একটি মিষ্টি (!) প্রেমের গল্প ও লাভ জিহাদ…!
মিষ্টি ! বাবাই আদর করে রেখেছিল নামটা। নামের মতই দেখতেও নাকি খুউউব সুইইট…। অবশ্য এটা বান্ধবীদের কথা ! ওরা বরাবরই একটু বেশিই পাকা। কতই বা বয়স; এইতো সবে ষোল। এসএসসিতে গোল্ডেন পেয়ে এবার কলেজে…।
আয়নার সামনে দাঁড়িয়ে মিষ্টি হয়ত ভাবছে সত্যিই কি সে এতটা সুন্দরী ! না; হয়ত এতটা সুন্দরী না। মিষ্টির রূপের ছটা সূর্যের মত দীপ্তিমান না; তবে সেটা চাঁদের মতই মোহনীয়; দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। আশ্চর্য রকমের লাবণ্যতা আর পবিত্রতা চোখমুখ জুড়ে। হয়ত অন্তরের নিষ্কলুষতাই চেহারায় নির্মলতার মূখ্য কারন।
উফফফ !!! তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে যেতে হবে। ইদানিং একটা গুরুতর সমস্যা হয়েছে। কলেজে যাতায়াতের পথে রুবেল তাকে প্রচন্ড বিরক্ত করে। ফোনেও সমান তালে চলে বিরক্তকরন…।
রুবেল পাড়ার একটু বখাটে ছেলে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই ফল। বাধ্য হয়ে বাসায় জানায়।কিন্তু উল্টো বিপদ ! মা-বাবা মিষ্টির বাইরে যাওয়া বন্ধ করে দেয় । রুবেলকে কিছুই বলা হয় না। কারন এতেও আরো ক্ষতি করতে পারে। তাছাড়া মিষ্টির ছোট ভাই আছে। এসব বখাটে ছেলেরা যা খুশি তাই করতে পারে। এদিকে মিষ্টি হয়ে পরে অসহায়। দিন কাটে একাকিত্বে…।
একদিন মিষ্টি তার বান্ধবী সুমিকে এটা বলে। সুমি হেঁসে বলে এটা কোনো ব্যাপারই না। তার খালাতো ভাই রাসেল খুবই প্রভাবশালি। এক মিনিটেই সমাধান করে দিবে। এসব বখাটে তার হাতের ময়লা।
এভাবেই মিষ্টির সাথে পরিচয় হয় রাসেলের। রাসেল কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম। লাল বাইকে গতির ঝড় তুলতে সে খুব পছন্দ করে। স্থানীয় লীগের নেতার ছেলে সে। রুবেল আর এখন মিষ্টিকে বিরক্ত করে না। রাসেল খুবই কেয়ারিং। সে মিষ্টির যাতায়াতের পথে নিয়মিত বাইক নিয়ে টহল দেয়, কেউ বিরক্ত করে কি না। মাঝে মাঝেই মিষ্টিকে বাইকে করে কলেজে নিয়ে যাবার প্রস্তাব দেয়। মিষ্টি বার বারই প্রত্যাখ্যান করে। তবে রাসেল কিছু বলে না আরো কেয়ার নেয়। এমন কেয়ারিং ছেলে সত্যি বিরল !
অবশেষে একদিন মিষ্টি বাইকে উঠে।
কিছুদিন পর………………..
এখন মিষ্টি প্রতিদিন বাইকে করে আসা-যাওয়া করে।কলেজ ফাকি দিয়ে বাইকে করে হারিয়ে যায় দিগন্ত পানে। রাসেলের সাথে থাকলে তাকে কিছু বলে এমন সাধ্য কার !!!
অনিক শুধু ছুটে চলা বাইকের পিছনে বসা মিষ্টিকে দেখে। তার বুকের ভিতরটা পুড়ে ছাড়খাড় হতে থাকে; চোখে বোবা চাহনি !!! না ! সে একটা মধ্যবিত্ত হিন্দু পরিবারের নিরীহ ছেলে। তাকে মা-বাবার অনেক স্বপ্ন পুরন করতে হবে !!! এ বিলাসিতা কি তাকে মানায় ? তাছাড়া রাসেলের সাথে পাংগা লড়ার সাধ্য কি তার আছে ???
সে শুধু ক্লাসে ফার্স্ট হতে পারে । অনিকের বুকের দীর্ঘঃশ্বাস বাতাসেই মিলিয়ে যায়। তার এই বাতাস কি পারবে বাইকের বাতাসে চুল উড়ে যাওয়া মিষ্টিকে স্পর্শ করতে ???
পরবর্তী ঘটনাঃ………..
উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মিষ্টিকে খুজে পাওয়া যায় না। দুই দিন পর জানা যায় ধর্মান্তরিত হয়ে মিষ্টি রাসেলকে বিয়ে করেছে। মিষ্টির বাবা আঘাত পেয়ে সবকিছু ছেড়ে ভারত চলে গেছে সপরিবারে। অনিক উচ্চমাধ্যমিকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।
তারপর কেটে গেছে পনেরোটি বছর…………
মিষ্টি এখন একাই থাকে। বিউটি পার্লারে কাজ করে। দুইটি বাচ্চা হয়েছিল; তারা রাসেলের কাছেই থাকে।রাসেল এখন সুমিকে বিয়ে করে বেশ আছে। সময়ের স্রোতের আঘাতে মিষ্টির চেহারার সেই মিষ্টতা হয়ত এখন আর নেই। তবে হঠাৎ কখনো দেখা হলে অনিকের বোবা চাহনি এখনো বুঝা যায়…।
অনিক এই শহরেই থাকে। সরকারী চাকরি করে। বিয়ে করেছে । বউ বেশ সুন্দরী । একটা মেয়ে আছে নাম পূজা। অনিকের নিঃশ্বাসের বাতাস এখন মিষ্টিকে স্পর্শ করে কি না তা ঈশ্বরই জানেন ! হয়ত এখনো অনিকের বুকের হৃদস্পন্দন বাড়ে। কিন্তু ছুটে চলা তীর আর সময় দুটোকেই যে ফিরানো যায় না…।
অনিকের ইদানিং রাতে ঘুম আসে না। ব্লাড প্রেসার বেড়ে যায় । পূজা বড় হচ্ছে । পূজার দিকে তাকিয়ে ভাবতে থাকে তার মেয়ের পরিনতিও কি মিষ্টির মত হবে ???
Comments
Post a Comment