আনারকলি সেলিমের মিথ্যা কাহিনী
#দাস্তান_এ_মোহব্বত নামে একটা মিথ্যে প্রেমের গল্পকথা চলছে কালারস এইচ ডি তে, বিষয় সেলিম -আনারকলি। ছাগলামিরও একটা লিমিট থাকে। এ বিষয়ে চলুন একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক...
প্রবেশ করলাম এ্যালেক্স রাদারফোর্ডের “Ruler of the world” বইটির মধ্যে।
কি আছে Ruler of the world বইটিতে?
চলুন দেখি......
নওরোজের অষ্টম দিনে সবে মাত্র সূর্য অস্ত গেছে সবাই আমোদ প্রমোদে ব্যাস্ত। স্বয়ং সম্রাট আকবরের উপস্থিতিতে। এটাই তখন কার রেওয়াজ বাংলা নববর্ষের আনন্দে সম্রাট নিজেই উপস্থিত থাকতেন গুপ্ত অভিপ্রায় নিয়ে। সম্রাটের জন্মদিনের পর এটাই সবচেয়ে জাঁকঝমক পূর্ন অনুষ্ঠান।
মধ্যরাত সমাগত। সম্রাট ৫ ফুটিয়া কামুক #আকবর উঠে দাঁড়ালো। সভা স্তব্ধ। ঘোষনা করলো, তুরস্কের সুলতান তার জন্য দু’মাস আগে বিরল সৌন্দর্য্যের একজন ইটালীয় নর্তকী উপহার পাঠিয়েছেন। তিনি তার নাম দিয়েছেন আনারকলি কারন মেয়েটির গায়ের রং ছিল ডালিমের দানার মতো লাল ।
(জেনে নেব কে ছিলেন এই #আনারকলি?
আনারকলি ছিলেন এক ইতালীয় সওদাগরের সুন্দরী কন্য। যে তার পিতার সাথে আফ্রিকার উত্তর উপকূল থেকে সওদাগর জাহাজে করে যাত্র করে তখন তার বয়স মাত্র ১৫। জলদস্যুরা তার বাবাকে হত্যা করে তাকে অপহরন করে এবং ইস্তাম্বুল ক্রীতদাস বাজারে এক পতিতালয় মালিকের কাছে বিক্রি করে।
পতিতালয়ের মালিক তাকে পুরুষদের মনোরঞ্জনের যথোপযুক্ত শিক্ষা দেয়। এরপর এক ধনাঢ্য ব্যাক্তির কাছে বিক্রি করে। ওই ব্যাক্তি তাকে কিছুদিন পর তুরস্কের সুলতান এর কাছ নজরানা পাঠায়। সেটি আকবরের কাছে আসার বছর চারেক আগের ঘটনা। )
রাজ ভৃত্যরা জলসা অনুষ্ঠানের চারিদিকে কৃত্রিম ধোয়া সৃষ্টি করলেন। যা ছিল চন্দন কাঠের তৈরী। সুবাসিত ধোয়ার মধ্য থেকে বের হয়ে আসল আনারকলি। একটি অর্ধস্বচ্ছ ওড়নায় তার দেহের ওপরের অংশ আচ্ছাদিত। নীচে একটি ঢোলা পাজামা। আনারকলি তার দু বাহু ওপরে তুলে সমগ্র দেহটি দোলাতে আরম্ভ করল। নেই কোন বাদ্য যন্ত্র, কেবল তার হাতের চুড়িগুলোর সংঘর্ষে সৃষ্ট মূর্ছনা আর নুপুরের কিন্নরই তার সঙ্গী। বুনো সর্পিল ভাবে নেচে চলল আনারকলি। তার মানে প্রথমত আনারকলি ছিল সম্রাট আকবরের জন্য প্রেরিত তুরস্কের সুলতানের ইটালীয় #শয্যাসঙ্গিনী। আনারকলি শুধু নাচ নয়, কাব্য, সাহিত্য ও সঙ্গীতেও ছিলেন পারদর্শী। তবে মুসলমান শাসকের কাছে নর্তকীর কাব্য-সাহিত্য-সঙ্গীতের পারদর্শিতার কদর ছিল বিছানায় তোলার উপলক্ষ্য মাত্র।
নৃত্যরত আনারকলি শেষ মূহুর্তে যখন টান দিয়ে তার ওড়না ফেলে দিয়ে আকবরকে কুর্নিশ করে মোমবাতির প্রকম্পিত আলোতে শাহজাদা সেলিম দেখলেন তার মুখ মন্ডল ডিম্বাকৃতি এবং থুতুনিতে চিড় আছে। নাকটি ছোট কিন্তু খাড়া। তবে সবচেয়ে আকর্ষনীয় তার চোখ যা সেলিম আগে কখন ও দেখেনি, সেগুলি গাঢ় নীল অথবা বেগুনীর মধ্যবর্তী কোন রং। সেলিমের হৃদ স্পন্দন প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম। আনারকলি কে তাকে পেতেই হবে, এ ছাড়া কোন উপায় নেই, সেলিম ভূলে গেল আনারকলি তার বাবার #রক্ষিতা।
এ সময় সেলিম আর আকবরের মধ্যে চলছিলো ব্যাক্তিত্বের এক ঠান্ডা লড়াই। সেলিম যেনতেন উপায় আকবরকে আঘাত করে আনন্দ পেত। আসলে আরবীয় রক্তে রক্তর বন্ধন থেকে ক্ষমতা আর ব্যাক্তিত্বের দ্বন্দ বড় হয়ে দেখা দেয়। আনারকলিকে পেতে সেলিম ঘুষ দিয়ে হাত করেন সম্রাট আকবরের #খাজানসারা কে। খাজানসারা হল হেরেমের রক্ষী।
