রানা কুম্ভ: খিলজি শাসনের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলেন যে হিন্দু বীর

৮০০ বছর ইসলামিক শাসন চলেছে ভারতে - এসেছে তার ফলে তাজ, লাল কেল্লা ইত্যাদি - জাতি ও দেশের ইতিহাসে আমরা প্রায়প্রত্যেকেই এই কথা পড়ে থাকি I কিন্তু এই ৮০০ বছর কতবার হিন্দুদের সামনে ইসলামিক শাসকদের পদদলিত হতে হয়েছে - হয়েছেসেজদা দিতে, ও দেখতে হয়েছে মন্দির কেল্লা ও বিজয় স্তম্ভের নির্মাণ তা হয়তো আপনাদের কাছে অজানা I বাংলাদেশের ইসলামিকসরকার ও ভারতের সেকুলার সরকারের প্রকাশিত ইতিহাসের পাতায় অপ্রকাশিত সেই সকল নিদর্শন আজ আপনাদের সামনে তুলেধরা হবে - এথা রানা কুম্ভের

আলাউদ্দিনের শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার পর একরকম মুমূর্ষু অবস্থায় সে মৃত্যুবরণ করে I নতুন সুলতান হয়ে মসনদে আসেন মাহমুদখিলজি I কিন্তু এক বখতিয়ার খিলজীদের সামনে যখন বাঙালি হিন্দুরা বৈষ্ণব পদাবলী ও প্রেমের বাণীর দ্বারা একের পর এক ব্যর্থহতে থাকে ও শাহজালালের পর একাধিক বাঙালি 'ফকির' সুফিরা করতে থাকে হিন্দুদের ধর্মান্তিকরণ (যার পরিনাম স্বরূপ আজবাংলার ২/৩য়া অংশ ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত), আমাদের পশ্চিম প্রান্তে রাজপুতানার ধু ধু মরুভিতে হিন্দু রাজারা হাথে তলোয়ারতুলে শত্রু মোকাবিলার পথ অবলম্বন করে I

সুলতান আলাউদ্দিন খিলজির 'কাল' হয় মেওয়ারের ভূমি আক্রমণ I রানাদের মৃত্যু, রানীদের জহর/সতীদাহ ও মৃত্যুপুরীতে পরিণতহয় মেবার I হিন্দু লাশের সেই শহরে ৭০% সৈন্য হারানো আলাউদ্দিন খিলজি না কোনো ধনসম্পদ লাভ করার অবস্থায় থাকে, বরংপ্রবল যুদ্ধের পর কার্যত ক্ষমতাহীন অবস্থা হয় তার I আলাউদ্দিনের মৃত্যুর পর ১৩৩৫ সালে মহারানা হাম্মবীরা, যিনি রাজপুতদেরসিসোদিয়া সম্প্রদায়ের ছিলেন, মেবারে সৈন্য নিয়ে আক্রমণ করেন ও মুসলমান শাসকদের পরাজিত করে আরেকবার হিন্দু সাম্রাজ্যপ্রতিষ্ঠা করেন এই বীরভূমিতে I



মহারানা হাম্মবীরের বংশধর মহারানা কুম্ভ I প্রবল শক্তি ও জেদি হওয়ায় ছোটবেলায় তাকে কুম্ভকর্ণের সাথে তুলনা করা হতো I রানাকুম্ভ যখন সিংসাসনে আসেন, তখন সে নেহাতই বালক, তাই মন্দরের রাঠোর, রানমাল তার সেবা যত্ন ও রাজ্য চালানোয় তাকেসহযোগিতা করতে থাকেন I মেউওয়ারের রানা কুম্ভ ধীরে ধীরে হয়ে ওঠেন অত্যন্ত দয়ালু, বুদ্ধিমান, বিচক্ষণ, বীর ও প্রজাদরদী রাজাI  কিন্তু এতদিন যে মেওয়ারকে তার পূর্বপুরুষরা একরকম তুচ্ছ করে রেখেছিলো সেই মেওয়ারের আবার প্রাধান্য স্থাপন হচ্ছে শুনেমাহমুদ খিলজি তা ভালো ভাবে নেন নি I

