বাজিরাও: যার বীরত্বে কেপেঁছে মুঘল সালতানাত

১৬৩০ খ্রিষ্টাব্দের ভারত। সমৃদ্ধশালী আর্য ভারতবর্ষের অখণ্ড হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত ও স্কন্দগুপ্তের শৌর্যকাহিনী তখন পরিণত হয়েছে কেবলই অতীতের সুখস্বপ্নে। সমগ্র ভারতবর্ষ তখন তুর্কি, মোগল আর পাঠানদের মত ভিনদেশী বিধর্মী যবন শক্তির দাসত্বের শৃঙ্খলায় আবদ্ধ। দাক্ষিনাত্যে ভিনদেশী আদিল শাহ, কুতুব শাহ আর নিজাম শাহের মত যবন সাম্রাজ্যগুলোর তীব্র পাশবিক অত্যাচারে অতিষ্ঠ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠেছিল। ভারতবর্ষের উত্তরভাগে তখন মোগল সম্রাট মহম্মদ আউরঙ্গজেব সিংহাসনে আসীন হয়েই রঘুপতি রাঘব শ্রী রামচন্দ্রের স্মৃতি ধন্য পবিত্র ভূখণ্ড থেকে শতাব্দী প্রাচীন সনাতন ধর্মাবলম্বীদের সমূলে উৎপাটিত করে সমগ্র ভারতের বুকে মোগল সাম্রাজ্যের একছত্র আধিপত্য কায়েম করবার লক্ষে পৈশাচিক বর্বরতার সমস্ত নিদর্শন লঙ্ঘন করেছেন। একে একে ধ্বংস করেছেন কাশির বিখ্যাত বিশ্বনাথের মন্দির, কেশব দেবের মন্দির, মাটিতে মিশিয়ে দিয়েছেন গুজরাতেরর প্রাচীন সোমনাথ মন্দির, মথুরার শ্রী কৃষ্ণের মন্দির সহ একাধিক প্রাচীন মন্দির। সেইসব ধ্বংসস্তূপে নির্মিত করেছেন একাধিক মসজিদ। চালু করেছেন হিন্দু বিরোধী জিজিয়া কর। এরকম পরিস্থিতিতে আর্য ভারতবর্ষের সনাতন হিন্দু ভারতীয়রা স্বভূমিতেই যবন শাসকদের ক্রীতদাস হিসাবে যন্ত্রণাময় বেদনাদায়ক কলঙ্কিত জীবনযাপন করতেই অভ্যস্ত হয়ে পরেছিল। চার্লস ডারউইনের মহাকালের সেই অমোঘ নিয়ম অনুসরণ করে ভারতবর্ষের ভূখণ্ড থেকে ক্রমেই বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছিল হিন্দু ধর্ম।

কিন্তু সনাতন ধর্মের প্রাচীন পুস্তক গীতাতেই মুদ্রিত আছে সেই অমোঘ মহাশ্লোক, “যদা যদা হি ধর্মস্য, গ্লানিরভবতী ভারত, অভুথ্যানওম অধর্মমস্য, তদাতমানম শ্রীজামায়াম” এবং সেই শ্লোককেই সত্যে পরিণত করে ১৯শে ফেব্রুয়ারি, ১৬৩০ খ্রিষ্টাব্দে (মারাঠি মতে ৬য়ই এপ্রিল, ১৬২৭) বর্তমান পুনে জেলার অন্তর্গত জুন্নার নগরের নিকটে পাহাড়ের উপর অবস্থিত শিবনেরি দুর্গে বিজাপুরি সুলতানতের মারাঠা সেনাপতি সাহাজি ভোসলে এবং জিজাবাঈের পরিবারে ভূমিষ্ঠ হলেন ভারতীয় মধ্যযুগের ইতিহাসের সেই মহান হিন্দু বীর ইতিহাস আজ যাকে ছত্রপতি শিবাজি নামে চির স্মরণীয় করে রেখেছে। কথিত আছে শিবাজি মহারাজের জন্মের পূর্বে তাঁর সুস্থ সবল স্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য জিজাবাঈ স্থানীয় দেবতা শিবাইদেবের কাছে প্রার্থনা করেছিলেন এবং সেইজন্যই পরবর্তীকালে তাঁর নামকরণ হয়েছিল শিবাজি। শিবাজির পিতা সাহাজি ভোসলে ভারতবর্ষের আরেক মহান বীর মেবারের মহারানা প্রতাপ সিংহের দূর সম্পর্কের বংশধর ছিলেন এবং মাতা জিজাবাঈ দেবগিরির যাদব রাজবংশের দূর সম্পর্কের বংশধর ছিলেন।