আকবর তিন সপ্তাহের জন্য শিকারে গেলে খাজানসারা অতি গোপনে অনারকলিকে শাহজাদা সেলিমের খেদমতে হাজির করেন।পরবর্তীতে স্পষ্ট হয়ে উঠে যে, আনারকলিও তার প্রেমে মজেছিলেন। তারা অভিসারে যেতেন। তবে তাদের মধ্যকার দেখা সাক্ষৎ গোপন রাখা হতো। তাদের রোমাণ্টিক সম্পর্কের সময় আনারকলির বয়স ছিল চল্লিশের কোঠায় কিংবা তার চেয়ে বেশি। শাহজাদা সেলিমের বয়স ছিল ত্রিশের কোঠায়। তিনি ছিলেন তখন অন্তত তিনটি পুত্র সন্তানের পিতা।
পরবর্তীতে সেলিম আকবরের জীবনি লেখক অতি বিশ্বস্ত আবুল ফজলের বুদ্ধিতে ধরা পড়েন যে আনারকলি আর সেলিম প্রেমে মজেছেন। শেষবার যখন সেলিম গোপনে আনারকলির সাথে প্রসাদ থেকে আধা মাইল দূরে #রবি নদীর তীরে এক ভগ্নস্তুপের মধ্যে দেখা করতে যান তখন আকবরের সেনাদের হাতে ধরা পড়েন।
আকবর বন্দী করে আনারকলিকে হেরেম খানায় নিয়ে যায় সেখানে সেলিমের উপস্থিতিতে আনারকলিকে জ্যান্ত কবর দেবার শাস্তি দেয় যেন আনারকলি তিলে তিলে মারা যায়। পরে জানা যায় সেলিমের অনুরোধে তার দাদী #হামিদা সম্রাট আকবরের মা আনারকলিকে গোপনে #বিষ সরবরাহ করে যেন কষ্ট পেয়ে না মরে এক বারে মারা যায়। এই ছিল জাহাঙ্গীরের প্রেমের নমুনা......দাস্তান এ মোহব্বত।
বাপ-ছেলের হেরেমী প্রেমের টানাটানির অন্তিম পরিণতিতে আনারকলিকে একটি দেয়ালের ভেতর জীবন্ত চাপা দেয়া হয়। আনারকলি অসন্মানের জীবন থেকে নিষ্কৃতি চেয়েছিলেন,চেয়েছিলেন একটা সংসার, একটা পরিবার। কিন্তু ১৫ বছরের পিতৃহারা মেয়েটি হয়েছিলেন কোথাও নর্তকী,কোথাও অশীতিপর কুৎসিত আকবরের বারবণিতা,কোথাও কুৎসিত বাপের লম্পট ছেলের শরীরি খোরাক,প্রেম আর পাওয়া হয়ে ওঠে নি।
লাহোরে পাঞ্জাব সচিবালয় প্রাঙ্গনে মল রোডের পাশে আছে একটি বিরাট সৌধ। ধারণা করা হয় যে, ১৬১৫ সালে কামাসক্ত শাহজাদা সেলিম তাজমহলের পূর্বগামী হিসাবে এ সৌধ নির্মাণ করেন। কারণ ছিল বিবেকের দংশন। কেউ কেউ বলেন জাহাঙ্গীর প্রেতের ভয়ে তটস্থ ছিলেন আজীবন,তারই জন্য এতো নাটক। এখন সৌধটি জনসাধারণের জন্য উন্মু্ক্ত। বর্তমানে ভবনটি একটি মেহফেজখানা হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে বর্তমানে পাঞ্জাবের রেকর্ড অফিস। ব্রিটিশ আমলে জায়গাটি একটি গীর্জায় রূপান্তরিত করা হয়েছিল। মল রোডের নিকটবর্তী একটি বাজারের নাম আনারকলি।
আনারকলির নামানুসারে এ বাজারের নামকরণ করা হয়। পাকিস্তানে এটি হচ্ছে প্রায় ২ শো বছর আগের সবচেয়ে পুরনো বাজার। সৌধটি অষ্টাভুজাকৃতির। মাঝখানে একটি বিশাল ছাদ। ৮টি অষ্টভুজাকৃতির গম্বুজ। গম্বুজগুলো স্তম্ভের ওপর নির্মিত। একসময় সৌধের চারপাশে ছিল একটি বাগান।
একটি স্তম্ভে আল্লাহর ৯৯টি নাম এবং দুই পংক্তির একটি ফারসি কবিতা:
তা কিয়ামাত শুকর গুইয়াম কারদিগারি কিশ রা
আহ, গার মান বাজ বিনাম রু ইয়ার-ই-খুশ রা
আমি রোজ কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে শোকরিয়া আদায় করবো
আহ, আমি কি একবার আমার প্রিয়তমার মুখ দেখতে পারবো?
কবরের উত্তর মাথায় নিচে উল্লেখিত এ শব্দ ক’টি উৎকীর্ণ:
মজনু সেলিম আকবর।
( বাপ-ছেলের জয়েন্ট একাউন্ট)
তথ্যকৃতজ্ঞতাঃ Sandipan Bose...
Comments
Post a Comment