অল্প বয়সী রানা কুম্ভের উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েন মাহমুদ খিলজি হিন্দু রাজাদের বংশ চিরকালের জন্য ধ্বংস করারউদ্দেশ্যে I কিন্তু রানা কুম্ভ ছিলেন যথেষ্ট শিক্ষিত - তার পূর্বপুরুষ রানা সংঘদের অনেক মন্ত্রী মুসলমানদের সাথে হাত মিলিয়ে দেশেরসর্বনাশ করেছিল এবং তা রোখার জন্য তিনি এক অসাধারণ গুপ্তচর বাহিনী স্থাপন করেন I হিন্দু সাম্রাজ্য ধ্বংসের উদ্দেশে সেই সকল'ইসলামী দোস্ত' সেকুলার মন্ত্রী সান্ত্রীদের একে একে তিনি ধরে ফেলেন ও তাদের বুঝতে না দিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্ররচতে থাকেন I মাহমুদ খিলজির সেনাকে এর দাম হাতে নাতে দিতে হয় I  মাহমুদ খিলজি গাগ্রাউন ও তার আসে পাশের বেশ কিছুকেল্লা দখল করতে থাকে - কিন্তু রাজধানী চিত্তরগড়ের সামনে এসে তার বিজয় রথ থেমে যায় I


তখন সাল ১৪৪৩, খিলজি সুলতান - চমূহ, পানগোর ও মাচ্চিন্দগড় বিজয় করে ফেলেন I আষাঢ়ের আগেই রাজপুতানার ভূমিতে ওচিত্তরের আশেপাশে প্রবল বৃষ্টি আরম্ভ হয় I সুলতান এর ফলে তাঁবু খাটিয়ে তার আক্রমণ লীলা স্থগিদ রাখেন I রানা কুম্ভ এই সময়সুলতানকে এক দূতের মাধ্যমে চিঠি পাঠায় যে শিশুর মতো রানার সামনে এসে সে ভয়ে কেন গুটিয়ে গেছে, মুসলমানের ক্ষমতা কি এইযে সামান্য বৃষ্টি মোকাবিলা করার ক্ষমতা তারা রাখে না I প্রসঙ্গত রানার সাথে সুলতানের আগে সামনে সামনি মোকাবিলা হয় নি - ক্ষুদ্ধ খিলজি এই পত্র পেয়ে তাই চিত্তরের দিকে রওনা হন I এবং পূর্বপুরুষের রক্তের বদলা নেওয়ার জন্য মুখিয়ে থাকা রানা কুম্ভকর্ণএক রাত্রে সকল সেই বিশ্বাসঘাতক সান্ত্রী মন্ত্রীদের মস্তকচ্ছেদ করে মন্ডলীগরের যুদ্ধক্ষেত্রে মাহমুদ খিলজির কাছে রুপোর থালায়প্রেরণ করে ! কিছু ঠাউর করে উঠার আগেই মাহমুদ খিলজি খবর পায় যে হিন্দু সেনারা তার সৈন্য তাঁবু  সম্পূর্ণ ভাবে ঘিরে ফেলেছে ওভীষণ যুদ্ধের পর সুলতান মাহমুদ খিলজির অপমানকর পরাজয় হয় I মুসলমান সুলতানদের আক্রমণের অধিকাংশের নীতি ছিল যেবিপক্ষের হিন্দু রাজাদের মাঝে কিছু প্রতিপক্ষ নেতা মন্ত্রীকে প্রলোভনের দ্বারা বিস্বাসঘাতকতার জন্য লেলিয়ে দেওয়া I রানা কুম্ভতাদের পরাজিত করে তাদের এই নীতি ও ষড়যন্ত্র চূর্ণ করেন I প্রাণে কোনোমতে বেঁচে নিজের গড় মান্ডওতে ফেরেন মাহমুদ খিলজিপ্রাণভিক্ষা চেয়ে ও শেষ জীবন অব্দি তিনি রানা কুম্ভের চিত্তরগড়ের দিকে আর ফিরে চাননি I

ফলস্বরূপ চিত্তরগড়ের যে স্থানে বহু পূর্বে আলাউদ্দিন খিলজি যেখানে কিছু ছোট ছোট মসজিদের স্থাপনা করে গেছিলেন, সেই সকলধ্বংস করে ৩৭ মিটার বর্গ ও ৯ তালা উঁচু এই সুবিশাল বিষ্ণু বিজয় স্তম্ভর প্রতিষ্ঠা করেন রানা কুম্ভ  যা আজও কোনো চিত্তরগরপর্যটকের কাছে অন্যন্য দর্শন I