জিজাবাঈ একজন অত্যন্ত ধর্মপরায়ণ সনাতন রমণী ছিলেন এবং শৈশবকাল থেকেই শিবাজি তাঁর অত্যন্ত অনুগত ছিলেন। জিজামাতা গল্পের ছলে বালক শিবাজিকে শোনাতেন রামায়ন, মহাভারত এবং বেদ, পুরাণের কাহিনী। মার মুখ থেকেই বালক শিবাজি শুনেছিলেন ভারতবর্ষের অত্যাচারী বিধর্মী যবন শাসকদের অত্যাচারের কাহিনী, শুনেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত প্রমুখ মহান বীরদের শৌর্যগাঁথা, জেনেছিলেন পৃথ্বীরাজ চৌহান, রানি পদ্মাবতী, রানা সংগ্রাম সিংহ, মহারানা প্রতাপ সিংহ, সম্রাট কৃষ্ণদেব রায়ের বীরত্ব, ত্যাগ এবং আত্ম বলিদানের কাহিনী এবং সম্ভবত সেই কারনেই শৈশবকাল থেকেই তিনি হয়ে উঠেছিলেন জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ এক কিশোর এবং শপথ নিয়েছিলেন প্রাচীন আর্য ভারতবর্ষের পবিত্র ভূমি থেকে অত্যাচারী বর্বর ভিনদেশী যবন শক্তিকে উৎখাত করে পুনরায় হিন্দু স্বরাজ্য স্থাপনের। তাঁর প্রতিজ্ঞা ও জীবন ব্রতই ছিল প্রাচীন হিন্দু ভারতবর্ষের পূর্বগৌরব পুনরুদ্ধার করা। প্রবীণ দাদাজি কোন্ডদেব এবং বাজী পাশালকারের কাছে লাভ করেছিলেন অস্ত্রশিক্ষা। শিবাজির চরিত্রের আরেকটি বিশেষ গুণ ছিল তাঁর চতুরতা এবং প্রত্যুৎপন্নমতিত্ব। এই বিশেষ গুনটির সাহায্যে তিনি পরবর্তীকালে যবন শক্তির বিরুদ্ধে বহু ভয়ানক যুদ্ধে জয়লাভ করতে সমর্থ হয়েছিলেন।

বীর শিবাজির উত্থানের পূর্ব পর্যন্ত ভারতবর্ষের যবন শাসকরা কাফের হিন্দু প্রজাদের তাঁদের জন্মগত গোলাম বলেই মনে করতেন এবং বিলুপ্তপ্রায় দুর্বল শোষিত হিন্দু প্রজারাও যবন শাসকদের তাঁদের প্রভু বলেই মেনে নিয়েছিলেন। কিন্তু শিবাজি দ্রুত এই ধারনাটা বদলে দিয়ে যবন শাসকদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ভারতবর্ষের বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরাও প্রকৃতপক্ষে মহাবীর চন্দ্রগুপ্ত মৌর্য এবং সমুদ্রগুপ্তদেরই বংশধর, সনাতন ধর্মাবলম্বীরাও সমরভূমিতে শৌর্য, বীর্য,পরাক্রম এবং ছল চাতুরীতে ভিনদেশী যবন তাতারদের চেয়ে কোন অংশে কম নয়। তিনিই ভারতবর্ষের যবন শাসকদের শিবিরে সর্বপ্রথম সফলভাবে এই বার্তাটা পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন যে যাবতীয় শোষণ, অত্যাচার আর দাসত্বের কলঙ্কময় দিন শেষ এবারে মাতৃভূমির বুকে শুরু হতে চলেছে স্বয়ং শিব সম্ভুর বিজয়যাত্রা।

