জাকির নায়েক সমাচার
কে এই ডাঃ জাকির নায়েক ??
.
.
১৫-২০ বছর আগের কথা ১৯৯০-৯৫ সালে ভারতের মত উগ্রবাদী রাষ্ট্রে যখন হিন্দু ধর্ম সম্পর্কে 'টু' শব্দটি করার সাহস কেউই করতো না, সে সময়ে একজন ব্যক্তিমৃত্যু হুমকি উপেক্ষা করে জনসমক্ষে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন !!!
.
আমেরিকার পি এইচ ডি ধারী ডঃ উইলিয়াম
ক্যাম্বেল। যিনি কিনা বহু বছর ধরে কোরআনের বৈজ্ঞানিক ভুল আছে বলে মুসলিমদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবং তার সাথে কেউ চ্যালেঞ্জ করার সাহস পেত না।
.
২০০০ সালের দিকে ডাঃ জাকির,
কোরআনে যে কোন ভুল নেই সেটাতো প্রমাণ করেছেনই, উল্টো বাইবেলের অসংখ্য ভুল রয়েছে; তা প্রমাণ করেছেন এবং ডঃ উইলিয়াম ক্যাম্বেল তা মেনে নিতে বাধ্য হয়েছেন ।
.
তারপর তিনি হিন্দু পণ্ডিত শ্রী শ্রী রবী শংকর এর সাথে ডিবেট করে প্রমাণ করেন যে হিন্দু ধর্মে মূর্তিপূজা হারাম ।
.
এরপর তার বৈদ্ধ পণ্ডিত দালাই
লামার সাথে ডিবেট হওয়ার কথা ছিল কিন্তু তিনি কথা দিয়েও পড়ে পিছপা হন। কারণ ডাঃ জাকির নায়েক আজ পর্যন্ত কোন ডিবেটএ পরাস্ত হন নাই। কারণ তিনি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করেন আর এ জন্যই আল্লাহ্ তার সাথে আছেন ।
.
তবে আফসোস লাগে কিছু মানুষ তাঁকে নিয়ে বলে তিনি নাকি বলেছেন কোরআনে ব্যাকরণগত ভুল আছে
নাউজুবিল্লাহ !!!
.
.
একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখুন যে মানুষটি সারা বিশ্বজুড়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, যিনি কোরআনের ভুল নেই প্রমাণ করেছেন; সেই নাকি
কোরআনে ভুল আছে বলেছেন!
.
.
আসলে যারা ডাঃ জাকির নায়েককে নিয়ে খারাপ মন্তব্য করে, তাদের মন্তব্য করার আগে অন্তত একবার উনার লেকচার দেখা উচিৎ।
.
প্রায় ৭-৮ বছর হবে, উনার লেকচার দেখছি। কিন্তু আজ পর্যন্ত দেখি নাই যে, উনি কোরআন এবং হাদীসের বিপক্ষে কথা বলছেন।
.
.
গত ফেব্রুআরি একটি ওয়াজ /মাহফিল এ গিয়েছিলাম। কিছুক্ষন পর দেখলাম যে একজন হুজুর আসলো। খিলগাঁও থেকে নাকি আসছিল। ওয়াজ করে আর এক পর্যায়ে বলে, "ঐ যে ডাঃ জাকির নায়েক, চিনছেন না সবাই?? মাদ্রাসায় না পইড়া যদি যুগ শ্রেষ্ঠ কোরআন এর ব্যাখ্যাদান করা যাইতো, তাইলে থানভী (রহঃ) এর জন্ম হইল না হইতে।" (আরো কিছু আল্লাহর ওলীদের নাম বলল)
.
আমি বুঝি না যে, ডাঃ জাকির নায়েক মাদ্রাসায় পড়ে নাই, তাতে এইসব হুজুরদের কি সমস্যা?? জাকির নায়েক মাদ্রাসায় না পড়েই যে কাজ করছে, আপনি তো মাদ্রাসায় পড়েও করতে পারেন নাই! জাকির নায়েক মাদ্রাসায় পড়ে নাই, তবে কোরআন-হাদীস তো পড়ছেন! মাদ্রাসায় তো কোরআন - হাদীসই পড়ায়।
.
.
আরেক পর্যায়ে বলতেছে, নবীজী (সাঃ) তার উত্তরসূরি হিসেবে আলেম-ওলামাদের রেখে গেছেন। ( অর্থাৎ কোরআন-হাদীস এবং এর ব্যাখ্যা ইত্যাদি আলেম-ওলামাদের কাছে রেখে গেছেন) তারপর বলতেছেন, ডাঃ জাকির নায়েক কি আলেম??
.
.
এ কথাটা শুনে আর হাসি চেপে রাখতে পারলাম না। উনি ওয়াজ করতে আসছেন, কিন্তু আলেম কাদের বলে, সেটাই জানেন না। আমার জানা মতে, যাদের দ্বীনি ইলম্ আছে অর্থাৎ যাদের দ্বীনি জ্ঞান (ইসলাম সম্পর্কে ভালভাবে জানে) আছে, তাদেরকে আলেম বলে।
.
ডাঃ জাকির নায়েক কি ইসলাম সম্পর্কে জানেন না?? তিনি কি ইসলামের জ্ঞান রাখেন না??
.
