কারবালার যুদ্ধ কি আসলেই হয়েছিলো?
হিজরী তৃতীয়ের শেষ দিকে ও চতুর্থ শতক শুরুর দিকে কারবালার ইতিহাস প্রথম ইমাম তাবারী (৮৩৯-৯২৩ খ্রীঃ) লিখেছিল ।
নানাজনের শোনা কথার উপর ভিত্তি করে সে এই ইতিহাস লিখেছিল । কোন ঘটনার কোনো সাক্ষ্য প্রমান নেই । এই ব্যাপারে তাবারী লজিক দিয়েছে, যে সব অসংগত ঘটনা সে লিখেছে তার জন্য সে দায়ী নয় বরং যারা তাকে এইসব বলেছিল তারাই দায়ী ! পারসী পুরোহিতরা (Magian) তাকে যে ভাবে গাইড করতো এবং তার রাজকীয় নিয়োগ কর্তাদের আদেশ অনুযায়ী সে তার তার বই লিখেছে । ইসলামের সব খ্যাতনামা ইতিহাসবিদরাই তাবারীর পরের দিকের । ১৩ খন্ডের ইতিহাস এবং ৩০ খন্ডের কোরানের ব্যাখ্যা তাবারীকে বিখ্যাত করেছে ।
ইমাম তাবারী তার পারসীয়ান পরিচয় গোপন করার জন্য নিজের নাম ইবন জরীর বিন রুস্তম ইবন তাবার (Ibn Jareer bin Rustam Ibn Tabar) থেকে ইবন জরীর বিন ইয়াজিদ তাবারী (Imam Ibn Jareer bin Yazeed Tabari) করেছিল । ইসলামী ইতিহাস কি সম্পূর্ণ নিরপেক্ষ ? একদমই না বরং, পক্ষপাতিত্ব ও মিথ্যাচারে ভরপুর । পাঠক, এই মিথ্যাচার নিয়ে কম জল ঘোলা হয়নি, এমনকি ‘কোরান আল্লাহর বাণী না অন্য কিছু’ এই বিতর্কে অংশগ্রহণ করে ইমাম আহমাদ বিন হানবালকে, ১৬৫ আল-হিজরীতে আব্বাসীয় বংশের খলীফা হারুন-আর-রশীদের বেতের ঘা পর্যন্ত সহ্য করতে হয়েছি
এতগুলো কথা বললাম ইসলামের সেই বিখ্যাত কারবালার যুদ্ধ প্রসঙ্গে আসার জন্য । কারবালা যুদ্ধের সম্পূর্ণটাই তাবারীর লেখা এবং সেটা লেখা বর্ণিত ঘটনার প্রায় ২৩৯ বছর পর । এর মধ্যবর্তী সময়ে আর কেউ কি এ বিষয়ে জানত না ? ইসলামের ইতিহাসে, বিশেষ করে তৃতীয় খলিফা ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ থেকে শুরু করে কারবালা যুদ্ধ পর্যন্ত যতখানি ইতিহাসকে বিকৃত করা হয়েছে সেটা বেনজির !
আলি ও মাবিয়া এবং ইমাম হোসেন ও এজিদের ইতিহাস একেবারে নজিরবিহীন নগ্ন পক্ষপাতিত্ব ও বিকৃতি !! কারবালা যুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচারের প্রধান কারণ মুহাম্মদের বংশধরদের প্রতি অন্ধ আবেগ ও আনুগত্য। মুসলিম ঐতিহাসিকরা এই অন্ধ আবেগ ও আনুগত্যের বশবর্তী হয়ে ইতিহাস বিকৃত করেছে বা করছে। মুহাম্মদ ও তার বংশধরদের সমালোচনা করলে আল্লাহ ক্ষেপে যাবে আর তাদের জাহান্নামের জলন্ত আগুনে পুড়িয়ে মারবে যে ! কারবালার বর্ণিত ঘটনার সাপেক্ষে কতগুলো প্রশ্ন :
➤ ঘটনা ১ : মোল্লা দরবান্দী তার ‘আসরার আল-সাহাদাহ’ বইতে লিখেছে যে কারবালার যুদ্ধে উমর ইবন সা’দের বাহিনীতে প্রায় ৬০০,০০০ অশ্বারোহী, ২০ মিলিয়ন পদাতিক বাহিনী একত্রিত হয়েছিল।
➤ প্রশ্ন : সেই সময় পুরো আরব এবং ইরাকে কি সত্যি এত লোক বাস করত?