বিজাপুরের সুলতান আদিল শাহ কাফের শিবাজিকে হত্যা করবার জন্য প্রেরন করেছিলেন তাঁর সেনাপতি ফতে খানকে, আলি আদিল শাহ প্রেরন করেছিলেন তাঁর শ্রেষ্ঠ সেনাধ্যক্ষ আফজল খানকে। মোগল বাদশাহ আউরঙ্গজেবও শিবাজিকে বশীভূত করবার জন্য শায়েস্তা খান, দিলের খান এবং জয় সিংহের মত নিজের শ্রেষ্ঠ সেনাধ্যক্ষদের প্রেরণ করেছিলেন। কিন্তু কেউই তাঁকে বাগে আনতে পারেননি। এমনকি ভারত বিখ্যাত দুই মোগল সেনাপতি শায়েস্তা খাঁ এবং দিলের খাঁকে শিবাজির হাতে পর্যুদস্ত হতে হয়েছিল। বিশ্বাসঘাতক রাজপুত মোগল সেনাপতি মির্জা জয় সিংহের ছলনায় শিবাজিকে আগ্রা কেল্লায় বন্দি করেও স্বয়ং আউরঙ্গজেবও তাঁকে ধরে রাখতে পারেননি।
শিবাজিকে একসঙ্গে লড়তে হয়েছিল মোগল সাম্রাজ্য, আদিল শাহী, কুতুব শাহী, নিজাম শাহী, জিঞ্জির সিদ্ধি শাহী, পর্তুগীজ, ব্রিটিশ সহ একাধিক ভিনদেশী আগ্রাসনকারীদের বিরুদ্ধে, তবু তিনি শেষ পর্যন্ত ভিনদেশী আগ্রাসনকারীদের কাছ থেকে দুশো চল্লিশটি দুর্গ অধিকার করে বর্তমান মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এক সুশৃঙ্খল এবং শক্তিশালী স্বাধীন হিন্দু সাম্রাজ্যের।
শিবাজির স্বাধীন হিন্দু রাজ্যে বিস্তৃত ছিল উত্তর দিকে ধরমপুর থেকে দক্ষিণে তৎকালীন বোম্বাই (মুম্বাই) প্রদেশের গঙ্গাবর্তী নদীতট পর্যন্ত। পূর্ব দিকে তাঁর রাজ্যের সীমানার মধ্যে গণ্য হত ভাগলানা, নাসিক, পুনা প্রদেশ, সমগ্র সাতারা ও কোলহাপুর প্রদেশের অধিকাংশ। শেষের দিকে তিনি পশ্চিম কর্ণাটকের বেলগাম থেকে তুঙ্গাভদ্রা নদীতট পর্যন্ত আরেক মহান হিন্দু বীর সম্রাট কৃষ্ণদেব রায়ের প্রাচীন বিজয়নগর সাম্রাজ্যের অনেকাংশ যবনদের হাত থেকে মুক্ত করে নিজের অধীনে আনতে সক্ষম হয়েছিলেন। পর্তুগীজ এবং ইংরেজদের মত নৌশক্তিতে বলীয়ান ইউরোপীয় আগ্রাসনকারীদের আক্রমন রুখতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এক সুশৃঙ্খল ো শক্তিশালী আধুনিক নৌবাহিনীর এবং ইউরোপীয় শক্তিদের উপর নজরদারি চালানোর লক্ষে সমুদ্রের বুকে নির্মাণ করেছিলেন সিন্ধুদুর্গের মত প্রসিদ্ধ জল দুর্গ। ভারতবর্ষের দুর্ভাগ্য যে ৫য়ই এপ্রিল, ১৬৮০ খ্রিষ্টাব্দে মাত্র ৫২ বছর বয়সে এই মধ্যযুগীয় মহান বীরের অকালপ্রয়ান হয়েছিল। কিছু সংখ্যক ঐতিহাসিকদের মতে তাঁর দ্বিতীয় স্ত্রী সোয়রা বাঈ শিবাজির খাদ্যে বিষ প্রয়োগ করে এই মহান বীরকে হত্যা করেছিলেন আবার কিছু সংখ্যক ঐতিহাসিকদের মতে ম্যালেরিয়া বা ডেঙ্গিতে ভুগে অকালপ্রয়াল হয়েছিল শিবাজি মহারাজের। তাঁর এই অকালমৃত্যু না হলে তিনি সম্ভবত আলমগীর জিহাদি আউরঙ্গজেবের মোগল সাম্রাজ্য শুধুমাত্র দিল্লি পর্যন্ত সীমিত করে সম্রাট সমুদ্রগুপ্তের মতই আরও শক্তিশালী এক হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে পারতেন।
মৃত্যুর সময় তাঁর মারাঠা বাহিনীতে ছিল পঁচাশি হাজার দ্রুতগতি সম্পন্ন অশ্বারোহী ও এক লক্ষ পদাতিক সেনা। তাঁর কামানের সংখ্যা ছিল দুশো। শিবাজি উপলব্ধি করতে পেরেছিলেন যে যথানিয়ম অনুসারে তাঁর রাজ্যাভিষেক না হলে এবং রাজমুকুট না পরলে কেউই তাঁকে এক স্বাধীন নৃপতি বলে মানতে চাইবে না। সুতরাং ৬য়ই জুন, ১৬৭৪ খ্রিষ্টাব্দে যাবতীয় বৈদিক রীতিনীতি অনুসরণ করে মহা সমারহে তিনি নিজের রাজ্যাভিষেক করলেন। ধারন করলেন গৌরবপূর্ণ ছত্রপতি উপাধি। সমগ্র ভারতবর্ষের পরাধিন হিন্দু জাতি পেলো তাঁদের স্বপ্নের নেতা তাঁদের মুক্তি-সংগ্রামের অগ্রদূতকে। শিবাজিকে পেয়ে পরাধিন হিন্দুদের মনে পুনরায় নতুন আশার আলোর সঞ্চার হয়েছিল যে তাঁর হাত ধরে সুপ্রাচীন হিন্দু গৌরবের হারিয়ে যাওয়া সেই স্বর্ণময় দিনগুলোর পুনরুত্থান ঘটবে এবং তাঁরা লাভ করবেন স্বরাজ।