এই জয়ের পরে রানার নাম ডাক চুতুর্দিকে ছড়িয়ে পরে - হিন্দু পরিত্রাতা হিসেবে রাজপুতানার কাহিনী গল্পে লোকগীতি স্থান পান তিনিI তবে রানার বীরত্বের পরিচয় এর পরে একাধিক যুদ্ধে আরও বিশেষ ভাবে প্রমাণিত হয় I প্রতিবেশী নাগাউর রাজত্বের নবাব ফিরোজখানের মৃত্যু হয় ১৪৫৩ সালে I নবাব পুত্র শামস খানকে সরিয়ে তার চাচা মুজাহিদ খান সুলতান হন I শরণাপন্ন হয়ে শামস খান আসেরানা কুম্ভের কাছে I রানা কুম্ভ তাকে আশ্রয় দেয় ও ১৪৫৪ সালে রানা কুম্ভ মুজাহিদ খানকে পরাজিত করে শামসকে নাগৌরেরসিংহাসনে বসায় I রানা কুম্ভের প্রতিপত্তি দিনে দিনে বাড়তে থাকে ও তৎকালীন গুজরাটের সুলতান কুতুবুদ্দিনএর কানে সেই বার্তাপৌঁছায় I কুতুবুদ্দীনের সাথে এই নিয়ে বর্তমানে বৃদ্ধ সুলতান মাহমুদ খিলজির সাথে বার্তা প্রেরণ হয় ও দুজনে মিলিত ভাবে কুম্ভেরপাশে থাকা একমাত্র মুসলিম রাজ্য সেই নাগৌরের শামস খানকে রাজ্য উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রানা কুম্ভকে হত্যার জন্যগোপন বার্তা পাঠায় I শামস খান ইসলামিক সুলতানের পত্রে খুশি হয় ও সেই রানা কুম্ভের বিরুদ্ধাচারণ শুরু করে I গুপ্তচর দ্বারা এইচক্রান্তের প্রতি অবগত হলে রানা কুম্ভ ক্রোধিত হয়ে নাগাউর আক্রমণ করে  ও শুধু নাগাউর নয়, কাসিলি, খান্ডাল, সাকাম্বারই সহসকল মুসলমান প্রধানের অধীনে থাকা ছোট ছোট রাজত্ব দখল করে চিত্তরগোর সুরক্ষিত করার উদ্দেশ্যে I


মুসলমান শাসকদের এই ফল দেখে ভয় হয় ও কুতুবুদ্দিন ও মাহমুদ খিলজি নিজেরা চুক্তি করে - মেওয়ার আক্রমণের ও লাভের অংশভাগাভাগি করে নেওয়ার I কুতুবুদ্দিন সেনা দক্ষিণ দিক দিয়ে প্রবল আক্রমণ করে মাউন্ট আবু নিকট স্থান অধিকার করেন ও এগোতেথাকেন I রানা কুম্ভ কুম্ভলগড় এর সামনে বিশাল সৈন্য নিয়ে রুখে দাঁড়ান I অন্যদিকে নাগাউর পর্যন্ত মাহমুদ খিলজীকে আক্রমণেরসুযোগ দেন রানা - মরুপ্রান্ত এই এলাকায় মাহমুদ খিলজি প্রবেশ করেন যখন পার্শবর্তী সকল স্থানে রানা তার সৈন্য নিয়ে তৈরী থাকেনI অপরপ্রান্তে আবু থেকে কুতুবুদ্দিন নাগৌরে আসেন ও অভিসন্ধি করেন নাগাউর থেকে খিলজির সাথে মিলিত ভাবে চিত্তর আক্রমণকরবেন করবেন - কিন্তু বুদ্ধিমান রানা চিত্তর থেকে এক নতুন সেনা পাঠান ও সাথে নাগৌরের চতুর্দিকে ঘিরে থাকা তার সৈন্য ওনাগরিকদের দিয়ে ভীষণ ভাবে আক্রমণ করেন ইসলামী সেনার উপর I এই মহাযুদ্ধে রাজপূত সৈন্য মুসলমান সৈন্যকে বিচ্ছিরি ভাবেপরাজিত করেন ও ঐতিহাসিক পত্রে বলে যে আহমেদপুরী / বর্তমানের আহমেদাবাদে থাকা সুলতান কুতুবুদ্দীনের কাছে ৪০ টি ঘোড়া,মুষ্টিমেয় সৈন্য নিয়ে পরাজয়ের খবর দিয়ে আসে I গুজরাট সুলতান এই অপমান সহ্য করতে পারেন না ও অল্পকালে হৃদরোগে মারাযান I তার পুত্র মাহমুদ বেগরা হন নতুন সুলতান - কিন্তু খিলজির সাথে নতুন নবাবের মনোমালিন্য হতে থাকে ও পুরাতন চুক্তি লুপ্তপায় দুই রাজ্যের I এর ফলে রানা কুম্ভ বহু মুসলমান রাজ্য আক্রমণ করে ও তার আধিপত্য প্রতিষ্ঠা করেন I