আরেহ ভাই, যে জাকির নায়েককে খারাপ বলতেছেন, ইহুদী-খ্রিষ্টানদের দালাল বলে সম্বোধন করতেছেন, সেই জাকির নায়েক ইহুদি-খ্রিষ্টানদের সাথে তর্ক-বিতর্ক কেন করবেন?? জাকির নায়েক যদি খ্রিষ্টানদের পক্ষেই হবেন, তাহলে কেন তিনি পবিত্র কোরআন ও হাদিস থেকে রেফারেন্স সহ উদ্ধৃতি দিবেন?? কেন তিনি ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারনা পরিষ্কার করবেন??
.
.
না ভাই, আমি হুজুর-আলেমদের বিরুদ্ধে কিছু বলছি না। তবে কিছু হুজুর সাহেব আছেন, যারা কি না জাকির নায়েক সম্পর্কে ভালভাবে না জেনেই, খারাপ মন্তব্য করেন।
.
যদি ডাঃ জাকির নায়েক খারাপই হতেন, তাহলে বাংলাদেশের এত বড় একজন আলেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর আল্লামা দেলোয়ার হোসেইন সাঈদী সাহেব, জাকির নায়েককে ভাল বলতেন না। (সূত্রঃ ইউটিউব। "জাকির নায়েক নিয়ে আল্লামা সাঈদি বলেন লিখে সার্চ করলেই পাবেন।")
.
উপরোক্ত হুজুরের মত অনেক হুজুরদেরই আবার জাকির নায়েকের ডাঃ (ডাক্তার) হওয়া নিয়ে সমস্যা! সমস্যা একেবারেই হাস্যকর।
.
ডাঃ জাকির নায়েক ডাক্তার হওয়াতে তো আমরা আরো বেশি সৌভাগ্যবান। কারণ তিনি শুধু যুক্তি দিয়েই নয় বরং বিজ্ঞান-বুদ্ধি দিয়েও প্রশ্নগুলোর উত্তর দেন। (যখন দর্শকরা লেকচার শেষে তাঁকে প্রশ্ন করেন)
.
.
আসলে যারা নিজেদের আলেম দাবি করে, ডাঃ জাকির নায়েককে খারাপ বলে, তাদের নিজেদেরই আলেম হওয়া নিয়ে আমার সন্দেহ আছে।
.
.
এবার মূল প্রসঙ্গে আসি!!!
.
.
গুলশান ট্রাজেডি নিয়ে কিছু সুবিধাবাদী চক্র, এখন ডাঃ জাকির নায়েকের আন্তর্জাতিক ইমেজ নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। তাই তারা জাকির নায়েকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পীস টিভি ভারতে বন্ধ করে দিয়েছে। কথিত ২ জঙ্গীকে জাকির নায়েকের অনুসারী বলছে! ভারতীয় এমনকি বাংলাদেশি কিছু মিডিয়া এই প্রচারণা চালাচ্ছে।
.
.
অথচ ডাঃ জাকির নায়েক সবসময়ই "টেরোরিজম" এর বিরোধিতা করেছেন। মিডিয়া এবং ভারত সরকার অনেক আগে থেকেই ষড়যন্ত্র করে আসছিল যে, কি করে জাকির নায়েকের লেকচার মানুষের সামনে আসা থেকে বন্ধ করা যায় (অর্থাৎ পীস টিভি কিভাবে বন্ধ করা যায়)। কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছিলেন না। তাই যেমনি গুলশানে জঙ্গী হামলা হলো এবং বিদেশি মারা গেল, তখন তারা আর সেই সুযোগটা হাতছাড়া করতে চাইল না।
.
.
বাংলাদেশের কিছু ভন্ড - মাজার পূজারি - অশিক্ষিত হুজুর আর সরকারের মদদে, ভারত সরকার পীস টিভি ভারতে নিষিদ্ধ করেছেন। বাংলাদেশেও পীস টিভি বন্ধের পাঁয়তারা চলছে। আজকেই 'বাংলাদেশ প্রতিদিন' এ পড়লাম।
.
শুধুমাত্র ভারতীয় উগ্রপন্থী হিন্দু আর পশ্চিমাদের মদদে, ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র চলছে। কারণ এভাবে যদি জাকির নায়েক তাঁর 'দাওয়ার' কাজ চালিয়ে যান, তবে কয়েক বছর পর ভারতে হিন্দুধর্ম বলতে কিছুই থাকবে না। এবং সারা বিশ্বেও মুসলিমদের সংখ্যা ক্রমেই বাড়তেই থাকবে।
.
.
জাকির নায়েক যে জঙ্গীবাদ নিয়ে সবসময়ই বিরোধিতা করেছেন, সেটা বোঝাতে তিনি তার অফিসিয়াল ফেইসবুক পেইজেও ভিডিও আপলোড করেছেন।
.
.
তাই এখনি এর বিরুদ্ধে সোচ্চার হন। বিশ্ববিখ্যাত এমন একজন "নোবেল দায়ী" কে সাপোর্ট করুন এই হ্যাশট্যাগগুলো দিয়ে :
# ISupportDrZakirNaik
# WeStandWithDrZakirNaik
# IStandWithZakirNaik
.
প্রতিবাদ গড়ে তুলুন ফেইসবুকেই। শুরুটা ফেইসবুক থেকেই হোক। ডাঃ জাকির নায়েকের কিছু হলে, আমরা রাস্তায় নামতে দ্বিধা করব না।
Comments
Post a Comment