ছত্রপতি উপাধি এবং রাজমুকুট ধারন করে শিবাজি তাঁর আধ্মাতিক গুরু রামদাসস্বামী ও মাতা জিজাবাঈের চরণে মস্তক রেখে প্রণাম করলেন। বৃদ্ধা জিজাবাঈের সেদিন কি আনন্দ, পরলোক গমনের মাত্র ১২ দিন পূর্বে তিনি দেখে যেতে পারলেন যে তাঁর আদরের পুত্র শিব্বা প্রায় পাঁচশত বছরের অন্ধকারময় পরাধীনতা এবং দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে অবশেষে স্থাপন করতে পারলেন তাঁর স্বপ্নের হিন্দু স্বরাজ্যের এবং হলেন মধ্যযুগীয় ভারতের প্রথম ছত্রপতি। মূলত অষ্টপ্রধান বা আটজন মন্ত্রীর সাহায্যে শিবাজি তাঁর শাসনকার্য পরিচালনা করতেন এবং এই অষ্ট মন্ত্রী মণ্ডলীর মুখ্য প্রধানকে পেশোয়া বলে ডাকা হত। পরবর্তীকালে আরেক পেশোয়া বাজীরাও বাল্লাল টানা ৪১ টি যুদ্ধে জয়লাভ করে এবং দিল্লি নগরী লুণ্ঠন করে মোগল এবং অনান্য যবন শক্তিগুলোকে সার্বিকভাবে পরাজিত করে সমগ্র ভারতবর্ষের প্রায় ৮০% এলাকা জুড়ে ছত্রপতি শিবাজির স্বপ্নের হিন্দু স্বরাজ্যের স্থাপন করতে সমর্থ হয়েছিলেন।

দিল্লির হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পর বহু শতাব্দীব্যাপী ঘৃণ্য পরাধীনতার অভিশাপ বহন করে সমগ্র আর্যাবর্ত যখন প্রায় জীবন্মৃত হয়ে পড়েছিল, ঠিক সেই সময়েই ছত্রপতি শিবাজি আত্মপ্রকাশ করেন ভারতের মুক্তি সংগ্রামের অগ্রদূতের মত। সমগ্র ভারতবর্ষের নানা প্রান্তে দাবানলের মত এই মারাঠি হিন্দু বীরের নাম ছড়িয়ে পরে আবালবৃদ্ধবনিতার মুখে মুখে জপমন্ত্রের মতো। এই একুশ শতকের আধুনিক যুগেও তিনি সমানভাবে প্রাসঙ্গিক।
পরিশেষে বলা যায় সদূর বঙ্গদেশও একদা তাঁকে নিতান্ত আপন বলে মনে করতো, তাই ব্রিটিশ আমলে স্বদেশি আন্দোলনের সময় স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা জোগানোর জন্য বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর তাঁকে স্মরণ করে উদাত্ত কণ্ঠে গেয়ে উঠেছেন-
“মারাঠির সাথে আজি হে বাঙালি, এক কণ্ঠে বলো
জয়তু শিবাজি!
মারাঠির সাথে আজি হে বাঙালি, একসঙ্গে চলো
মহোৎসবে সাজি।
আজি এক সভাতলে ভারতের পশ্চিম-পূরব
দক্ষিণে ও বামে
একত্রে করুক ভোগ একসাথে একটি গৌরব
এক পুণ্য নামে”

স্বামী বিবেকানন্দও তাঁর আমেরিকা ভ্রমণের সময় ছত্রপতি শিবাজি সম্বন্ধে ইংরেজিতে বলেছিলেন, “শিবাজি এমন একজন মহান জাতীয় নায়ক যিনি মাতৃভূমি ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলামুক্ত করেছিলেন এবং বিলুপ্তপ্রায় সনাতন হিন্দু ধর্মকে যবন শাসনাধীন ভারতবর্ষের ভূমিতে সম্পূর্ণ ধ্বংসের কবল থেকে মুক্ত করে হৃত প্রাচীন হিন্দু গৌরবের পুনরুত্থান করেছিলেন। শিবাজি হলেন এমন একজন অতুলনীয় জাতীয় নায়ক এবং এক মহান ভক্ত এবং বীর শাসক যার মধ্যে প্রাচীন বৈদিক সভ্যতার ইতিহাসে বর্ণিত অনেক মহান বীর শাসকদের যাবতীয় গুণাবলী রয়েছে।"

(তথ্যসূত্রঃ উইকিপিডিইয়া, শ্রী যদুনাথ সরকার এবং শ্রী হেমেন্দ্রকুমার রায়)

Comments

Popular posts from this blog

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