মডারেটদের হিপোক্রিসি
"মডারেট মুসলিম' বা গোদা বাংলায় উদারপন্থি মুসলমান । আজব মানুষ এই মডারেট মুসলিমরা । দৈনন্দিন জীবনের কাজকর্মে, আচার আচরণে এরা প্রায় ৯০% পাশ্চাত্যর ধারা মেনে চলে অথচ ইসলাম সম্মন্ধীয় যে কোনো বিতর্কেই এরা ৮০% জঙ্গী মুসলমানের মত আচরন করে ! ইসলামের সমালোচনা শুনলেই এরা হঠাৎ উগ্রপন্থি মুসলমানের রূপ ধারণ করে আর নানা ফন্দি ফিকির খাটিয়ে ইসলামকে ডিফেন্ড করার চেষ্টা করে । নামাজ পড়া, রোজা রাখা, কোরবানী এগুলোতেই সীমাবদ্ধ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান কিন্তু এরা অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী এবং কোরান যে একটা ঐশী কিতাব ও সকল জ্ঞান বিজ্ঞানের উৎস, এ সম্মন্ধে তাদের বিন্দুমাত্র সন্দেহ নেই ।
➤মডারেট মুসলমানের কাছে স্যাম্পেল প্রশ্ন :
ইসলামে তো বলা আছে অমুসলিমদেরকে জোর করে বা বাধ্য করে ইসলাম গ্রহন করাতে, না গ্রহন করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে হয় হত্যা করতে হবে বা তাদেরকে অপমানজনক জিজিয়া করা দিতে বাধ্য করতে হবে ।
➤মডারেট মুসলমানের উত্তর :
ইসলাম তো কাউকে হত্যা করতে বলে না , ইসলাম শান্তির ধর্ম , ইসলামে বলা হয়েছে কোন জোরাজুরি না করতে ।
ইসলামী পন্ডিত ও মোল্লারা সর্বদাই ইসলাম সম্মন্ধে এই বুলি আওড়ায় আর সেসব শুনেই মডারেটরা তাদের উদ্দেশ্যে করা প্রশ্নের উত্তরে তোতা পাখির মত সেগুলো রিপিট করে । পাঠক, আপনি কোরান, হাদিস থেকে রেফারেন্স টেনে দেখান যে কোথায় কোথায় জোর করতে বলা হয়েছে বা কোথায় হত্যা করতে বলা হয়েছে, সঙ্গে সঙ্গে মডারেট মুসলমানের প্রথম প্রতিক্রিয়া হবে চোখ দুটো বড় করে ফেলা আর তারপর চিল চিৎকারে প্রতিবাদ : 'ওই কোরানের অনুবাদ ভুল !' এবার আপনি দেখালেন অনুবাদ ঠিক আছে, তখন তাদের কাউন্টার : 'এর কোনো প্রেক্ষাপট আছে ?' আপনি দেখালেন যে প্রেক্ষাপটও ঠিক আছে তখন মডারেট উত্তর দেবে : 'এর নিশ্চয়ই কোন আলাদা অর্থ আছে,' অথচ, সে কিন্তু প্রথমে বিশ্বাসই করত না যে এগুলো কোরান হাদিসে আছে !
পাঠক, এমনও মডারেট পাবেন যারা ইসলামের জিহাদকে আত্মশুদ্ধির যুদ্ধ বলে মানে । আসলে এরা জীবনে কখনও কোরান বা হাদিস খুলেই দেখে না যে ইসলামের জিহাদটা আসলে কি । পাশ্চাত্যে যখন কোন মুসলিম সন্ত্রাসী আত্মঘাতি ধরনের হামলা করে, এই মডারেটরা উপরে উপরে এমন ভাব করে যেন কতই না গর্হিত অপরাধ সংগঠিত হয়েছে, আদতে এরা ভিতরে ভিতরে পুলকিত হয়, জিহাদের আত্মশুদ্ধির যুদ্ধের কথা ভেবে । পরের স্টেজে মডারেটদের ডিফেন্স: 'মুসলমানই করেছে তার কি প্রমান ?' এরই সাথে জুড়ে দেয় : 'দুনিয়ার আরো বহু যায়গায় সন্ত্রাসী ঘটনা ঘটছে যাতে মুসলমানরা জড়িত নেই, তাহলে মুসলিম সন্ত্রাসী কি এমন অপরাধ করল ?' তারা এড়িয়ে যায় যে, দুনিয়ার কোথাও সন্ত্রাসী ঘটনা কেবল মাত্র ধর্মীয় অন্ধ বিশ্বাসের কারনে ঘটে না, যেমনটা ইসলামের সন্মান রক্ষার জন্য আত্মঘাতী হামলা বা সমরূপ হামলাগুলো ঘটে ! পাঠক, মনে পরছে আমেরিকার বোস্টনে দুই চেচেন ভাই বোমা ফাঁটিয়েছিলো ? ছোটবেলা থেকেই কিন্তু এই দুই ভাইয়ের আমেরিকা বাস । রাশিয়ার দাগেস্তানের বিপদ সংকুল জীবন থেকে বাঁচতেই তাদের মা বাবা আমেরিকা পাড়ি জমিয়েছিল, সুতরাং এদের জন্মভূমি একপ্রকার আমেরিকাই । তারপরও এরা আশ্রয়দানকারী দেশকে ঘৃনা করছে, আর তারই বহি:প্রকাশ ঘটিয়েছে অবশেষে বোমা হামলা করে । তাই বলি, স্বাধীকারের লড়াই আর ধর্মান্ধ আদর্শের জন্য সন্ত্রাস এক জিনিস নয় ! এক্ষেত্রে মডারেটরা কিন্তু প্রথমেই প্রশ্ন করবে যে এ ঘটনায় জড়িত ওই চেচেন ভাইরা তার প্রমান কি ? অনেক মডারেট আমেরিকার এহেন ক্ষতিতে উল্লসিতও হয়েছিল নিশ্চিত। অন্তত সোশ্যাল মিডিয়াতে তার প্রকাশ ঘটেছিল ।
মডারেটরা আমেরিকাকে দোষারোপ করে ইরাক বা আফগানিস্তানে আক্রমন করার জন্য, অথচ অমুলিমরা কোথাও অত্যাচারিত হলে এরা স্পিকটি নট । নিজের দেশে বা পড়শী কোনো দেশে, কোনো অমুসলমানকে যদি কেউ অত্যাচার করে তখন তারা আশ্চর্যরকম চুপ অথচ পাবলিকে গরু জবাই করা বা গোমাংস ভক্ষণের অপরাধে কোনো মুমিন মুসলমান পাবলিকের গণধোলাই খেলে এরা সাংঘাতিক রকমের সরব হয়ে ওঠে মানবিকতার দাবিতে ! আজকের মিডিয়ার যুগে অমুসলিমরা আস্তে আস্তে মুসলমানদের এই দ্বিচারিতা ধরতে পেরে যাচ্ছে আর তারা মুসলমানদের প্রতি ক্রমান্বয়ে অসহিষ্ণু হয়ে পরছে ।
Comments
Post a Comment