THE LAND OF PADMAVATI > TIMES OF INDIA > PADMAVAAT REAL STORY


রানা কুম্ভ ছিলেন প্রজা দরদী - তার রাজ্য চার দিকে শত্রু রাজ্য দিয়ে ঘেরা ছিল - তাই তিনি যাতে আর কোনো রানীকে তারপূর্বপুরসুল মাতা পদ্মিনীর মতো সতীত্ব বরণ করতে না হয় তার জন্য বিশেষ ভাবে রাজ্যের সুরক্ষার দায়িত্ব নেন I চিত্তরের আজ পর্যন্তথাকা ৮৪টা কেল্লার মধ্যে ৩২ টি এক রানা কুম্ভ একই নির্মাণ করেন I তার কেল্লা কুম্ভলগড় পৃথিবীর অন্যতম শ্রেষ্ট কেল্লা যা বর্তমানেররাষ্ট্রসঙ্ঘ (UNITED NATIONS)  দ্বারা UNESCO WORLD HERITAGE SITE   হিসেবে খ্যাত I চীনের প্রাচীরের পরকুম্ভলগড়ের এই ৩৮ কিমি লম্বা সুবিশাল দেওয়াল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর যা ভারতবর্ষে আসা সারা পৃথিবীর পর্যটকের কাছেঅন্যন্য নিদর্শন I



এছাড়া রানা কুম্ভ নিজে গোবিন্দ ভজন ও গীতগোবিন্দ গ্রন্থের উপর মূল্যায়ন ও হিন্দু ভজনের উপর সুধপ্রবন্ধ রচনা করেন I তারদরবারে ছিল একাধিক সনাতন গীতিকার ও মনীষীর I পন্ডিত অত্রি ও তার পুত্র গীতিকার মহেশের রচিত বেশ কিছু বাণী রানা কুম্ভেরজীবনের উপর রচিত I যেমন কীর্তি স্তম্ভের প্রশস্তি গ্রন্থে ২১ নম্বর স্তবে লেখা যে নাগৌরের বিজয়ের পর ১২ লক্ষ গাভীকে মুক্ত করেনগোবিন্দবর্ধন (এই ক্ষেত্রে রানা কুম্ভ) - মুক্ত করেন ব্রাহ্মণদের (প্রায় ৬ হাজার ব্রাহ্মণ ও হিন্দু পন্ডিতকে কয়েদি করে রাখা হয়েছিলনাগৌরের বাদশা রানা কুম্ভের প্রাক্তন শরণার্থী মুহাম্মদ শামসের হুকুমে - কুতুবুদ্দীনের সাথে চুক্তির দিন শামস সুলতান কুতুবুদ্দীনের ওতার লক্ষাধিক সেনার ভজনের জন্য ব্রাহ্মণদের গাভী বাজেয়াপ্ত করে এই আয়োজন করছিলেন) - রানা বিষ্ণু ভক্ত অসহায়ের ত্রাতা - পরিত্রাতা রানা কুম্ভ "

বীর বিক্রম এই রানা আজ রাজপুতানার বিষ্ণু ভক্ত ও সংগ্রামী ব্যক্তিদের কাছে আদর্শ - ভারতীয় সেনার রাজপুতানা রেজিমেন্টেরমধ্যে অনেকেই তাই বলতে শোনা যায় - যে হয় শ্রী হরি রক্ষা করবেন না হয় হরি পুত্র কুম্ভ ..... 

রানা কুম্ভের বীরগাথা আজ সমগ্র রাজপূত সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে আছেন - 

Comments

Popular posts from this blog

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