আমি মালাউন বলছি





 আমি বাংলাদেশী। আমি হিন্দু। আমি সংখ্যালঘু। 

সংখ্যাগরিষ্ঠের চোখে আমি স্রেফ কাফের, মালাউন, মুরতাদ। 


৪৭ এর দেশভাগের  পূর্ব থেকেই এদেরশে ধর্মীয় সংখ্যালঘু দের ওপর নিদারুন নির্যাতন চলেছে। পাকিস্তানী হানাদার বাহিনী ও তার সহযোগী রাজাকার,আলবদর নামে  মানুষরুপী পশু যে নিদারুন গণহত্যা যজ্ঞ চলিয়েছে ও বাংলার মা বোনেদের ওপর যে পাশবিক নির্যাতন হয়েছে তা যেকোনো সভ্যতার  জন্যই লজ্জার।তারপরো থেমে থাকেনি বাংলার মানুষ ভারতের সহায়তাই দীর্ঘ ৯ মাস রক্ত দেয়ার পর স্বাধীনতা  আসে। নতুন দেশের জন্ম হয় ।নতুন আন্তর্জাতিক সীমানার জন্ম হয়।

 বাঙ্গালী হিন্দুরাও একই সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ,৫২ তে ভাষা আন্দোলন গড়ে তুলেছিল ,পাকিস্তান পার্লামেন্ট এ সর্বপ্রথম বাঙ্গালী হিন্দু শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত,বাংলা ভাষার দাবিজানিয়ে ছিলেন। যার কারণে ৭১ এ পাকবাহিনী তাঁকে তাঁর ছেলে সহ খুন করে। স্বাধীন বাংলাদেশএ নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছিলেন। লক্ষ লক্ষ সংখ্যালঘু সর্বহারা হয়ে ভারতে আশ্রয়ী হয়েছিল ।


আজ এত বছর পরে এত বলিদান সত্তেও এখন প্রকৃত অর্থে মুক্তি মেলেনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু মানুষের ।


আজও একই ভাবে ,মন্দির ভাঙ্গা ,ধর্ষণ ,সম্পত্তি দখল ,লুঠ পাঠ ,দেশ থেকে বিতারন ,নির্বিচার এ চলছেবাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করে দেয়ার প্রয়াস এবং অনুপ্রবেশ আর হিন্দু বিতারনের মাধ্যমে ভারতবর্ষ বৃহৎ অংশের সার্বিক ক্ষতি করার সুক্ষ প্রয়াস বাংলাদেশের মাটিতে আজও বর্তমান ;
তাই আজও আমাদের লড়াই শেষ হইনি এখানেই আমরা থেমে থাকব না , কারন আমাদের বাংলা মায়ের কোল বাঙ্গালী হিন্দু পরিবারের রক্তে রঞ্জিতআমরা ভুলিনি আজও। ভারত বর্ষের মাটিতে কোটি মানুষ অসহায় দিনযাপন করছে , অনেক অদৃষ্টের হাতে নিজেদের ভাগ্য সঁপে দিয়ে দেশান্তরী হচ্ছেন।

এদেশের আকাশে বাতাসে মিশে আছে সে অবিচার আর বঞ্চনার ইতিহাস। সেই ইতিহাসের সুলুকসন্ধান করার নিমিত্তে আজ থেকে যাত্রা শুরু করলাম। 

সাথে থাকুন। 

Comments

Popular posts from this blog

কোথায় হারিয়ে গেলেন এসব অঞ্চলের হিন্দুরা? : প্রিয়া সাহা

কুতুবউদ্দীন আইবেকের হিন্দু নিধনের জিহাদ

হিন্দু এবার গ্রীক পুরাণের মধ্যেই সাদৃশ্যসমূহ