বঙ্কিমের বন্দে মাতরম
- যে “বন্দেমাতরম” ধ্বনি দিয়ে একদিন আসমুদ্র হিমাচল হিন্দুস্থান স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল...।।
- যে “বন্দেমাতরম” ধ্বনি দিয়ে কত শত তরুন একদিন হাঁসিমুখে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন ....।।
- যে বন্দেমাতরম ধ্বনি এই কিছুদিন আগেও সকাল ছ’টায় আকাশবাণী থেকে নিত্য প্রচারিত হত....।।
.... গত ২৬/২৭ জুন ছিল সেই “বন্দেমাতরম” স্তোত্রের রচয়িতা তথা সমকালীন যুগোপযোগী অমর সৃষ্টি “আনন্দমঠে’র” স্রষ্ঠা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ১৮০'তম শুভ আবির্ভাব দিবস ...।।
#হিন্দুধর্ম্ম সম্পর্কে তাঁর নিচের উক্তিটি আজও একই ভাবে প্রণিধানযোগ্য .....
".... সম্প্রতি সুশিক্ষিত বাঙ্গালিদিগের মধ্যে হিন্দুধর্ম্মের আলোচনা দেখা যাইতেছে। অনেকেই মনে করেন যে,আমরা হিন্দুধর্ম্মের প্রতি ভক্তিমান হইতেছি। যদি এ কথা সত্য হয়, তবে আহ্লাদের বিষয় বটে।জাতীয় ধর্ম্মের পুনর্জ্জীবন ব্যতীত ভারতবর্ষের মঙ্গল নাই, ইহা আমাদিগের দৃঢ় বিশ্বাস। কিন্তু যাঁহারা হিন্দুধর্ম্মের প্রতি এইরূপ অনুরাগযুক্ত, তাহাদিগকে আমাদিগের গোটাকত কথা জিজ্ঞাস্য আছে। প্রথম জিজ্ঞাস্য, হিন্দু ধর্ম্ম কি?? হিন্দুয়ানিতে অনেক রকম দেখিতে পাই। হিন্দু হাঁচি পড়িলে পা বাড়ায় না, টিকটিকি ডাকিলে "সত্য সত্য" বলে, হাই উঠিলে তুড়ি দেয়, এ সকল কি হিন্দুধর্ম্ম? অমুক শিয়রে শুইতে নাই, অমুক আস্যে খাইতে নাই, শূন্য কলসী দেখিলে যাত্রা করিতে নাই, অমুক বারে ক্ষৌরী হইতে নাই, অমুক বারে অমুক কাজ করিতে নাই, এ সকল কি হিন্দুধর্ম্ম? অনেকে স্বীকার করিবেন যে, এ সকল হিন্দুধর্ম্ম নহে। মূর্খের আচার মাত্র। যদি ইহা হিন্দুধর্ম্ম হয়, তবে আমরা মুক্তকণ্ঠে বলিতে পারি যে, আমরা হিন্দুধর্ম্মের পুনর্জ্জীবন চাহি না।
এক্ষণে শুনিতে পাইতেছি যে, হিন্দুধর্ম্মের নিয়মগুলি পালন করিলে শরীর ভাল থাকে। যথা একাদশী ব্রত স্বাস্থ্যরক্ষার একটি উত্তম উপায়। তবে শরীররক্ষার ব্রতই কি হিন্দুধর্ম্ম? আমরা একটি জমিদার দেখিয়াছি। তিনি জাতিতে ব্রাহ্মণ এবং অত্যন্ত হিন্দু। তিনি অতি প্রত্যূষে গাত্রোত্থান করিয়া কি শীত কি বর্ষা প্রত্যহ প্রাতঃস্নান করেন এবং তখনই পূজাহ্নিক বসিয়া বেলা আড়াই প্রহর পর্য্যন্ত অনন্যমনে তাহাতে নিযুক্ত থাকেন।পূজাহ্নিকের কিছুমাত্র বিঘ্ন হইলে, মাথায় ব্জ্রাঘাত হইল, মনে করেন। তারপর অপরাহ্নে নিরামিষ শাকান্ন ভোজন করিয়া একাহারে থাকেন, -- ভোজনান্তে জমিদারী কার্য্যের বসেন। তখন কোন প্রজার সর্ব্বনাশ করিবেন, কোন অনাথা বিধবার সর্বস্ব কাড়িয়া লইবেন, কাহার ঋণ ফাঁকি দিবেন, মিথ্যা জাল করিয়া কাহাকে বিনাপরাধে জেলে দিতে হইবে, কোন মোকদ্দমার কি মিথ্যা প্রমাণ প্রস্তুত করিতে হইবে, ইহাতেই তাহাঁর চিত্ত নিবিষ্ট থাকে,,,,
,,,,,,,জাল করিতেও যিনি হরিনাম করিয়া থাকেন। মনে করেন এ সময় হরি স্মরণ করিলে এ জাল করা আমার অবশ্য সার্থক হইবে। এ ব্যক্তি কি হিন্দু ..."?
#বঙ্কিমচন্দ্রের মৃত্যু শতবৎসরের অধিক অতিক্রান্ত হলেও, প্রশ্নগুলি কিন্তু এখনো সমানভাবে প্রাসঙ্গিক হয়ে রয়েছে। যুগ বদলেছে ব্রিটিশ প্রভুরা পাততাড়ি গুটিয়ে স্বদেশে ফিরে গেছেন আধুনিক মহাত্মাদের হাতে ভারতে ভাগ্যবিধাতার দায়দায়িত্ব অর্পণ করে। বঙ্কিমের মৃত্যুর পরবর্তী সময়ে হিন্দুত্বের নবজাগরণ ঘটেছে।
শতশত সাধু মহাত্মা, গুরু, অবতার, ব্রহ্ম, পরব্রহ্ম, মিশন, মঠ, আশ্রমের আবির্ভাব ঘটেছে তবু হিন্দুধর্ম্ম কি??? তার উত্তর খুজে পাওয়া যায়নি। ১০০-১৫০ পূর্বের প্রশ্নের উত্তর দিতে আধুনিক শাস্ত্রজ্ঞানী পণ্ডিতরাও কেন অক্ষম তা ভাবতেও অবাক লাগে !!!
একটু ভেবে দেখা যাক, বাস্তবে আমরা কি সৎ উপদেশ গ্রহণ করার মত হৃদয় রাখি?? নাকি আমাদের ধর্মাচার আমরা নিজেরাই বানিয়ে হিন্দুত্বের লেবেল লাগিয়ে দিচ্ছি, আর যেমন ভাবে পালন করবে, যেমন খুশি মানবে ইত্যাদি বিভ্রান্তকর বিক্ষিপ্ত পন্থার দ্বারা প্রভাবিত হয়ে, হিন্দুধর্ম্ম কে বিভিন্ন প্রশ্ন চিহ্নের সামনে উপস্থিত করি দিচ্ছি। এত বছর পিছনে ফেলে এসেও আমাদের মহাত্মাদের দ্বারা হিন্দুধর্ম্মের সার্বিক পুনর্জ্জীবন ঘটানো সম্ভবপর হয়েছে কি? এই জিজ্ঞাসা আজো প্রাসঙ্গিক।
সৌজন্যেঃ শ্রী Sumit Bhattacharya .....
Comments
Post a Comment