ইতিহাস কথা কয় : ৫০ এর হিন্দু গণহত্যা
ইতিহাস কথা কয় : ৫০ এর হিন্দু গণহত্যা;
১৯৫০ সাল।পূর্ববঙ্গ বা অধুনা বাংলাদেশের বরিশালের হিন্দুদের উপর তখন চলছে তৎকালীন পূর্ব-পাকিস্তান সরকারের মদতে সেনাবাহিনী,পুলিশ,আধাসামরিক বাহিনী আর মুসলিম জনগোষ্ঠী কর্তৃক পরিচালিত এক নির্মম গণহত্যা।১৬ ডিসেম্বর তারিখে বরিশালের মূলাদী নামক স্থানে একজন নিরীহ হিন্দু স্কুল শিক্ষককে তারই স্নেহ-ভালবাসায় লালিত সন্তান তুল্য ছাত্ররা জ্যান্ত পুড়িয়ে নর মাংসের কাবাবে পরিনত করে।পিতৃতুল্য শিক্ষকের গায়ে আগুন ধরিয়েই শুধু তারা ক্ষান্ত হয়নি,সেই অগ্নি শিখার চারপাশে কাফের নিধনের আনন্দে নৃত্যও করেছিল তারা।(তথ্যসুত্রঃRoy, Tathagata (2002). My People, Uprooted. Kolkata: Ratna Prakashan. p. 178. ISBN 81-85709-67-X.)
কি ! শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে??১৩ ফেব্রুয়ারি তারিখে বরিশালে শুরু হওয়া গনহত্যায় হিন্দুদেরকে নির্বিচারে হত্যা,ধর্ষণ,অপহরণ, নির্যাতন করা হয়। পূর্ব-বাংলা প্রাদেশিক সরকারের প্রেস নোট অনুসারে,দুই অজ্ঞাত পরিচয়ের যুবক ১৩ ফেব্রুয়ারি দুপুর হতে উত্তেজনাপূর্ণ গুজব ছড়াতে শুরু করে বরিশাল শহর জুড়ে।ফলে বরিশালের দোকানপাট বন্ধ করে দেয়া হয়।আরও একটি গুজব ছড়ানো হয় যে,শেরে বাংলা এ কে ফজলুল হককে কোলকাতায় খুন করা হয়েছে।বরিশালের আকাশে সন্ধ্যা নেমে আসতেই কমপক্ষে আট জায়গাতে অগ্নি সংযোগ করা হয়।ত্রিশটি বাড়ি আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয়া হয় এবং কমপক্ষে দশ জন আগুনে দগ্ধ হয়।পরস্থিতির আরও অবনতি হতে শুরু করে যখন ১৬ ডিসেম্বরে বরিশাল জেলার অন্তর্গতগৌরনদী, ঝালকাঠি, নলছিটি সাব-ডিভিশন গুলোতে নির্বিচারে হিন্দুদের উপর হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ শুরু করা হয়।এমনকি বরিশাল-ঢাকা যাত্রাপথের স্টিমারগুলোতেও হিন্দু যাত্রীদেরকে হত্যা করে নদীতে ফেলা দেয়া হয়। নির্যাতনের বীভৎসতা সহ্য করতে না পেরে বরিশালের নৌ বন্দর এলাকামুলাদী পুলিশ স্টেশনে শত শত হিন্দু এসে আশ্রয় গ্রহন করে।কিন্তু নিজেদের এলাকা থেকে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়া হতভাগ্য হিন্দুদেরকে পুলিশ স্টেশন কম্পাউণ্ডের মধ্যেই নির্মম ভাবে হত্যা করে আশেপাশের মুসলিমরা।বাবুগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত মাধবপাশা গ্রামে প্রায় তিনশ হিন্দুকে ধাওয়া করে আটক করে মুসলিমরা।এরপরে তাদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে রাম দা দিয়ে মাথা কেটে নেয় তারা।মাধবপাশা জমিদার বাড়ীতে ২০০ হিন্দুকে হত্যা করা হয় এবং আরও ৪০ জন মারাত্মক ভাবে আহত হয়।
ভোলা শহর থেকে মেঘনা তীরবর্তী ইলিশা স্টিমারঘাট প্রায় ৭ কি.মি. দূরে অবস্থিত।বরিশাল-চট্টগ্রাম জলপথে এই স্টিমার ঘাট পার হয়ে যেতে হয়।১৯৫০ সালের ১৬ ডিসেম্বরে, রয়েল স্টিম নেভিগেশন কোম্পানির এস.এস.সীতাকুণ্ড চট্টগ্রাম যাবার পথে ইলিশাঘাটে নোঙ্গর করে।স্টিমারের নাবিকদল হিন্দু যাত্রীদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নিয়ে যায়। আনুমানিক রাত ৮টার দিকে উন্মত্ত মুসলিমরা স্টিমারের হিন্দু যাত্রীদের উপর চড়াও হয়,যদিও তখন স্টিমার ঘাটে নোঙ্গরকৃত অবস্থায় ছিল।তারা নিরস্ত্র হিন্দু যাত্রীদেরকে নৃশংসভাবে হত্যা করে এবং মৃতদেহ গুলো নদীতে নিক্ষেপ করে।কমপক্ষে ৩০ জন হিন্দু সেদিন নিহত হয় এবং ভাগ্যক্রমে তিন জন হিন্দু আহত অবস্থায় বেঁচে যায়।
বরিশালের সে সময়কার মুসলিম প্রত্যক্ষদর্শীদের মতে,বরিশালে বেশ কয়েক হাজার হিন্দুকে হত্যা করা হয় এবং ২,০০০ হিন্দুর আর কোন হদিস পাওয়া যায়নি।গবেষক শুভশ্রী ঘোষের মতে,বরিশাল জেলায় কমপক্ষে ২,৫০০ জন বাঙ্গালীহিন্দুকে হত্যা করা হয়।তথ্যচিত্র নির্মাতা সুপ্রিয় সেন ধারণা করেন, ৬৫০,০০০ জন হিন্দু বরিশাল থেকে ভারতে পালিয়ে যায় এবং ওই শরণার্থীরা তাদের যাত্রা পথেও হত্যা,ধর্ষণ,অপহরণ ও লুটপাটের শিকার হয়।
১৯৫০'র পূর্ববঙ্গে ঘটে যাওয়া হিন্দু হত্যার করুন ইতিহাসের একটি ক্ষুদ্র অংশ জানতে হলে এই নোটটি পড়ুনঃ https://web.facebook.com/notes/bangali-hindu-post-বাঙ্গালি-হিন্দু-পোস্ট/১৯৫০-এ-পূর্ববঙ্গের-হিন্দুদের-উপর-চালানো-গণহত্যা/886371774818816
Courtesy: Bengali Hindu page
Comments
Post a Comment