comment