➤ ঘটনা ২ : কুফা থেকে ১ মিলিয়ন ৬০০,০০০ অর্থাৎ কুফার সকল জনগন যোগ দিয়েছিল।
➤ প্রশ্ন, কত বড় শহর ছিল কুফা ?
বর্ণনার মিসম্যাচ বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামী ইতিহাসবিদদের লেখায় : ইবনে জযির মতে শত্রুপক্ষের মোট সৈন্য সংখ্যা ৬ হাজার, সৈয়দ বিন তুসির মতে ২০ হাজার, আবি ফারাস মতে ৫০ হাজার, আর আবি নাহাফ আজওয়ির মতে ৮০ হাজার। অন্যদিকে, ইমাম হুসেনের বাহিনী: আবি ফারাসির মতে ১ হাজার, শেইখ মুফীদের মতে ৭২ জন (৩২ জন অশ্বারোহী এবং ৪০ জন পদাতিক সৈন্য), ইমাম বাকীর বলেন ১৪৫ জন। মিথ্যে না কি নির্লজ্জ বানোয়াট ? সময়ের হিসাব করা যাক : ৬৮০ খ্রীঃ উল্লেখিত কারবালার ঘটনা অথচ ৭০০ খ্রীঃ ইমাম হুসেনের পুত্র ইমাম যয়নুল আবেদিন দুটো বই লেখে (মুনাজাত-ই-যয়নুল আবেদিন ও সহীফা সাজ্জাদিয়া) যাতে কারবালার ঘটনার কোন উল্লেখ নেই; বরং ইয়াজিদের প্রশংসা করা হয়েছে। ইয়াজিদ ছিল দ্বিতীয় বনি উমায়াদ খলীফা, যে সুরা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয় এবং সিরিয়া, ইসরাঈল, ইরাক, মক্কা, মদীনা, মিশর, ইয়েমেন, ইরান এবং অন্যান্য কাছের অংশে যেখানে উট দ্বারা যাওয়া-আসা সম্বম্ভ সেখানে তাকে খলীফা হিসেবে মেনে নেওয়া হয়।
৭৫৮ খ্রীঃ ইমাম মালিকের বই ‘মুওয়াত্তা’ লেখে, তাতে কারবালার কোন উল্লেখ নেই, ৮৬০ খ্রীঃ হাদিস বইগুলো লেখা শুরু হয়, সেখানেও কারবালার ঘটনা নেই, আর ৯০০ খ্রীঃ ইমাম তাবারী কারবালার যুদ্ধের বর্ণনা করে, তবে তার লেখার পক্ষে কোন প্রমাণ বা নথি-পত্র নেই । পাঠক, এর কারণ কি ? আমি বলি শুনুন :
মাবিয়া মানুষটা পরিষ্কার চরিত্রের মানুষ এবং খলিফা হিসাবে যথেস্ট যোগ্য এবং দক্ষ ছিল । মাবিয়া ইসলামি সাম্রাজ্যকে সুশৃঙ্খল ও সুসংহত করেছিল, এই কথাটা স্বীকার করেও মুসলিম ঐতিহাসিকরা তাকে ধূর্ত, অসৎ, ক্ষমতালোভী, প্রতারক, ঘাতক ইত্যাদি বলে । আলী খলিফা হয়েছিল ওসমানের হত্যাকারীদের সমর্থনে এবং সেই হত্যাকারীদেরই ক্ষমতার অংশীদার করেছিল এটা জেনেও মুসলিম ঐতিহাসিকরা ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ ও তার হত্যাকারী আলিকে সম্পূর্ণ নির্দোষ বলে চালায় । গায়ের জোরে খলিফা হওয়ার জন্য ৬ষ্ঠ বৈধ খলিফা এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করাকে মহান আত্মত্যাগ বলা হয়ে থাকে ! এজিদের চরিত্রে কালি ছেঁটানো এবং তার খেলাফতকে অনৈসলামিক বলা হয়ে থাকে । বিশ্বের তামাম মুসলিম ঐতিহাসিকরা কারবালা যুদ্ধ নিয়ে এই বিকৃত ইতিহাস লিখে গেছে এবং এখনো সমানে লিখেই চলেছে ।
এবার আপনারাই বলুনতো ,
"কারবালার যুদ্ধ কি সত্যিই হয়েছিল ?"
Comments
Post a Comment